Golpo romantic golpo সুপ্রভা

সুপ্রভা পর্ব ৪


সুপ্রভা (০৪)

সুপ্রভা হতভম্ব গলায় বলে– “ নিজের পরিবারের সদস্য মানে?”

সুপ্রভার কথায় সম্বিত ফিরে পায় সারা। প্রসঙ্গ পাল্টে বলে– “ চলো তোমাকে রুম দেখিয়ে দি‌ই।”

সারার পিছু পিছু সুপ্রভা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে।সহসা সারার ফোন বেজে ওঠে।ফোনের স্ক্রিনে Hubby নামটা দেখে চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠে সারার।

সারা লাজুক হেসে বলে– “ তুমি উপরে যাও সুপ্রভা।আমার রুমের দরজা খোলাই আছে।আমি একটু পরে আসছি।”

সুপ্রভা পড়ে যায় মহা বিপাকে।সারা তাকে উপরের রুমে যেতে বলেছে, কিন্তু কোন রুমে যাবে সেটা নির্দিষ্ট করে বলে নি।সুপ্রভা এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে দেখে সবগুলো রুম‌ই দরজা বন্ধ।

শুধু মাত্র কর্ণারের রুমটা ছাড়া।সুপ্রভা ভাবে এটাই বোধহয় সারার রুম।সে আর এক মিনিট‌ও বিলম্ব না করে রুমে ঢুকে যায়।রুমে ঢুকে আরেকদফা চমকায় সুপ্রভা।

সুপ্রভার ইচ্ছে ছিলো পুরো রুম খুঁটিয়ে খুঁটিয়ে দেখার । কিন্তু তার‌ শরীরে কুলায় না।শরীর‌ বিশ্রাম চায়।সুপ্রভা ধীরে ধীরে বিছানার দিকে পা বাড়ায়। মাথাটা ভারী লাগছে, চোখের পাতা নুয়ে আসছে ক্লান্তিতে। ঠিক তখন‌ই ওয়াশরুমের দরজা খোলার শব্দে থমকে যায় সে।

পায়ের গতি থেমে যায় মাঝপথে।এক অদ্ভুত অজানা স্রোত বয়ে যায় বুকের ভেতর দিয়ে।ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় সুপ্রভা। ভয়, বিষ্ময়,আর লজ্জায় কুঁকড়ে যায় তার ছোট্ট দেহটা।

ওয়াশরুমের দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে সিয়াদাত।ভেজা চুলগুলো কপালের ওপর ঝুলে পড়েছে। ফর্সা ত্বকের ওপর ছোট ছোট পানির ফোঁটা মুক্তোর মতো ঝিলমিল করছে। কাঁধ বেয়ে সেই ফোঁটাগুলো গড়িয়ে নেমে যাচ্ছে বুকের ওপর দিয়ে, আঁকছে অনিয়ন্ত্রিত জলরেখা।

তার পরনে শুধু একটি সাদা টাওয়াল। যা নাভীর নিচ বরাবর গিট দেওয়া।সুপ্রভার বুকের ভেতর ধড়াস করে ওঠে।গলা শুকিয়ে আসে।সে চোখ সরিয়ে নিতে চায় ,কিন্তু পারে না।

তার আগেই সিয়াদাতের দৃষ্টি নিবদ্ধ হয় তার উপর।দু’জনের চোখাচোখি হতেই সুপ্রভার বুকের ভেতরটা ফের কেঁপে ওঠে।তার ঠোঁট ফুঁড়ে চিৎকার বেড়িয়ে আসতে চায়।

কিন্তু শব্দটা বেরোবার আগেই সিয়াদাত দ্রুত পা বাড়ায়।দুই লম্বা পদক্ষেপে দূরত্ব মুছে যায়।তার উষ্ণ ভেজা হাত এসে দৃঢ়ভাবে চেপে ধরে সুপ্রভার মুখ।

অপ্রস্তুত সুপ্রভা ভারসাম্য হারায়।পিছিয়ে যেতে যেতে হঠাৎ পা জড়িয়ে যায় চাদরে।পরের মুহূর্তেই দু’জন একসাথে পড়ে যায় বিছানার ওপর।নরম দুধসাদা চাদর কুঁচকে ওঠে তাদের নিচে।

সিয়াদাত দু’হাতে ভর দিয়ে ঝুঁকে আছে তার ওপর।মুখ এতটা কাছে যে নিঃশ্বাসের উষ্ণতা গাল ছুঁয়ে যাচ্ছে।ভেজা চুলের ডগা থেকে পানি টুপটাপ ঝরে পড়ছে ।

এক ফোঁটা এসে পড়ে সুপ্রভার গালে।আরেকটা ঠোঁটের কোণে।ঠান্ডা স্পর্শে সুপ্রভা শিউরে ওঠে।চোখ তুলে তাকাতেই পুনরায় দুই জোড়া চোখের মিলন ঘটে।সুপ্রভা কাঁপা গলায় বলে– “ মা মা..”

সুপ্রভার ঠোঁট ফুঁড়ে অস্ফুট স্বরে মামা শব্দটা বের হতেই…… ।

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply