#আসবো_ফিরে_আবারো
#অন্তিম_পর্ব [ প্রথমাংশ ]
#সুরভী_আক্তার
( অনুমতি ব্যতীত কপি করা নিষেধ )
অবুঝ মেয়ের ধারালো প্রশ্নটা রিসার বুকে ছুরি চালিয়ে ক্ষত বিক্ষত করে । মেয়েটা দম টানে ধক্ করে । মিনির মাথায় স্নেহের হাত রেখে উপর নিচ মাথা নাড়ায় ।
মিনি টলমলে চোখে তাকিয়ে ওষ্ঠ উল্টায় মায়ের ইশারায় । রৌদ্র পেছনে বাকরুদ্ধ হয়ে চেয়ে রয়েছে । থমকে গেছে যুবক । সে আবার মিনির হাত টেনে ধরলো । গাল ঝাঁপিয়ে পড়া টুপটাপ পানি মোছার প্রয়াস চালালো না মোটেও । মেয়ের মুখ আজলে নিয়ে শুধালো একরোখা হয়ে…..
” কি বললে মাম্মা,, আমি তোমার কি হই ?
” আঙ্কেল !
তৎক্ষণাৎ অকপট কঠিন উত্তরে ভেতরটা দগ্ধ হলো রৌদ্রের । পিতৃহৃদয় খানি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পুড়ে খাক হলো এক ধাক্কায় । সে পারলো না আর । নামিয়ে নিলো চোখজোড়া । গোটা ড্রইং রুমে শব্দ ছড়ালো ফোঁপানির । গুঙ্গিয়ে উঠলো যুবক । সে মানতে পারে না এটা ।
গত বছর গুলোতে ও মিনির কাছে যেতে পারে নি । পরিস্থিতি ছিলো না হাতে । সে তো নিজেই ছিলো না ধ্যানে । জিন্দা লাশ বানিয়ে রেখেছিলো নিজেকে । তবে যতবার মাহির এসেছে, ততবার ভিডিও কলে মিনিকে দেখেছে রৌদ্র । প্রথম প্রথম এক-দু বাক্যে কথা বলার চেষ্টাও করেছিলো । তবে মিনির দিক থেকে প্রতিক্রিয়া পায়নি । সে কখনো পূর্ণ দৃষ্টিতে রৌদ্রের দিকে তাকায়ও নি । কথা বলা তো অনেক দূর । এটা বেশ পোড়াতো রৌদ্র কে ।
এতো সবে যদি কেউ সবচেয়ে বেশি ধাক্কা পেয়ে থাকে, তাহলে সে হলো মিনি ? ওটুকুনি একটা বাচ্চা । আঘাতে বিষিয়ে গেছে ওর মন মস্তিষ্ক ।
রৌদ্র পারেনি পরিস্থিতি সামলাতে । মায়াজালে ফেঁসে প্রথম থেকেই ভুল করে এসেছে । ভুলের মাশুল ও দিয়েছে । দিচ্ছে এখনো ।
মিনির এহেন কঠিনত্ব সে মানতে পারে না । ধপ করে পা ছড়িয়ে বসে পড়ে মেঝেতে । দু’হাতের তালুতে ঢেকে নেয় গোটা মুখশ্রী । পরক্ষণে খামচে ধরে মাথার চুল । মিনি ওকে ওভাবে ফুঁপিয়ে উঠতে দেখে বুঝদার বাচ্চার ন্যায় কাঁধে হাত রেখে বলে নরম গলায়…..
” কেঁদো না আঙ্কেল । মিনি তো বড় হয়ে গেছে । এখন সব বোঝে । মিনি আর কোনদিন তোমাকে পাপা বলবে না । জেদ করবে না, ফোনে গেমস ও খেলতে চাইবে না, আইসক্রিম – ডল কোনো কিছু কিনে চাইবে না । মিনির তো পাপা নেই । মিনি তোমার ডটার নয় আঙ্কেল !
রৌদ্র মাথা থেকে হাত সরায় । মানে না মন । সে উতলা হয় । ছটফট করে । ঔরসজাত না হলেও মিনি ছিলো তার প্রথম সন্তানতুল্য । যাকে সে নিজ হাতে আগলে বড় করেছে । মুখের বুলি থেকে শুরু করে অপটূ পায়ে চলাচল অবধিও শিখিয়েছে । নিজের বেপরোয়া উগ্র সত্বা ভুলে একটা বাচ্চার মায়ায় জড়িয়ে গেছিলো স্বয়ং রুডভিক কাবির রৌদ্র । সেই মায়ার বশে বাবা হয়ে উঠেছিলো ওই বাচ্চার । যার পরশে থেকে পিতৃত্ব বুঝলো, যার থেকে বাবা ডাক শুনলো, আদর পেলো নরম, তাকে কোন হিম্মতে ত্যাগ করবে রৌদ্র ? নাহ্,, পারবে না সে । ও মিনিকে বুকে টেনে নেয় আলগোছে….
” নো মাম্মা, তুমি তো আমার মেয়ে । আমার সোনা বাচ্চা ! আমার জান । আমি তোমার পাপা । জন্ম দিলেই কি বাবা হওয়া যায় শুধু ? আমি তোমাকে জন্ম না দিলেও তুমি আমার সন্তান ! আমার মিনি,, আমার মেয়ে । তোমার নিজের পাপা নেই সোনা,, কিন্তু আমি আছি ! প্লিজ মা,, আমাকে ক্ষমা করে দাও । আই লাভ মাই মাম্মা ! মিনি ইজ মাই হার্ট । ইউ নো মাম্মা,, ইউ হ্যাভ অ্যা ব্রাদার এন্ড সিস্টার ! দেখবে না ? চলো….
মিনিকে বুক থেকে আলগা করে চোখ মুছে নেয় সে । হাসে অস্ফুটে । অতঃপর উঠে দাঁড়িয়ে মেয়ের হাত চেপে তড়তড় করে এগোয় ভেতরে । রোশ্ এখনো আগের অবস্থানে দাঁড়িয়ে । বুঝতে পারছে না কিছু । রৌদ্র ছুটে এসে দুই মেয়েকে একসাথে টেনে সোফায় বসে । ছোট্ট রোশ্ কে উরুর উপর বসিয়ে মিনিকে বলে…..
” মিনি,, লেটস সি ! ইটস্ ইউর সিস্টার – রোশ্ !
রোশ্ বাবার দিকে তাকায় । ভেজা চোখ দেখে আঁতকে ওঠে । তড়িতে দুহাত বাড়িয়ে দিয়ে শুধোয় আদুরে গলায়…..
” কাঁদচো কিনো পাপ্পা ?
