নতুনপ্রেমেরগান (১০)
“ প্রফেসর শেখ সিয়াদাত শাহারিয়ার তোকে বিয়ে করতে চেয়েছে।এটা তোর সাত কপালের ভাগ্য। কোথায় তুই আল্লাহর শুকরিয়া আদায় করে খুশি মনে তাকে বিয়ে করবি। তার সাথে চুটিয়ে প্রেম করবি। সংসার করবি। বছরে বছরে বাচ্চা পয়দা করবি।তা না করে তুই বোকার মত সবকিছু ছেড়ে চলে এসেছিস? হাউ সুইট!”
কথাগুলো তীরের মতো এসে বিঁধে যায় সুপ্রভার বুকে।তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠে। চোখের মণি ঝাপসা হয়ে উঠে নোনাজলে।মিনিট বিশেক হয়েছে সে সিমির বাড়িতে এসেছে।সিমির দাভাই তাকে নিরাপদে সিমির বাড়িতে পৌঁছে দিয়েছে। মানুষ টা বড্ড অদ্ভুত । মেপে মেপে কথা বলে।সুপ্রভা পইপই করে হিসাব রেখেছে লোকটা ছয় ঘণ্টার জার্নিতে মাত্র ত্রিশ টা শব্দ বের করেছে তার মুখ থেকে।তবে লোকটা সুপ্রভার অনেক কেয়ার করেছে।পথের প্রতিটি বিরতিতে জিজ্ঞেস করেছে সে ক্লান্ত কি না, জল খাবে কি না, ক্ষুধা লাগছে কি না? সুপ্রভা যদিও না বলেছে। কিন্তু লোকটা শোনে নি।তার জন্য এতো এতো খাবার নিয়ে এসেছে।
কিন্তু বিনিময়ে সুপ্রভা তাকে একটা ধন্যবাদও দিতে পারেনি।সুপ্রভাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েই চোখের পলকেই হাওয়া হয়ে গেছে। সিমি আগে থেকেই বাড়ির সামনে দাঁড়িয়েছিলো।সুপ্রভা সিমিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে।সিমি তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে।
তাকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে পাঠায়।সুপ্রভা ফ্রেশ হয়ে আসতেই সিমি পুরো ঘটনা জানতে চায়।
সুপ্রভা সবটা খুলে বলতেই সিমি সুপ্রভার উপর চড়াও হয়।সুপ্রভা টু শব্দটি করে না।তার দু’হাত কাঁপছে। আঁচলটা মুঠো করে চেপে ধরে আছে। ঠোঁট থরথর করছে, কিন্তু শব্দ বের হচ্ছে না।
সিমি এগিয়ে এসে সুপ্রভাকে জড়িয়ে ধরে। আদুরে গলায় বলে — “ সরি প্রভা।সো সরি।আমি তোকে হার্ট করতে চাই নি। কিন্তু এভাবে সবকিছু ছেড়ে পালিয়ে আসা উচিত হয়নি তোর।পালায় কারা বল তো? যারা অপরাধী তারা। তুই তো কোনো অপরাধ করিস নি। বিধবার দ্বিতীয় বিয়ে করা কোনো অপরাধ না।”
সুপ্রভা অশ্রুসিক্ত গলায় বলে– “ বিয়ে করা অপরাধ না। কিন্তু সিয়াদাত শাহারিয়ারকে বিয়ে করা অপরাধ।নোরা তাকে পছন্দ করে।ইভেন তারা নোরাকেই দেখতে এসেছিল। কিন্তু নোরাকে পছন্দ করেনি, করেছে আমাকে।এটা নোরার জন্য কতোটা অপমানের তুই বুঝতে পারছিস?”
