#পর্ব_১০ [ প্রথমাংশ ]
#সুরভী_আক্তার
( অনুমতি ব্যতীত কপি করা নিষেধ )
আহাদ আলী মেয়ের কাছে এসেছিলেন আজ । সারাটা দিন বাপের সাথেই কাটিয়েছে ভূমি । কতশত গল্প তার, সব খুলে বলেছে । কি ভীষণ সুন্দর একটা দিন কাটলো আজ । সন্ধ্যার দিকে বাড়ি ফিরে গেছেন ভদ্রলোক । ভূমি তার পর থেকেই আবার একলা ! হোস্টেলে যে রুমে থাকে, সেটাতে আপাতত কোনো রুমমেট নেই । একজন ছিলো, সেও চলে গেছে । গোটা ঘরে এখন একলা রমনী । উবু হয়ে শুয়ে চিন্তায় বিভোর । বাজে এখন রাত সাড়ে দশটা । আহাদ আলী বাড়ি ফিরেছেন অনেক আগেই । ফোন করে খোঁজ নিয়েছে ভূমি । এই একটু আগেও আবার কথা হলো ।
সে যে আলাদা করে টিউশনি করায়, এটা বাবাকে বলেনি । বললে তিনি নাকোচ করবেন নিশ্চিত । মেয়েকে কেবলই পড়াশোনায় মনোযোগ দিতে বলেন ভদ্রলোক । তিনি তার মেয়েকে প্রতিষ্ঠিত দেখতে চান । দেখিয়ে দিতে চান সবাইকে । একেই তার শরীর টা ভালো নয় । ভূমি প্রেসার দিতে চায় না বেশি ।
এদিকে সে নিজে প্রেসারে পড়েছে এখন । ছোট পার্স টা খুঁজে পাচ্ছে না কিছুতেই । ঘরে তন্ন তন্ন করে খুঁজেছে । টাকা ছিলো, সেটা বড় বিষয় নয় । তবে মায়ের একটা বালা ছিলো সেই ব্যাগে । ভূমি সর্বদা নিজের কাছে লুকিয়ে রাখে সেটা । দুটোর বালার মধ্যে একটা নিলুফা নাজমিন আত্মসাৎ করেছেন । বাকি আরেকটা ভূমি হাত ছাড়া কর
হতে দেয়নি ।
সেটাও কিনা হারালো ? খান বাড়িতে ফেলে আসলো কি ব্যাগটা ?
এই চিন্তা মাথায় আসতেই তড়িঘড়ি করে দিশার নাম্বারে কল লাগায় ভূমি ।
সবে শুয়েছে দিশা । ভূমির ফোন পেয়ে ছটফট করে রিসিভ করলো…..
” ভূমি, এতো রাতে ফোন করলি যে ? ঘুমোস নি এখনো ? কি করছিস ?
ভূমির নিভু কন্ঠ…..
” ঘুম আসছে না । তাই তোকে ফোন করলাম । ডিস্টার্ব করলাম বুঝি ?
” আরে না ! আমি তো হুদাই ফোন ঘাটছিলাম । সবে দশটা বাজে । বারোটা পর্যন্ত জেগে থাকবো আজ ।
” কেনো ?
বিছানায় গড়াগড়ি খায় দিশা । বুক ফুলিয়ে শ্বাস টানে । আনন্দের জোয়ারে ভাসছে সে । বললো লাজুক হেসে…..
” এখন বলবো না ! কাল সামনাসামনি বলবো । ভার্সিটিতে আসবি তো কাল ?
” হু ।
বিষন্ন জবাব মেয়েটার । দিশা ওর মন খারাপ আন্দাজ করে । শুধোয় কপাল গুটিয়ে….
” কি হয়েছে ভূমি ? মন খারাপ ? আঙ্কেল চলে গেছেন তাই ?
মেয়েটা এই উত্তর করলো না । পাল্টা শুধালো….
” আচ্ছা দিশা, তোদের বাড়িতে আমি কি আমার ছোট পার্সটা ফেলে এসেছি ? আমার পার্সটা না কোথাও খুঁজে পাচ্ছি না ।
দিশা আঁতকে শুধোয়…..
” সে কি, কোথায় রেখেছিলি ?
” বড় ব্যাগেই তো ছিলো ! আমার সাথেই থাকে সবসময় । পাচ্ছি না কোথাও ।
” কি ছিলো পার্সে ?
ভূমি ঢোক গেলে । আমতা আমতা করে…..
” টাকা ছিলো কিছু । আর আমার মায়ের বালা ছিলো একটা । আরো টুকটাক কিছু ছিলো ।
” আচ্ছা, আমি খুঁজবো বাড়িতে । ঠিক খুঁজে পাওয়া যাবে । চিন্তা করিস না ভাই !
জোর পূর্বক হাসে রমনী । বলে ভাঙ্গা গলায়….
” আচ্ছা ! এখন রাখি ! গুড নাইট !
বিপরীতে দিশা চট করে বলে…
” আল্লাহ হাফেজ !
ফোন রাখে দিশা ।
ঘড়ির দিকে তাকায় । দশটা বেজে বাইশ মিনিট । আজ যেনো সময় কাটতেই চাইছে না । বারোটা বাজবে কবে ?