পাপ্পা সম্বোধন টা বোঝে মিনি । মুচড়ে ওঠে বাচ্চা হৃদয় । দু পলকে দুজনের দিকে তাকিয়ে রয় ছলছলে অভিভূত লোচনে ।
” কাঁদছি না প্রিন্সেস,, আ’ম ওকে । তুমিও দেখো,, ইটস্ ইউর ইল্ডার সিস্টার ।
মিনিকে ইশারা করলো রৌদ্র । রোশ্ তাকায় চোখে এক রাশ বিস্ময় নিয়ে । মিনি আগে থেকেই চেয়ে রয়েছে । রোশের সাথে দৃষ্টি মিলতেই শুধিয়ে বসলো বাচ্চা সুলভে….
” এটা তোমার পাপ্পা ? আমার পাপা এখন তোমার পাপ্পা হয়ে গেছে ?
অবুঝ কন্ঠে ভারী প্রশ্ন । নির্বোধ চোখ । রৌদ্র ওর গালে হাত রাখে….
” তোমার পাপা তোমারই আছে, মাম্মা ! এটা তোমার ছোট্ট বনু । ভাই ও আছে । দেখবে ?
সে পরক্ষণে এলোমেলো চোখে ইবাদ কে খোঁজে । না পেয়ে হাঁক ছেড়ে ডাকে…..
” ইভারা,, ইবাদ কোথায় ?
মেঘা নড়েচড়ে উঠলো এতক্ষণে । কাঁটা দিয়ে শিউরে উঠলো তার সর্বাঙ্গ ।
তৎক্ষণাৎ চোখ নামিয়ে ভেজা গাল মুছে নিলো রমনী । গোটা ড্রইং রুম নিস্তব্ধ । কেউ কথা বলছেন না । নীরবে দেখছেন ছেলের পাগলামো ।
এতক্ষণে রৌদ্রের নিজেরও সম্বিত ফেরে । মেঘার সিক্ত ভেজা মুখশ্রী দেখে আঁতকে ওঠে সে । তড়িতে তাকায় মিনির দিকে । মেঘা আবার ভুল না বুঝে বসে । যদিও তেমন কিছু হওয়ার কথা নয় । ঢোক গেলে যুবক । স্ত্রীর চোখে চোখ রেখে দুদিকে মাথা নাড়ে আলগোছে । নরম আবেশে হাসে রমনী ।
ইবাদ ঘর থেকে তক্ষুনি বেরিয়েছিলো । সিঁড়ির কাছে বসে গাড়ি নিয়ে খেলছে এখন । এদিকের ঝঞ্ঝাটে মনযোগ নেই ওর । মেঘা ত্রম্ভ কদমে ছেলেকে উঠিয়ে নিয়ে আসে । রৌদ্রের মুখোমুখি মেঝেতে হাঁটু মুড়ে বসে । মিনির দিকে ফিরে বাচ্চাটার গালে হাত রেখে নরম ভেজা গলায় শুধোয়….
” কেমন আছো মিনি ?
মিনি মেঘাকে চেনে না । তাকিয়ে রয় শিশু সুলভ ফ্যালফ্যালে দৃষ্টিতে । রৌদ্র চেনায় অপ্রস্তুত দ্বিধা কাটিয়ে….
” মাম্মা,, ওটা তোমার মামনি ! তুমি চেনো না কাউকে তাই না ? ডোন্ট ওয়ারি মা,, দেখো এখানে সবাই আছে । দাদু-দিদা, আঙ্কেল-আন্টি, তোমার ছোট ব্রো-সিস, সবাই আছে ।
মিনি চোখ ফিরিয়ে এপাশ ওপাশ তাকায় । ভরা বাড়ি, অনেকে উপস্থিত । ওদের বাড়িতে তো এতোসব মানুষ নেই । বড্ড ঘরকুনো মিনি । মানুষ ভয় পায় আজকাল । তবে এদের কাউকে দেখে অস্বস্তি হলো না । অবুঝের ন্যায় একে একে সবাইকে দেখলো বাচ্চাটা ।
রিসা দাঁড়ায় না । গুটি গুটি পায়ে এগিয়ে এসে মেঘার পাশে দাঁড়ায় । ডাকে ভাঙ্গা গলায়….
” মেঘা !
ছ্যাত করে মাথা তুলে চায় রমনী ।
স্বল্প পরিচিত সেই বড় আপুটির শুকনো মুখখানা দেখে ঠোঁট ভেঙে কান্না আসে ওর । রাগ ওঠে নিজের উপর । সবটা না জেনে – বুঝে কি নিচ চিন্তা করেছিলো সে । ছিঃ !
অপরাধ বোধে চোখে চোখ রাখতে পারে না মেঘা । দৃষ্টি চুরিয়ে উঠে দাঁড়ায় । সোজাসুজি হয়ে কোনো রকমে চোখ তোলে আবার ! রিসার মুখপানে তাকিয়ে সংবরণ করতে পারে না নিজেকে । হুমড়ি খেয়ে জড়িয়ে ধরে ওকে । ফিকড়ে ওঠে….
” আ’ম স্যরি রিসা আপু,, আমি ভুল ছিলাম । আমি জানতাম না কিছু । আ…আরাফ ভাইয়া,, ভাইয়ার বিষয়েও জানতাম না আমি । আমাকে ক্ষমা করে দাও আপু । নিকৃষ্ট ধারনা করেছিলাম সেদিন । চোখের ভ্রান্তিতে অনেক বড় ভুল বুঝে ফেলেছিলাম ।
রিসা হাসে স্মিথ । মেঘার পিঠে হাত রেখে বলে পাল্টা….
” তুই স্যরি বলছিস কেনো ? আমি স্যরি মেঘা । যা যা হয়েছে সব আমাদের জন্য । রৌদ্রের কোনো দোষ নেই এতে । আর ভুল বুঝিস না ওকে । ও তোরই আছে । সব জেনে গেছিস নিশ্চয়ই ? আমার মেয়ে ওকে আর পাপা বলে ডাকবে না । কক্ষনো না । এটাই কাল ছিলো সবকিছুর । আমি আমার মেয়েকে মানিয়ে নিয়েছি এখন । রৌদ্র আমাদের কেউ নয় । ওকে ভুল ভাবিস না প্লিজ !
মেঘা ছটফট করে মুখোমুখি হয় । কান্নার তোপে থেমে থেমে বলে রিসা….
” আই নো,, তুই যা দেখেছিস, সেটা স্বাভাবিক ছিলো না । কোনো স্ত্রী পারতো না সেটা সহ্য করতে । কিন্তু ওভাবে পালালি কেনো তুই সেদিন । মুখোমুখি দাঁড়ানো উচিত ছিলো তোর । হাতেনাতে ধরে কেনো কিছু বলিস নি সেদিন ? তোর জন্মদিনের আগে অবধি রৌদ্র তোর উপর কোনো প্রভাব ফেলতে চায়নি । বিশ্বাস কর, আমরা সেদিন দেখা করতাম তোর সাথে । কিন্তু তার আগেই তুই সবটা দেখে ভুল ধারণায় ডুবলি । কিছু বোঝানোর সুযোগ না দিয়ে, কোথায় চলে গেছিলি মেঘা ?
বিচলিত প্রশ্ন । মেঘা চিবুক নামিয়ে ন্যায় । বাঁকা চোখে তাকায় রৌদ্রের দিকে । রৌদ্র বুঝতে পারে পরিস্থিতি । সামলে নেয় তড়িতে….
” রিসা, এসব ছাড়ো । সব ভুল বোঝাবুঝি মিটে গেছে । আমি চাইনা এসব নিয়ে আর কোনো কথা বাড়ুক । জার্নি করে এসেছো,, রেস্ট করো একটু । মম, দুটো গেস্ট রুম খুলে দাও ।
রিসা বাঁধা দেয়…..
” না রৌদ্র,, আমি থাকতে আসিনি । বিকেলের ফ্লাইটে ফিরে যাবো আবার । জাস্ট একটাবার দেখা করতে এসেছিলাম । আরো কিছু কাজ….
” রিসা, এসেছো নিজে থেকে, তবে যাবে আমার ইচ্ছেনুযায়ি ।
মেয়েটাকে পূর্ণ বাক্য সম্পুর্ন করতে দিলো না রৌদ্র । রিসা মুখ খুলতে নিলো আবার…
” আমাদের বিকেলে ফ্লাইট আছে….
” নো ম্যাম,, আমাদের কোনো ফ্লাইট নেই আজ । আমি টিকিট বুক করিনি । আজ ফেরা হচ্ছে না আমাদের ।
এ বেলায় মাহিরের কথায় কপাল কুঁচকে নেয় রিসা । কথা ছিলো বিকেলের ফ্লাইটে সুইজারল্যান্ডে ফিরে যাবে ওরা । দেশে আসা জাস্ট কয়েক ঘন্টার জন্য ।
রৌদ্র কে ওর প্রাপ্য কিছু বুঝিয়ে দেওয়ার আছে । সেই এক সপ্তাহ আগেই আসা উচিত ছিলো । তবে মিনির পাসপোর্ট তৈরিতে সময় লেগেছে কিছুটা । দেরি হয়েছে এর দরুন ।
রিসা চোখ সরু করে তাকায় । প্রশ্ন ছোড়ে মাহিরের উদ্দেশ্যে….
” মানে ?
” মানে আজ আমরা ফিরছি না ! আজকে কোনো ফ্লাইট নেই । যদি বলেন তাহলে কাল অথবা পরশু ফিরবো !
” হোয়াট দ্যা হেল মাহির ? কাজ সেরে আমাদের আজই ফেরার কথা । তোমার ওয়াইফ আর বেবিকে রেখে এসেছো তুমি । ভুলে যেও না । এ সময় তোমাকে প্রয়োজন সেখানে ।
মাহির গোটা চোখে তাকায় রৌদ্রের দিকে ।
বুক চিরে দীর্ঘ শ্বাস বেরোয় ছেলেটার । রৌদ্র সুস্থ হওয়ার পর মাহির বিয়ে করেছে । রৌদ্র তো যেতে পারেনি । তবুও ওকে সাক্ষি রেখে সেই বছরের মাথাতেই ঘরোয়া ভাবে মসজিদে বিয়ে করেছিলো সে । এখন ওদের ঘরে একটা ছেলে বাচ্চা হয়েছে এই সপ্তাহ তিনেক হবে । সে কারনেই গত সপ্তাহ গুলোতে রৌদ্রের কাছে আসতে পারেনি ছেলেটা । এই নিয়ে তার আফসোসের শেষ নেই । সেই যে রৌদ্রের সাথে কথা হলো, তার পর থেকেই ব্যাকুল ছিলো । কেবল মিনির পাসপোর্টের জন্য আসা হচ্ছিলো না ।
মনে তার প্রশ্ন হাজার । মাহিরের দৃষ্টি বুঝে রৌদ্র ব্যাপারটা হাতে নেয়…..
” রিসা, আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও ।
মেঘা চোখ মুছে রিসার হাত চেপে ধরে…..
” স্যরি আপু ! চলো, আমি রুম দেখিয়ে দিচ্ছি ।
হাত ছাড়ানোর চেষ্টা করলো রিসা । বাচ্চাদের দেখে আপ্লুত হয়ে শুধালো…..
” মেঘা,,, এই বাচ্চারা ?
” আমাদের বাচ্চা ! রোশ্ আর ইবাদ !
রৌদ্রের উত্তর তৎক্ষণাৎ । রিসা হাকপাক করে খুশিতে । মেঘার দিকে তাকাতেই চিবুক গলায় মিশিয়ে নেয় রমনী । বলে…..
” রুমে চলো !
” মিনি,, এসো আমার সাথে !
” থাক আপু,, ও ওর পাপার কাছেই থাক আপাতত ! অনেক দিন পর দেখা হয়েছে ওদের ।
রমনীর কম্পিত বাক্য ।
রিসা – রৌদ্র দু’জনেই আশ্চর্য হয়ে তাকালো । রৌদ্রের সাথে দৃষ্টি বিনিময় করে মুচকি হাসলো মেঘা । বললো নির্দ্বিধায়…..
” কোনো বাচ্চাকে বাবার আদর-স্নেহ দেওয়াটা দোষের নয়, রৌদ্র । দোষ তো মানসিকতার । মিনিকে নিয়ে আমার কোনো আপত্তি নেই । থাকবেও না । মা হয়েছি আমিও । বাচ্চাদের মায়া আছে আমার মাঝেও । মিনিও আমার বাচ্চার মতোই । বাচ্চা হৃদয়ে শুরু থেকে ওর বাবার জায়গায় আপনি ছিলেন, আমি কাড়বো না সে জায়গা ।
বলেই হাসি প্রগাঢ় করলো সে ।
আর কথা বাড়ালো না এই নিয়ে । হতবাক রিসার হাতখানা শক্ত করে চেপে ধরলো….
” বাঁধা দিও না আপু । চলো…..