সুপ্রভা একটু থেমে আবারও বলে— “আমি কি করে নোরার বুকের ভেতর আগুন জ্বালিয়ে নিজের ঘরে সুখের প্রদীপ জ্বালাব বল তো? আমি নোরাকে কষ্ট দিয়ে প্রফেসরকে বিয়ে করে সুখী হতে পারতাম না সিমি। তাছাড়া আমি প্রফেসরের যোগ্য না।আমি তো বিধবা। আমার জীবনের পৃষ্ঠাগুলোতে অনেক অন্ধকার লেখা আছে। প্রফেসর শেখ সিয়াদাত শাহারিয়ার একজন সম্মানিত মানুষ, শিক্ষিত, প্রতিষ্ঠিত।
তার পাশে এমন কাউকে মানায় , যার অতীত নির্ভার, যার জীবন কলঙ্কহীন।আমি চাই না কেউ বলুক তিনি দয়া করে আমাকে বিয়ে করেছেন।আমি চাই না তার সম্মানের সাথে আমার অতীতের ছায়া লেগে থাকুক।”
“ সিয়াদাত শাহারিয়ার তোকে পছন্দ করেছে।
ভালোবেসে বিয়ে করতে চাইছে।তোকে নতুন একটা জীবন দিতে চাইছে।তার যদি কোনো আপত্তি না থাকে ,তাহলে তোর এত দ্বিধা কেন, প্রভা?”
সুপ্রভা সন্দিহান দৃষ্টিতে সিমির দিকে তাকায়। ভাবুক হয়ে বলে– “ প্রফেসরকে নিয়ে তোর এতো আগ্ৰহ কেন? তুই কি প্রফেসরকে চিনিস?”
সিমি আমতা আমতা করে বলে– “ আ আমি চিনবো কিভাবে? তোর মুখে যা শুনলাম, তাতেই তো বোঝা যায় লোকটা তোকে সত্যিই ভালোবাসে। তাই বললাম। আমার তো মনে হয় তোর তাকে বিয়ে করা উচিত। সে তোকে ভালো রাখবে।”
সুপ্রভা মন খারাপ করে বলে– “ তুই হয়তো চাইছিস না আমি এই বাড়িতে থাকি।তুই আমাকে কটা দিন সময় দে।আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিব।”
সিমি অভিমানী গলায় বলে– “ আমি তোকে আপন মনে করলেও তুই বরাবরই আমাকে পর মনে করে এসেছিস।”
সুপ্রভা ধরা গলায় বলে– “ তুই এভাবে বলতে পারলি সিমি? তোকে পর মনে করলে আমি তোর কাছে ছুটে আসতে পারতাম?দুনিয়ায় কত মানুষ ছিল। তবুও আমি তো তোর কাছেই এসেছি!”
“ তুই আমার কাছে এসেছিস।আমি খুব খুশি হয়েছি। কিন্তু বারবার কটা দিন সময় চেয়ে আমার মনে আঘাত দিচ্ছিস কেন তুই? তুই জানিস না বাবা মা তোকে কতটা ভালোবাসে?তারা তোকে নিজের মেয়ে মনে করে। আমাদের বাড়িতে যদি মাথা উঁচু করে থাকতে পারিস, তাহলে থাক।না হলে দরজা খোলা আছে তুই চলে যা।তোর পর আচরণ কষ্ট দেয় আমাকে।”
সিমির গলার স্বর এবার খাদে নেমে আসে —
“আমি না হয় তোকে নিজের মনে করে দুটো কড়া করা শুনিয়েছি।তাই বলে তুই আমার কাছে সময় ভিক্ষা করবি?আমি কি তোকে সময় বেঁধে দিয়েছি? একবারও বলেছি যে তুই এক সপ্তাহের বেশি থাকতে পারবি না? আরে এটা যেমন আমার বাড়ি, তেমনই তোরও বাড়ি।বাবা মা তো বলেই দিয়েছেন তোকে যেন আমি কোথাও যেতে না দেই।”
সুপ্রভা সিমির হাত দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। মৃদু গলায় বলে– “ ছোট থেকেই আমার ইচ্ছা ছিল, নিজে কিছু করার । কিন্তু করতে পারি নি। এইচএসসি পরীক্ষার পর বাবা মা’রা যায়। অনার্স টা করা হয়ে উঠে না। অবশ্য বিয়ের পর শ্বশুর শাশুড়ি বলেছিলেন আমাকে পড়াশোনা কন্টিনিউ করতে, আমি করি নি।এখন মনে হচ্ছে পড়াশোনা টা কন্টিনিউ করা বেটার ছিলো।আমার যোগ্যতা অনুযায়ী ভালো কোনো জব মিলবে না বোধহয়।দেশে লাখ লাখ শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে।সেখানে আমি অশিক্ষিত প্রায়।ভালো জবের আশা করাটা বেকুবি ছাড়া কিছুই নয়।খারাপ হলেও একটা জবের জোগাড় করতে হবে।যাতে করে নিজের থাকা খাওয়া টা চালিয়ে নেওয়া যায়।”
সিমি সুপ্রভার কাঁধে মাথা ঠেকিয়ে বলে – “ আমি জানতাম তোকে হাজার বললেও তুই শুনবি না। তাই আমি অলরেডি তোর চাকরির ব্যবস্থা করে রেখেছি। কোনো ছোটখাটো কোম্পানিতে নয়। অনেক বড় কোম্পানিতে।তোকে এই অচেনা শহরে হন্যে হয়ে চাকরি খুঁজতে হবে না। তুই চাইলে আগামীকাল থেকেই চাকরিতে জয়েন করতে পারিস।
বিষ্ময়ে চোখ বড় বড় হয়ে যায় সুপ্রভার। সুপ্রভা
অবাক গলায় বলে– “ আমি তো কিছুই করি নি।
কোনো কাগজপত্রও জমা দিই নি, ইন্টারভিউ দিই নি। এরমধ্যে চাকরি হয়ে গেল?”
