সুপ্রভার ঠোঁট ফুঁড়ে অস্ফুট স্বরে মামা শব্দটা বের হতেই সিয়াদাতের চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে।
সিয়াদাত তৎক্ষণাৎ সুপ্রভার হাত ধরে টেনে বিছানা থেকে নামিয়ে এক প্রকার ছুঁড়ে ফেলে দেয়।সুপ্রভা তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়।তার কনুইয়ে ব্যাথা লাগে। কিন্তু সে টু শব্দটি পর্যন্ত করে না।নীরবে চোখের জল ফেলে।
সিয়াদাত র’ক্তচক্ষু নিয়ে তার দিকে এগিয়ে আসে।দাঁতে দাঁত চেপে বলে– “ হাউ ডেয়ার ইউ? তোমার সাহস হয় কী করে আমার রুমে প্রবেশ করার?”
সুপ্রভা কিছু বলতে উদ্যত হয় ঠিক তখনই সারা হন্তদন্ত হয়ে ছুটে আসে।সুপ্রভাকে নিচে পড়ে থাকতে দেখে উদ্বিগ্ন স্বরে বলে – “ তুমি ফ্লোরে বসে রয়েছো কেন?আর ভাইয়ার রুমেই বা কী করছো?”
সুপ্রভার ঠোঁট কাঁপে। সে নিজেকে সামলানোর চেষ্টা করে।কাঁপা গলায় বলে–“আমি… আমি ভুল করে ঢুকে পড়েছি। আমি ভেবেছিলাম এটা আপনার রুম।”
সারার যা বোঝার বুঝে নেয়। ততোক্ষণে সিয়াদাত
নগ্নতা ঢেকে এসেছে।সিয়াদাতকে দেখেই সারা তার উপর চড়াও হয়– “ তোমার প্রবলেম টা কী ভাইয়া? মেয়েটাকে তুমি বারবার আঘাত দিচ্ছো কেন?সুপ্রভা কী ক্ষতি করেছে তোমার?”
“ ওর সাহস হয় কী করে আমার রুমে ঢোকার?”
“ জাস্ট তোমার রুমে ঢুকেছে।তোমার কিছু চুরি করে নি তো? তবুও সুপ্রভার সাথে এমন মিস বিহেভ কেন করছো? সুপ্রভা এটা ডিজার্ভ করে না।”
সিয়াদাত বক্র হাসে।মনে মনে বলে– “ কে বলেছে মেয়েটা আমার কিছু চুরি করে নি।ও আমার মহামূল্যবান সম্পদ চুরি করছে। চুরি করেছে আমার নিয়ন্ত্রণ, আমার শান্তি, আমার নিজের ভেতরের সীমা।”
সম্পূর্ণ গল্প পড়ুন বইটই অ্যাপে।
লিংক:https://link.boitoi.com.bd/1zQta
Share On:
TAGS: নুজাইফা নূন, সুপ্রভা
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
নতুন প্রেমের গান পর্ব ৩
-
নতুন প্রেমের গান পর্ব ২১
-
নতুন প্রেমের গান পর্ব ১৩
-
নতুন প্রেমের গান পর্ব ১১
-
সুপ্রভা পর্ব ২
-
নতুন প্রেমের গান পর্ব ৭+বোনাস
-
নতুন প্রেমের গান গল্পের লিংক
-
নতুন প্রেমের গান পর্ব ৫
-
নতুন প্রেমের গান পর্ব ১৮
-
নতুন প্রেমের গান পর্ব ১৯