রিসা নাকোচ করতে পারে না আর । ওর হাত খানা ছাড়েও না মেঘা । তার উপর বড়রা নীরবতা ভেঙে কথার জালে বেঁধে ফেললেন । বড়দের কথায় আর ঔদ্ধত্য হতে পারলো না মেয়েটা । পরের কথা পরে ভাবা যাবে । প্রসঙ্গ স্থগিত রেখে আপাতত ফ্রেশ হওয়ার জন্য দুটো গেস্ট রুম দেখিয়ে দেওয়া হলো ওদের ।
এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা ।
রোজ দুপুরে ঘুমানোর অভ্যাস আছে মিনির । তবে আজ ঘুমানো হয়নি ।
সারাটা দিন তার কেটেছে রৌদ্রের সাথে । মিনি আশকারা দেয়নি । মুখ ফুটে আগ বাড়িয়ে কথাও বলেনি । রৌদ্র যথাসাধ্য ওর মন কাড়ার চেষ্টা করেছে কেবল । মাহির কে সাথে নিয়ে বেপরোয়া যুবক এখন বেরিয়েছে বাইরে । মিনির জন্য টুকটাক কিছু কেনার ছিলো ।
কেনা শেষ । বাড়ি ফেরার পথে দুজনের মাঝে প্রসঙ্গ উঠেছে । কঠিন সিরিয়াস মুখো ভঙ্গিমা দুজনার । ড্রাইভিংয়ের ফাঁকে মাহির শুধোয়……
” যে মার্ডার কেসটা ক্লোজ করার কথা বলেছিলেন, সেটা অলরেডি ধামাচাপা দেওয়া হয়েছে বস ! কিন্তু প্রশ্ন আছে, সেটার সাথে আপনার সম্পৃক্ততা টা কোথায় ? ছয় এপ্রিল — সেদিন একটা এক্সিডেন্ট এন্ড একটা খুন হয়েছিলো । সেটাই এই মার্ডার ! তারপর ম্যামের হারিয়ে যাওয়া, এসবের মধ্যে কানেকশন কোথায়, বস ?
রৌদ্র তর্জনী দিয়ে চিবুক চুলকে দীর্ঘ হাঁফ ছাড়ে ।
” মার্ডার টা ইভারা করেছিলো !
তার এক বাক্য । চোট সামলাতে না পেরে দ্রুত গাড়িতে ব্রেক কষলো মাহির । ঘাড় বাঁকিয়ে চোখ বড় বড় করে আশ্চর্য বনে চাইলো রৌদ্রের দিকে । আওড়ালো অস্ফুটে…..
” হোয়াট ?
রৌদ্র আধো আধো করে সবটা জানায় ওকে । মেঘার সাথে দেখা হওয়া থেকে শুরু করে বাচ্চাদের বিষয়ে সব জানায় । সব শুনে বিষ্ময়ে কিংকর্তব্য বিমূঢ় বনে যায় মাহির । কিছুটা শিথিল হয় তার কৌতুহল । তবে পুরোপুরি নয় । সে বলে মেঘাকে খুঁজে পাওয়া টাকে কেন্দ্র করে….
” বাট বস, ম্যামকে খুঁজে পাওয়াটা এতোটা নিখুঁত কাকতালীয় হয় কি করে ? ফিল্মি মনে হচ্ছে না আপনার কাছে ? না মানে,, রোশ্ বেবিকে কেবল শুভ্র ভাইয়াই পেলো ? অন্য কেউ কেনো নয় ? আর সেটা আপনার জন্মদিনেই ? হোয়াট অ্যা প্রেজেন্ট সারপ্রাইজ ! কো-ইন্সিডেন্ট বটে !
কথার পৃষ্ঠে রৌদ্র নিজের হাতের কব্জিতে দৃষ্টি তাক করে ।
একটা রুপোলি ব্রেসলেট বাঁধা আছে ডান হাতের কব্জিতে । বছর চারেক আগে আদ্র বেঁধে দিয়েছিলো এটা । যুবক ঠোঁট ঠেলে মৃদু হাসলো সেই পানে তাকিয়ে । বুক ফুলিয়ে লম্বা এক শ্বাস ফেলে বললো…..
” কো-ইন্সিডেন্ট নয় মাহির,, সব প্রি প্লান ছিলো !
” মানে ?
” আদ্রের প্লান ছিলো সব ।
আরো বেশি চমকে ওঠে মাহির । হতবাক হয়ে শুধোয়….
” কি করে ? উনি কি করেছেন ?
” আমাদের কক্সবাজার যাওয়া অবধি সেটুকু কো-ইন্সিডেন্ট ছিলো । বাট ওখানে গিয়ে রোশ্ কে খুঁজে পাওয়া, পরদিন ইভারাকে পাওয়া, এ সবকিছুই ছিলো সাজানো । সেদিন বিচের ধারে হ্যালুসিনেশন হয়েছিলো আমার । বাট, সেটা ঠিক হ্যালুসিনেশন ছিলো না । কোনো ভ্রান্তি হয়নি সেবেলা । ইভারাকে সেদিন ফিল করতে পেরেছিলাম আমি । বলেছিলাম আদ্র কে । ও দেখেছে কি না জানি না । তবে এক রাতের মধ্যে বিচের ধারে কে গান গাইছিলো, সেটা খোঁজ নিয়েছিলো ও । খোঁজ নিয়েই ইভারার সন্ধান পেয়েছিলো ।
উৎস,, সে ছিলো আরেকজন পার্টনার । সবটা নিখুঁত ভাবে সাজিয়ে আমার জন্মদিনে ইভারাকে গিফট করেছে ওরা আমায় । কেউ ঘুনাক্ষরে আইডিয়াও করতে পারেনি এসব । ইনফ্যাক্ট, শুভ্র ভাইয়াও না । সবাই জানে সি-বিচে একটা বাচ্চাকে পাওয়া গেছিলো । সেই বাচ্চাটা কে, এটা কেউ জানতো না তখন । বিকেল থেকে খোঁজ করেও সন্ধান মেলেনি । মিলতে দেওয়া হয় নি । কারন আদ্রের প্লানিং ছিলো এসব !
বিষ্ময়ে পায়ের তলার মাটি সরে যায় মাহিরের ।
রৌদ্রের ঠান্ডা জবান । আসলেই আদ্রের প্লানিং ছিলো সব । ও সেদিন শেষবার যাচাই করে নিয়েছে রৌদ্র আর মেঘাকে । ওদের একে অপরের প্রতি সৃষ্ট টানকে । রৌদ্রের পাগলামি দেখার ইচ্ছে ছিলো তার । দেখার ইচ্ছে ছিলো মেঘার প্রতিক্রিয়া । রৌদ্রের পাগলামি গুলো মেঘাকে স্বচোক্ষে দেখানোর ইচ্ছে ছিলো আরো বেশি । তাই নিখুঁত ভাবে সবার অগোচরে এসবের আয়োজন যুগিয়েছিলো যুবক । কভুও টের পেতে দেয়নি কাউকে ।
মাহির তাজ্জব বনে । অস্পষ্টে জানতে চায়….
” কিন্তু বস, আপনি এসব জানলেন কি করে ?
” জানাটা কি অসম্ভব কিছু ?
” সেটা নয় । কিন্তু আদ্র যখন প্লান করেই এসব করলো, তখন পরে স্বীকার করলো না কেনো কিছু ?
