বাবার দ্বিতীয় নয় তৃতীয় স্ত্রী যখন সন্তান সম্ভবা তখন তাকে বাড়ি নিয়ে এলো দাদা। দাদী ভীষণ খুশি৷ এবার তার বংশের প্রদীপ আসবে।সবাই ভাবলো এবারো বুঝি মা কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলবে৷ নানা বাড়ি চলে যেতে চাইবে আবার বিচার শালিস বসবে কিন্তু এমন কিছুই হলো না। মা একদম চুপচাপ হয়ে গেলেন।ত্রিশ বছর বয়সী সেই নারীকে সবাই দেখলো মাথায় ঘোমটা দিয়ে পুকুরপাড়ে যেতে। পানিতে পা ডুবিয়ে দীর্ঘ সময় বসে থাকতে। আমরা দুই বোন তখন এক জনের দশ আরেক জনের সাত বছর। আমার বয়স দশ। অনেকটাই বুঝি।এটাও বুঝি যে বাবা আবারো নতুন মা এনেছে যেমনটা এনেছিল গত বছর।লাল টুকটুকে শাড়ি পরে এক শহুরে মেয়ে এসেছিল। দাদী সেবার ও আশা করেছিল বংশের প্রদীপের কিন্তু সেই নতুন বউ তিন মাস পর চলে যায়। এবার দাদী তার দূর সম্পর্কের কোনো এক বোনের মেয়েকে নিয়ে এসেছে। কেবল তাই নয় বিয়ে পড়িয়ে সেখানে রেখেছিল।এখন যখন গর্ভের সন্তান সাত মাসের তখন নিয়ে এলো।ডাক্তার বলেছে এবার ছেলেই হবে। আমরা দুই বোন সব শুনি এবং শুনে মায়ের দিকে তাকাই। মা কিছুই বলে না।চুপ থাকে, আকাশের দিকে তাকিয়ে থাকে।রাতে কারোর জন্য রান্না করে না।দাদী আজ মাকে ঘাটায়নি।নিজেই রান্না করেছে, আমাদের দুই বোনকে খেতে দিয়েছে।নতুন মায়ের সেবা যত্ন করার জন্য তার আশেপাশে থাকতে বলেছে। এসব কথা মা জানে না।
পরদিন ভোরবেলা মা উঠে হাস মুরগীর খোয়ারে গেল। মায়ের পালা সতেরোটা হাঁসে ডিম পাড়ে। ডিমগুলো তুলে ঘরে নিয়ে যাওয়ার সময় আমার দাদী মাকে ডেকে বললেন,
“নতুন বউয়ের পুষ্টি দরকার।দুইটা ডিম সেদ্ধ দাওগা।আর দুধ আইনা জ্বাল দেও।মতির মায়েরে কইয়া সবজির ক্ষেত থেইক্যা লাল শাক আনাও।”
“আপনার ইচ্ছে করলে আপনি যান।আমাকে কেন বলছেন?”
“দেখ বউ কাল তোমারে কিছু বলি নাই।স্বামীর বিয়ায়।কষ্ট পাইছো কিন্তু এক রাত সেই শোকের জন্য যথেষ্ট। ভান না কইরা রান্ধোন ঘরে যাও।আর ডিম সেদ্ধ দেও।”
“আপনার পোলার বউরে ডিম সেদ্ধ আপনি নিজের টাকা দিয়া কিনে আইনা খাওয়ান।”
“মুখে মুখে কথা কও?আমিও দেখবো তুমি ওরে ডিম না দিয়া কই যাও।”
মা মুহূর্ত অপেক্ষা না করে হাতে থাকা ঝুড়িটা মাটিরে আছড়ে মারলো।ডিম গুলো সাথে সাথে ভেঙ্গে গেল।সেটা দেখে দাদী এগিয়ে এসে মায়ের চুলের মুঠি ধরে বলল,
“তোমার এতো সাহস?আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার সাথেই রাগ দেখাও? আজকেই কাজী ডাকতেছি। তোরে আর আমার পোলার সংসার করতে দিবো না।আজকেই তোরে তালাক দেওয়াবো।”
চলবে?
তালাক_নামা
পর্ব ১
সাদিয়া_খান(সুবাসিনী)
Share On:
TAGS: তালাক নামা, সাদিয়া খান
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
বি মাই লাভার পর্ব ১৭
-
নিগৃহীতা অন্তিম পর্ব
-
নিগৃহীতা পর্ব ১
-
তালাক নামা পর্ব ৩
-
বি মাই লাভার পর্ব ১৮
-
নিগৃহীতা গল্পের লিংক
-
তালাক নামা গল্পের লিংক
-
বি মাই লাভার পর্ব ১৬
-
তালাক নামা পর্ব ২
-
বি মাই লাভার পর্ব ২১