সিমি মৃদু হেসে বলে– “ কোম্পানির মালিক আমার আপনা লোক।তাকে অনেক রিকোয়েস্ট করলাম। ব্যাস হয়ে গেল।”
আনন্দে সুপ্রভার চোখ মুখ ঝলমল করে উঠে। সুপ্রভা দৌড়ে এসে সিমিকে জড়িয়ে ধরে। আনন্দিত গলায় বলে– “ থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।”
সিমি মেকি রোষ দেখিয়ে বলে – “ থাক হয়েছে।
এতো ধন্যবাদ দিতে হবে না।চল কিছু খেয়ে নিবি।
মুখটা শুকিয়ে এতো টুকুন হয়ে গিয়েছে।”
“ হ্যাঁ চল।”
সিমির বাবা মা আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছেন।সিমির ভাইও বাড়িতে থাকে না । হোস্টেলে থেকে পড়াশোনা করে।বাড়িতে শুধু সুপ্রভা, সিমি আর কাজের খালা মর্জিনা বেগম। মর্জিনা বেগমের হাতের রান্না খাওয়ার অযোগ্য।তাই সিমি নিজেই ব্রেকফাস্ট বনিয়েছে। সিমি , সুপ্রভা দুজনের ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। অতর্কিতে সিমির ফোন বেজে ওঠে। সিমি তড়িঘড়ি হাত ধুয়ে ফোন নিয়ে নিজের রুমে চলে যায়। সুপ্রভা ব্রেকফাস্ট শেষ করে প্লেট গুছিয়ে কিচেনে রেখে আসে।
ডাইনিং টেবিল টা গুছিয়ে সুপ্রভা সবে রুমের দিকে পা বাড়িয়েছে, তখনই কলিং বেল বেজে ওঠে। সুপ্রভা বারকয়েক সিমি সিমি বলে হাঁক ছাড়ে। কিন্তু সিমি রুম থেকে বের হয় না। অগত্যা সুপ্রভা মাথায় ঘোমটা টেনে নিজেই দরজার দিকে এগিয়ে আসে।দরজা খুলে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সুপ্রভার চোখ বিস্ফারিত হয়ে যায়।সুপ্রভা ভয়ার্ত কন্ঠে বলে –
“ আ আপনি এখানে?”
চলবে??
[ কাকে দেখে চমকালো সুপ্রভা? মোতালেব নয় তো 🤣]
® Nuzaifa Noon
Share On:
TAGS: নতুন প্রেমের গান, নুজাইফা নূন
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
নতুন প্রেমের গান পর্ব ৪
-
নতুন প্রেমের গান পর্ব ৭+বোনাস
-
নতুন প্রেমের গান পর্ব ৫
-
নতুন প্রেমের গান পর্ব ৯
-
নতুন প্রেমের গান পর্ব ১
-
নতুন প্রেমের গান গল্পের লিংক
-
নতুন প্রেমের গান পর্ব ৮
-
নতুন প্রেমের গান পর্ব ১১
-
নতুন প্রেমের গান পর্ব ৬
-
নতুন প্রেমের গান পর্ব ৩