” আমার ভাই সাধুবাদ নিতে জানে না, মাহির । ও আমাকে উপহার দিয়েছে । যেভাবে দিয়েছে, ধরনটা উৎকৃষ্ট । সাবাসি নেওয়ার হলে অ্যামেজমেন্ট থাকতো না । ও বোঝে এটা । তাই তারিফ নয়, আমার খুশিটাই ছিলো সবকিছু ওর কাছে !
বলার সময় ওষ্ঠপূটের হাসি প্রসারিত হলো যুবকের । মুগ্ধতা ছড়ালো মুখাবয়বে । মাহির প্রশন্ন হয় । খুশি ছড়ায় তারও মুখ মন্ডলে । বলে কিঞ্চিত হেসে….
” তার মানে আপনি এসব জেনেও আপনার ভাইকে কিছু বলেননি ?
” উঁহু । যে যার অবস্থানে আছি, পারফেক্ট আছি । আমার ভাইয়ের জন্য আমার মনে যে জায়গাটা ছিলো, সেটা প্রসারিত হয়েছে । তবে সে জানে না । জানাটা গুরুত্বপূর্ণ নয় । আমার কাছে ওর প্রতি কৃতজ্ঞতার মূল্য কতটা, সেটা আমি জানলেই যথেষ্ট ।
থামলো একটু । প্রসঙ্গ ঘাটলো…..
” বাই দ্যা ওয়ে, ওই কেসের ফাইল সম্পুর্ন ভাবে ক্লোজড হয়েছে তো ? কোনো এভিডেন্স থেকে যায়নি তো আবার ?
” এভিডেন্স থাকলে ম্যাম এতক্ষণ গরাদে থাকতো ।
রৌদ্র বুক চিরে শ্বাস ফেলে ।
” তোমার বেবি কেমন আছে ?
মাহিরের দীর্ঘ শ্বাস । সে গাড়ি স্টার্ট করলো পূণরায় । প্রশ্নের ছোট্ট উত্তর করেই কথা ঘোরালো….
” হুম, ভালো !
ম্যাম এখানে কেনো এসেছেন, সেটা বুঝেছেন বস ?
” হু !
ছোট্ট উত্তর রৌদ্রের । সে সোজা হয়ে বাইরে তাকায় । ভারী গলায় বলে কেমন করে……
” নিজের ওয়াইফের দিকে মনযোগ দাও মাহির । রিসা তোমার থেকে বয়সে বড় ছিলো । আরাফের প্রতি মত্ত সে । নতুবা ইয়াশ সুযোগ নিতো । তোমার চান্স ছিলো না ।
মাহির কাষ্ট হাসে । রৌদ্রের থেকে লুকোয় না কিছু । রৌদ্র তাকে হাড়ে হাড়ে চেনে । প্রত্যুত্তরে বলে মাহির….
” আই নো, বস ! বাট মায়া লাগে । আরিসার প্রতি বেশি ! ম্যাম চাইলে ওর বাবা হয়ে থাকতাম শুধু ! তার স্বামী হওয়ার ইচ্ছে ছিলো না আমার ।
” বিয়ে করেছো, বেবি হয়েছে, তাদের প্রতি ফোকাস করো এখন । অন্যকারোর বাবা আর স্বামী হয়েছো । রিসা যেমন আছে, তেমনি সুখি সে ।
মাহির দম ছাড়ে শব্দহীন । ঘন পলক ফেলে চোখের ঝাঁপসা ভাব দূর করে ।
ডিনার শেষ ।
তখন মিনির জন্য কিছু ড্রেস, টয়স, বড় বড় টেডি সহ বাচ্চাটার বেশকিছু পছন্দের খাবার নিয়ে বাড়ি ফিরেছিলো রৌদ্র । সব চেষ্টা মিনির মন পাওয়ার তাগিদে । এক মুহুর্তের জন্য বাচ্চাটাকে কাছ ছাড়া করছে না সে । নিজের ছেলে মেয়ে সহ ওকেও আষ্টেপৃষ্ঠে সাথে রেখেছে । নিজ হাতে তুলে খাইয়েছে অবধি ।
ডিনারের পর গোটা বাড়ির মানুষ উপস্থিত একখানে । রিসাই জড়ো করেছে সবাইকে । তার কিছু কথা আছে । যার জন্য এই দেশে আসা । সে সবার সামনে রৌদ্রের উদ্দেশ্যে বলে ভনীতা হীন….
” আমি কেনো এসেছি, তা তুমি আন্দাজ করতে পারছো রৌদ্র । আমাদের জন্য তোমার জীবন থেকে চারটা বছর নষ্ট হয়েছে । তোমার শরীরের অবনতি হয়েছে ।
এই চার বছর বিজনেস থেকে দূরে ছিলে তুমি । তবে সব তোমার আওতায় ছিলো তখনো । তোমার সাইন ব্যাতিত কোনো কিছুই চলেনি এতো দিন । যে বিজনেস তুমি দাঁড় করিয়েছো, সেটা তোমারই থাকবে রৌদ্র । জুরিখের ইন্ডাস্ট্রিও । আমি চাই, আমাদের কম্পানির মেইন ব্রাঞ্চ বরিশাল থেকে ঢাকায় ট্রান্সফার করা হোক । তুমিই করবে ! ঢাকাতে বসেই সব সামলাতে পারবে তাহলে । বিজেনেসের সব ঝটলা আবার হাতে তুলে নাও রৌদ্র । এবার একটু স্বস্তি দাও আমায় । মুক্তি দাও অপরাধ বোধ থেকে ।
মেয়েটার ঝিমিয়ে যাওয়া কন্ঠ । যেনো বড্ড ক্লান্ত সে । সিঁড়ির পাশে ইয়াশ দাঁড়িয়ে । এ অবধি রিসার সাথে ঠিকমতো চোখাচোখিও হয়নি ওর । কথা তো একেবারেই না । গতবছর গুলোতে সে রিসার সাথে কন্টাক্ট রেখেছিলো । যেচে পড়ে প্রায়শই খোঁজ নিয়েছে । তবে রিসা কখনো কাঁধে চেপে বসার ন্যায় আশকারা দেয়নি । ফোনে যেসব টুকটাক প্রশ্ন পেতো, সেসবের উত্তর করেছিলো কেবল ।
এই রিসাকে চিনতে পারে না ইয়াশ । বড্ড অচেনা লাগে । ভেতরে চিনচিনে ব্যথা হয় কোথাও । আরাফ কে মনে পড়ে আরো বেশি ।
বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না তপ্ত যুবক । নামিয়ে নত করে দৃষ্টি । বাচ্চার কান্নার আওয়াজ কানে বাজে এমতসময় । ধক্ করে পিছু ফিরে ঘরের দিকে তাকায় সে । শাফাহ্’র জোর দিয়ে হাঁটা চলা বারন এখনো । ঘর থেকে বেরোয় না সেভাবে ।
ইয়ানাহ্ ঘুমিয়েছিলো । উঠে পড়েছে বোধহয় । দমলো না যুবক । শাহিনা কাবির পা বাড়ানোর আগেই সে হন্তদন্ত হয়ে ঘরের দিকে ছুটলো । ওকে ওভাবে ছুটতে দেখে থেমে গেলেন ভদ্রমহিলা । এগোলেন না আর ।
রিসা তাকিয়েছিলো নির্বিকার ভঙ্গিতে । সেভাবেই দৃষ্টি নামিয়ে দীর্ঘশ্বাসের বিপরীতে বললো,,,,
” রৌদ্র,, বুঝেছো আমি কি বললাম ?
