হামিদাআক্তারইভা_Hayat
কায়নাত আদির মাথায় হাত বুলিয়ে দিল যত্ন করে। তার খুব মনে পড়বে বিচ্ছুটার কথা। কত জ্বালিয়েছে একটা সময়; অথচ আজ চলে যাবে মায়ের সাথে। আদি তো বাচ্চা মানুষ বোঝে না তেমন। সে মামির পেটে খুঁচো মারল। হকচকাল কায়নাত। আদি চোখ ছোট ছোট করে বলল,
“আমার বউ এলে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিবে নাকি আমি বাবার মতো বিয়ে করে নিয়ে যাব?”
কায়নাত বলল,
“তোমাকে একবারও বলেছি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব?”
“তোমার বলতে হবে কেন? আমি তুলে নিয়ে বিয়ে করব।”
এইটুকু বাচ্চা ঠিক কতটা পেঁকেছে ভাবা যায়? এসব স্বার্থর কারসাজি খুব ভালো করেই জানে কায়নাত। এই ছেলে বড় হলে কী করবে? যদি তার একটা মেয়ে হয় তাহলে সত্যিই এই ছেলে যে তুলে নিয়ে যাবে সেটা কায়নাত বুঝতে পারছে। যদিও বাচ্চা মানুষ বোঝে না তবে স্বার্থর মতো একটা মামু থাকলে এই কাজ করেই ছাড়বে যে কোনও মূল্যে।
বলতে বলতে সেখানে স্বার্থ হাজির হলো। ঠোঁট চওড়া করে হাসল কায়নাতকে দেখে। বসল তাদের সামনে। মাথার চুল গুলো আঙুল দিয়ে ঢঙ করে সরিয়ে বলল,
“কেমন লাগছে সোনা ভাবি?”
কায়নাত কপাল কুঁচকে দেখল ওকে।
“বাঁদরের থেকে কম কিছু মনে হচ্ছে না দেবর জি। বলি কোত্থেকে এই চুলের স্টাইল কপি করেছেন?”
মাটিতে মুখ যেন থুবড়ে পড়ল স্বার্থর। হাসি মাখা মুখটায় নেমে এলো কালো আঁধার।
“তুমি আমায় অপমান করলে? তোমার কী বুকে ব্যথা উঠল না একটুও?”
“বাঁদরকে বাঁদর বলতে এত দ্বিধা করে লাভ আছে বলুন? বরং সত্য কথা প্রকাশ করে আমার এখন শান্তি লাগছে।”
(আগামী পর্বে আসবে। আচ্ছা আমি তো বলেছি আমার পরীক্ষা চলছে তবু আপনারা আইডিতে এত নক করেন কেন? ব্যস্ত থেকেও তো গল্প দিচ্ছি আমি।🙂)
Share On:
TAGS: প্রেমবসন্ত সিজন ২, হামিদা আক্তার ইভা
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৩
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ১৭(প্রথমাংশ +শেষাংশ)
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৩৯
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৪৭
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৫৬
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৪৫
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৩২
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ৫৩
-
প্রেমবসন্ত সিজন ২ পর্ব ১২
-
প্রেমবসন্ত সিজন ২ গল্পের লিংক