প্রেমবসন্ত_২ ।৫৯.১।
হামিদাআক্তারইভা_Hayat
দুজন পাশা-পাশি বসে থাকলেও মধ্যকার শুভ্র রঙা পর্দার জন্য কেউ কারোর মুখটুকুও দেখতে সক্ষম হচ্ছে না। শেহের ছটফট করছে বড্ড। সাদা পাঞ্জাবীর হাতা গুটিয়ে কাজী সাহেবের দিকে তাকাল সে। মুরব্বি কিছু নিয়ে আলোচনা করছেন মাশফিক চৌধুরী এবং নরুল সৈয়দের সাথে। সে বিরক্ত হয়ে কপালে আঙুল ঘষল। পাশেই স্বার্থ বসেছিল। শেহেরকে এত ছটফট করতে দেখে কানের কাছে মুখ নিয়ে বিড়বিড়ে বলল,
“তোকে খুব ভালো-ভদ্র ভেবেছিলাম সোনা। তুই তো বউ নিয়ে বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে ছটফট শুরু করেছিস।”
শেহের দাঁত চেপে বলল,
“মাথা গরম করবি না। কাজীকে বল বিয়ে পড়ানো শুরু করতে।”
“কেন? এত তাড়া কীসের?”
শেহের চোখ গরম করল। পর-মুহূর্তে কিছু একটা মাথায় আসতেই স্বার্থকে চেপে ধরে ফিসফিস করে বলল,
“আজ তুই আমার বাড়িতে থাকবি। আদিকে আজ রাত টা তোর কাছে রাখবি।”
স্বার্থ ঠোঁটে দুষ্টুমি হাসি এনে বলল,
“তুমি সব বুঝো তাই না? বিয়ে হতে না হতেই বউয়ের জন্য পাগল হয়ে যাচ্ছ সোনা?”
“যা বলেছি সেটা না করলে তোর খবর আছে।”
“বিনিময়ে আমি কী পাব?”
“কী চাই তোর?”
স্বার্থ আড়চোখে কায়নাতের পাশে চঞ্চল নিশাকে দেখে শেহেরকে ইশারা করে বলল,
“নিশুকে তোর সাথে নিয়ে যাবি। যদি ওকে না নিস তাহলে আজ তোর বাসর কিভাবে হয় দেখে ছাড়ব আমি।”
(আগামী পর্বে আসবে। কাল সারারাত ঘুম হয়নি টেনশনে। আজ একটু ঘুমাই। আল্লাহ হাফেজ।🙆♀️)
Share On:
TAGS: প্রেমবসন্ত সিজন ২, হামিদা আক্তার ইভা
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ২৮
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৩২
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৫
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৩৪.২
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ২৬
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৪০
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৫২
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ১৮
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৫৩
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ১৬