” হুম । লোমাতের মেইন ব্রাঞ্চ আগামী তিন দিনের মধ্যে ঢাকায় ট্রান্সফার করা হবে । ডোন্ট ওয়ারি রিসা,, সব সামলানোর দায়িত্ব আমার । আর তোমাদের দায়িত্ব ও ।
ছেলেটার দায়িত্ববোধ দেখে রিসা মুচকি হাসে । তোফায়েল কাবির সরু চোখে ছেলেকেই দেখছেন । রিসা তাকালো তার দিকে, বললো…..
” আমি বোধহয় অসময়ে আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, তাই না আঙ্কেল ? রৌদ্র আপনাদের ফ্যামিলি বিজনেসে ইনভলভ না হয়ে, বাইরে কোনো কিছু বেছে নিয়েছে । নিশ্চয়ই আপনাদের অভিযোগ আছে এই নিয়ে ?
তোফায়েল কাবির তাৎক্ষণিক মাথা নাড়েন দুদিকে…..
” না মা,, এটা কি বলছো তুমি ? বরাবর রৌদ্রের পরিবর্তন দেখতে চেয়েছিলাম আমরা । আর সেই পরিবর্তন যে এতোটা ব্যাপক হবে, তা কভু আন্দাজও করতে পারিনি । আমাদের ছেলেকে এভাবে দেখে অভ্যস্ত নই আমরা । ওর এই পরিবর্তনের পেছনে তোমাদের ভূমিকা টা অনেক বেশি । তোমাদের জন্যই আজ আমার ছেলে এতোটা প্রভাবশালী । তোমরা না হলে ও এমন হতে পারতো না কখনো । নাই বা দিলো আমাদের বিজনেসে যোগ । আমাদের মতো আরো দশটা কমার্শিয়াল সেক্টর দিনে শতবার কেনার ক্ষমতা রাখে ও । এটা বুঝেও আমরা অভিযোগ করবো কোন মুখে ? যা চেয়েছি, তার থেকে হাজার গুণ বেশি আমূল পরিবর্তন এসেছে ওর মাঝে । আর লোমাত ইন্ডাস্ট্রি যদি ঢাকায় ট্রান্সফার করে নতুন করে লাউঞ্চ করা হয়, তাহলে রাজধানীর টপ কর্পোরেট সেক্টর হবে সেটা । আর সেটার মালিক আমার ছেলে । গর্ব নিয়ে অভিযোগ করা যায় বুঝি ?
ভদ্রলোকের কন্ঠে অস্থিরতা । বুক ফুলিয়ে কথা গুলো শেষ করলেন তিনি । যে ছেলে গোটা সমাজের চোখে বেপরোয়া, ছন্নছাড়া পরিচয় রোপে ছিলো আঠাশ টা বছর, সেই ছেলের এমন উত্থান কি কাম্য ছিলো কখনো ? এ তো অভাবনীয় গৌরব সবার নিকট ।
রিসা বিপরীতে মুচকি হাসে । ভদ্রলোক বলেন আবার…..
” আর হ্যাঁ,, কাল নয়, তোমরা বেশ কদিন থাকবে আমাদের বাড়িতে ! তারপর ফিরে যাবে । না শুনবো না রিসা !
” না আঙ্কেল, না যে আমাকে বলতেই হবে । আমার মেয়ের স্কুল আছে । আর বাবাকেও একা রেখে এসেছি ।
” রিসা, তুমি আমার মেয়ের মতোই । কোনো অংশে কম নও । ঘরকুনো থেকো না, মা । তোমার জীবনটা স্বাভাবিক নয়, বড্ড ভারী । বুঝি আমরা । তবে নিজেকে এভাবে গুটিয়ে রাখলে তো সমস্যার সমাধান হবে না, মা ! মিনির উপর প্রভাব পড়ছে এতে । বুঝতে হবে তোমায় । যা হারিয়েছো, তা তো পাবে না ফিরে । নিজের জীবনটাকে দমিয়ে রেখে তো লাভ নেই । একলা থাকো, তবুও গুমড়ে থেকো না । পরিবারের কাছে ফিরে যাওনি তুমি । আমরাও তোমার পরিবার । এসেছো যখন, আমাদের কাছে থেকে যাও কদিন ।
রুবিনা কাবির মুখ খোলেন…..
” হ্যাঁ রিসা,,, তোমাকে ফোনে দেখেছি এতো দিন । বাস্তবে দেখিনি । আসো নি কখনো । এবার যখন এসেছো, তখন দু-চারদিনের আগে আর যেতে দেবো না তোমায় । তোমার স্বামীর রেখে যাওয়া কম্পানি ঢাকায় ট্রান্সফার করা হবে, দেখবে না সেসব ?
রিসা চিবুক নামিয়ে নেয় । বিপরীতে বলে না কিছু ।
হাত বাড়িয়ে মিনিকে টেনে কাছে নিয়ে বলে….
” ঘুম পাচ্ছে মা,, ঘুমাবে ?
সে প্রসঙ্গ ঘাঁটার চেষ্টা করছে । বুঝতে পারে রৌদ্র ।
গলা খাঁকারি দেয় তাই । মিনিকে আদর সেরে ঘরে পাঠিয়ে দেয় । যে যার ঘরে এখন ।
রাত্রি বোধহয় দশটা পেরোলো । রোশ্ ঘুমিয়েছে খানিক আগে । ইবাদ সবে চোখ বুজেছে । ওর ঘুম গাঢ় করার জন্য মাথায় আলগোছে হাত বুলিয়ে দিচ্ছে মেঘা । নিশ্চুপ সে । রৌদ্র ও তাই । ব্যাক বোর্ডে হেলান দিয়ে একদৃষ্টে স্ত্রী সন্তানকে পরখ করছে বেপরোয়া যুবক ।
এক পর্যায়ে ডাকলো মিহি আওয়াজে…..
” ইভারা ?
মেঘা চোখ তুলে চায় ! ইশারায় সাঁড়া দেয়, জবানে নয় । ওর চোখে চোখ রেখে রৌদ্র বলে মোলায়েম কন্ঠে…..
” ইবাদ ঘুমিয়েছে,, আর হাত বুলিয়ে দিতে হবে না । এদিকে এসো ।
নিশ্চল হয়ে উঠে বসলো রমনী । খুলে রাখা চুলগুলি হাত খোঁপা করার চেষ্টা করতেই রৌদ্র বললো বাঁধা দিয়ে….
” থাক ! বেঁধে লাভ নেই,, আমি খুলে দেবো আবার । ঘ্রাণ প্রয়োজন । মন উতলা, কাছে এসো ।
অগত্যা অসার হয়েই কাছে গেলো মেঘা ।
হাত বাড়িয়ে ওকে বুকে জড়িয়ে নিলো রৌদ্র । কাঁধের পিছে নাক ডুবিয়ে লম্বা ঘ্রাণ টানলো বুক ভরে ।
মেঘা নিস্তেজ । চুপচাপ গুটিয়ে রইলো । ওর ডান হাত খানা ধরে তার পিঠে ঠোঁট বসালো বেপরোয়া যুবক । বললো কেমন করে…..
” কি অদ্ভুত না সুইটহার্ট ! যে আমার সন্তান, তার মুখে প্রথম আঙ্কেল ডাক শুনেছি আমি । আর যে আমার কিছুই নয়, তার মুখে ভীষণ আবেগে বাবা ডাক শুনেছি । একদিন দুইদিন নয়, পাঁচটা বছর বাবা ডাক শুনেছি । আদর স্নেহ দিয়েছি । দেখো, প্রকৃতির কি নিয়ম, পাঁচ বছর অন্যের সন্তানের বাবা হয়ে রইলাম । কিন্তু কমবেশি একই সময় – সাড়ে তিন বছর নিজের সন্তানের বাবা হয়ে থাকতে পারিনি । শাস্তি স্বরূপ সময়টা কেটে নেওয়া হয়েছে আমার থেকে । তাই না ?
কেমন প্রশ্ন ! মেঘা নড়েচড়ে ওঠে । সিটিয়ে যায় । রৌদ্র বলে গলা নামিয়ে….
” আ…আমি মিনিকে ছাড়তে পারবো না, সানি ! ভুল বুঝো না এরজন্য ! আমি আরাফ কে কথা দিয়েছিলাম । কথার খেলাপ করতে পারবো না । ও আমার মেয়ে নয়,, মেয়ে তুল্য । ওর মায়া কাটাতে পারবো না আমি ।
মেঘা মাথা তুললো…..
” আমি তো মায়া কাটাতে বলিনি রৌদ্র । মিনিকে নিয়ে কোনো অভিযোগ নেই আমার । একবার ভুল ছিলাম, তাই বলে বারবার ভুল হবো ? আমি তো এখন মা হয়েছি । বাচ্চাদের মায়া আমার ও আছে । বুঝতে পারছি আপনার দিকটা । এতোটা স্বার্থপর ভাবেন আমায় ?
” উঁহু । আমি তা বলিনি জানেমান ! তুমি তখন মিনির ক্ষেত্রে পাপা বললে,, তাই…….
” আমার যখন পাঁচ বছর বয়স, তখন আমি আমার বাবা – মাকে হারিয়েছি রৌদ্র । বাবা হীন এই যাতনা বুঝি আমি । মিনি তো ছোট থেকেই আপনাকে পাপা মেনেছে । বুঝে এসেছে ওটাই । ওর বাবা নেই । বাবা হীনা একটা বাচ্চাকে বাবার আদর স্নেহ দেওয়া ভুল কিছু নয় । আপনি যদি শুরুতেই আমাকে সবকিছু বলে দিতেন, তাহলে আমি কখনো বাধা দিতাম না এক্ষেত্রে । সবটা যে পরিস্থিতিতে আমার চোখে পড়েছে, সেটা অস্বাভাবিক ছিলো । ভুল সঠিক ধরতে পারিনি তখন । তাইতো এতো খেসারত দিতে হলো ।
” তার জন্য আমি স্যরি সুইটহার্ট । ভুল করে ফেলেছি ওটাই । তবে মিনি আমাকে আঙ্কেল ডাকছে এখন,, আমি ওকে আর আশকারা দেবো না ।
মেঘা স্মিথ হাসে । বলে ভাঙ্গা জবানে……
” ও আপনাকে পাপা ডাকলেও আমার আর কোনো আপত্তি নেই রৌদ্র ।
,,,,
চোখে ঘুম নেই রিসার । আলাদা ঘর, আলাদা বিছানা, আলাদা আবহাওয়া গায়ে সইছে না হঠাৎ । বাজে এখন রাত এগারোটা বেজে সাত মিনিট । মিনি ঘুমিয়ে বেঘোরে । মেয়েকে একা রেখে বিছানা ছেড়ে গুটি গুটি পায়ে গিয়ে বারান্দায় দাঁড়ালো রিসা । রুপোর থালার ন্যায় অর্ধেক চাঁদ উঠেছে আকাশে । তারা অগনিত । উজ্জ্বল আলোয় আলোকিত ধরনীতল । শিরশিরে হাওয়া বইছে চারপাশে । খোলা বারান্দায় দাঁড়ানো মাত্রই গা শিউরে উঠলো রিসার । সর্বাঙ্গে বয়ে গেলো ঠান্ডা শিহরণ । মেয়েটা দুহাতে ঠান্ডা নিবারণের চেষ্টা চালিয়ে উপর পানে মুখ তুলে চায় ।
আকাশে সেই বিরাট চাঁদের পাশে জ্বল জ্বল করছে উজ্জ্বল একটি শুকতারা । বাকি তারা গুলোর থেকে এটা বেশি উজ্জ্বল । আকস্মিক ওই শুকতারা টাকে দেখে ভেতরটা দুমড়েমুচড়ে যায় রিসার । থরথর করে কেঁপে ওঠে বক্ষস্থল । রিসা গত চার বছর ধরে বোকার ন্যায় মিনিকে বোঝায়, ওটা নাকি ওর পাপা । অর্থাৎ আরাফ । তারা হয়ে আকাশে উঠে ঠাই নিয়েছে সে । কারন পৃথিবীতে তার জায়গা কমে এসেছিলো । ফুরিয়ে এসেছিলো আলো বাতাস । তাইতো উবে গেছে ওই আকাশে ।
এখন ওই রুপক তারা টাকে দেখে ভেতরটা চিরে যায় চটের বস্তার ন্যায় । গগনবিদারী চিৎকার জুড়ে কাঁদতে ইচ্ছে করে রিসার । আরাফ পাশে নেই আজ দশ বছর । অথচ ওরা দশ মাস ও সংসার করেনি । কি আজব নসিব তার ! আরাফ হীনা কি দুঃসহ, শ্বাস রুদ্ধ জীবন ! এ জীবন তো সে চায়নি । সব ছেড়ে কেবল চেয়েছিলো আরাফকে । কিন্তু স্বার্থপর টা ওকে একলা ফেলে পালালো । অনেক হিসেব আছে ওর সাথে । রিসা সব চোকাতে চায় । তবে তার জন্য আরাফের কাছে যেতে হবে ওকে । সে যেতেও চায় । পারে না মেয়ের জন্য । মেয়েটাকে একা ফেলে কোথায় যাবে সে ? সে তো মা, স্বার্থপর হতে পারে নাকি ?
রিসা পারে না নিজেকে সামলে নিতে । কাঁদে কেবল ! চোখ হতে অঝোরে পানি ঝরে অবলীলায় । মুখ চেপে ফুঁপিয়ে কাঁদে মেয়েটা । চিৎকার জুড়ে কাঁদার শক্তি নেই । ঘরে মিনি ঘুমিয়ে আছে । শব্দ পেলে জেগে যাবে ।
কিন্তু স্বামী হীনা এই স্ত্রীর মন তো মানে না । সয় না যাতনা ।
সে চোখ বুজে নেয় । গলায় দলা পাকিয়ে শ্বাস আটকাতেই রুখে নেয় দম । গলা কাঁপিয়ে বিড়বিড় করে বুক চিরে…..
” আই মিস ইউ আরাফ ! আই রিয়েলি মিস ইউ ! দশ মাসের সংসার সাজিয়ে, গোটা জীবনের বিরহ বেদনা দিয়ে কোথায় পালালে বলতো ? মনে পড়ে না আমার কথা ? স্বপ্নেও তো আসো না ! কেনো এতো নিষ্ঠুর হলে গো ? জানো না,, আমি ভালোবাসি তোমায় ! আই লাভ ইউ !
গলা ধরে এলো ।
ফিকড়ে উঠলো মেয়েটা ।
” কাঁদতেও পারি না । সইতেও পারি না । তোমাকেও পাই না । নিজেকেও হারিয়ে ফেলতে পারি না । কি ভীষণ যাঁতাকলে পড়েছি আমি ।
তোমাকে দেখার সখ জাগে, দেখতে পারি না । ছোঁয়ার ইচ্ছে করে, ছুঁতে পারি না । কারোর বুকে মাথা গুঁজে কাঁদতে পারি না । বাবা মা পরিবার ছেড়ে তোমাকে জড়িয়ে কেঁদেছি । এখন তোমাকে হারিয়ে কাকে জড়িয়ে কাঁদবো আমি ? এতো বড় শাস্তি কেনো দিলে আমায় ? কেনো ছাড়লে আমার হাত ? কেনো নিলে না আমায় সাথে ? তোমাকে ছাড়া তো বাঁচতে চাই নি আমি । আমার কষ্ট হয়,আরাফ ! তুমি তো পারতে না আমার কষ্ট সইতে । তাহলে সেই তুমিই কেনো কষ্ট দিচ্ছো এখন ? ডেকে নাও না আমায় তোমার কাছে ! আমার মেয়ের জন্য রৌদ্র আছে ।
,,,,,,,
সকাল সাড়ে আটটা ।
সবে ব্রেকফাস্টে বসেছেন বাড়ির সবাই । আজ বাড়িটা গমগমে । সদস্য বেড়েছে ।
বাড়ির ছেলে আর কর্তারা খেতে বসেছেন । রৌদ্র পাশের চেয়ারে মিনিকে নিয়ে বসেছে ।
আদ্র ছিলো না এতক্ষণ । সবে নামলো নিচে । রৌদ্রের ডান পাশের চেয়ার টা টেনে বসতে বসতে মিনির উদ্দেশ্যে আদুরে গলায় বলল,,,
” গুড মর্নিং মিনি ।
মিনি মৃদু হাসে । খেতে খেতে পাল্টা শুভেচ্ছা দেয় ।
বসেই প্লেটে খাবার তুলে নেয় আদ্র । খাওয়ার মাঝে ভাইয়ের দিকে তাকায় রৌদ্র । ঠোঁট বাঁকিয়ে গলা খাঁকারি দেয় । গলা নামিয়ে চিবুতে চিবুতে বলে ভাইয়ের কাছে ঘেঁষে…..
” বড় ভাই, গুড মর্নিং !
কপাল গুটিয়ে ফেললো আদ্র । বললো তবুও….
” গুড মর্নিং !
” আচ্ছা,, একটা সিক্রেট কথা শুনবি ?
” কি ?
এপাশ ওপাশ চোরা চোখে তাকায় রৌদ্র । কন্ঠ নিভিয়ে ফিসফিস করে বলে….
” কাছে আয় বলছি !
ওর এহেন আচরণ বুঝে পায় না আদ্র । মেকি স্বরে বলে স্যান্ডউইচে বাইট বসিয়ে…..
” আমি আমার বউ ছাড়া আর কারোর কাছে যাই না । নাটক না করে যা বলার বল ।
ঘাড় উঁচায় রৌদ্র । বাহবা স্বরূপ গলা তুলে বলে…..
” আরে মাশাআল্লাহ ! তা বড় ভাই,, মনে আছে তুই আমার থেকে গুনে গুনে তেইশ সেকেন্ডের বড় । কিন্তু তবুও তোর আগে আমি বিয়ে করেছি, তোর আগে বাসর ও করেছি, তোর আগে দুই বাচ্চার বাপ ও হয়েছি, তোর আগে বাচ্চাদের মুখে বাবা ডাক ও শুনেছি । আর তুই ? চুনোপুঁটির বাপ ! ছ্যাহহহহ্,, লজ্জা থাকা উচিত !
গোটা পর্ব লিখতে পারিনি । রিচেক ও দেইনি । বানান ভুল মানিয়ে নেবেন । শেষাংশ কাল অথবা পরশু আসবে ! আপনারা এই পর্বে ১৬k রিয়াক্ট পূর্ণ করে দেবেন জলদি ।
#চলবে……..
Share On:
TAGS: আসবো ফিরে আবারো, সুরভী আক্তার
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
আসবো ফিরে আবারো পর্ব ৯৬
-
আসবো ফিরে আবারো পর্ব ৬২
-
আমি তোমার হতে চাই পর্ব ১০ [ প্রথমাংশ+শেষাংশ ]
-
আসবো ফিরে আবারো পর্ব ৭৯
-
আসবো ফিরে আবারো পর্ব ৮৪
-
আসবো ফিরে আবারো পর্ব ১৮
-
আসবো ফিরে আবারো পর্ব ৮৮
-
আসবো ফিরে আবারো পর্ব ৬৫
-
আসবো ফিরে আবারো পর্ব ৩২
-
আমি তোমার হতে চাই পর্ব ২