উৎকন্ঠায় আনচান করে রমনী । ভেতরে চলে তান্ডব । বুকে বালিশ জড়িয়ে স্বপ্ন সাজায় মনে মনে ।
ফোন হাতে নিয়ে স্ক্রিন ওপেন করে । হোম স্ক্রিনে জ্বলজ্বল করছে সেই গুরুগম্ভীর লোকটার ছবি । লুকিয়ে চুরিয়ে তোলা হয়েছে এটা । শুধু এটাই নয়, লোকটার আরো অনেক ছবি আছে দিশার কব্জায় । রমনী তার ছবি দেখে লাজুক হাসে । স্ক্রিনে হাত বুলিয়ে বিড়বিড় করে আবেশিত কন্ঠে…..
” জাওয়াদ সাহেব,, আই লাভ ইউ ! ভীষণ ভাবে জড়িয়ে গেছি আপনার জালে । এতো কেনো ভালো লাগে আপনাকে । ইশশ্, কবে হবেন আমার ? কিভাবে হবেন বলুন তো ? আ’ম সো এক্সাইটেড, আপনাকে নিজের করে পাওয়ার জন্য । কিভাবে পাবো তা দেখার জন্য । হয়ে যান না আমার । এতো কাঠখোট্টা হয় কেউ ?
শেষে যেনো অভিযোগ করলো । লোকটা আসলেই কাঠখোট্টা । দীর্ঘ শ্বাস ফেললো রমনী । ফোনটাকে টেনে চেপে ধরলো বুকের কাছে । চোখ বুজলো আবেশে ।
বানানো স্বপ্নে লোকটাকে বুনতে বুনতে কখন যে চোখ লেগে এসেছে, তা বুঝতেও পারেনি রমনী ।
আকস্মিক ধ্যান জ্ঞান ছুটিয়ে হুড়মুড়িয়ে উঠে বসলো । কতক্ষন পেরোলো এর মধ্যে কে জানে । হাঁকপাক করে ফোন হাতে নেয় রমনী ।
বারোটা বেজে সতেরো মিনিট । অমনি ওষ্ঠ উল্টে এলো আপনা আপনি । ইশশ্, সতেরো মিনিট পেরিয়ে গেছে । হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করলো মেয়েটার । কোন আক্কেলে এভাবে ঘুমোতে গেলো সে ?
এই বেখেয়ালে পনার জন্য নিজেই নিজেকে বেশ কয়েক ঝাড়ি বসালো রমনী ।
দেরি করলো না আর । কললিস্টের প্রথম নাম্বার টায় কল লাগালো বিলম্ব হীন ।
রিসিভ হলো না প্রথম বার । দ্বিতীয় বার কল লাগায় রমনী । ভেতরের উচাটন সামলে ফোন কানে চেপে ধরে । গলা শুকিয়ে আসছে তার । রাত তো হয়েছে অনেক । লোকটা ঘুমিয়ে গেছে নিশ্চয়ই ! তার ভাবনার মাঝে এ বেলায় চট করে কল রিসিভ হতেই ভেসে আসে ঘুম জড়ানো এক মনোগ্রাহী কন্ঠ….
” আসসালামুয়ালাইকুম !
এহেন কন্ঠ যেনো তীরের ন্যায় বিধলো তার বুকে । তাৎক্ষণিক তিরতির করে কেঁপে ওঠে রমনী । কাঁটা দেয় গায়ে । কোমলাঙ্গে বয়ে যায় শিহরণ । আবেশে চোখ দুটি নিভে আসে আপনা আপনি । সাঁড়া দেয় না সে । ওপাশ থেকে লোকটি আবার বলে অবিকল একই স্বরে…..
” হ্যালো, কে বলছেন ?
নড়েচড়ে ওঠে দিশা । ঢোক গিলে মুখ খোলে…..
” আমি !
মেয়েলি কন্ঠে কপালে বিস্তর ভাঁজ পড়লো যুবকের । ঘুম ছুটিয়ে উঠে বসলো সে । নাম্বার অচেনা । তার উপর এতো রাতে কে হতে পারে ? তাও আবার একটা মেয়ে ?
চোখ ডলে হাই তোলে যুবক । নিজেকে শক্ত করে….
” আমি কে ?
” দিশা !
রমনীর ছোট্ট উত্তর । হকচকিয়ে যায় অরিধ । দ্রুত নাম্বার টা দেখে নেয় আবার । এর আগে কভুও দিশার সাথে ফোনে কথা হয়নি । নাম্বার ও নেই কাছে ।
কিন্তু এতো রাতে এই মেয়ে ফোন করেছে কেনো । অরিধ ঠোঁট ভেজায় । ব্যস্ত হয়ে পড়ে….
” দিশা ! আপনি এতো রাতে ? কি হয়েছে ? কোনো প্রবলেম ? ঠিক আছেন আপনি ? খান সাহেব ঠিক আছেন ?
তার উদ্বিগ্নতা দেখে প্রশন্ন হয় রমনী । মুচকি হেসে উত্তর করে…..
” হু !
” তাহলে ফোন করেছেন কেনো ?
” শুভ জন্মদিন !
আশ্চর্য হয় অরিধ । ভড়কানো চোখ জোড়া কুঁচকে ছোট করে । আজ বারো তারিখ ? বারোই সেপ্টেম্বর ? সে তো খেয়ালই রাখে নি । তারিখ অনুসারে আজ তার আঠাস তম জন্মদিন ! পালন করা হয় না, তাই হয়তো খেয়ালে নেই । কিন্তু, দিশা জানলো কি করে ? তাও আবার এই রাতেই শুভেচ্ছা জানাচ্ছে ওকে ?
অরিধ কিছুটা সময় নিশ্চুপ থাকে । দিশা সাঁড়া না পেয়ে বলে নিজে থেকেই…..
” কি হলো, শুনলেন ? দেরি করে ফেলেছি তাই না, স্যরি হ্যাঁ ! জেগে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি । শুভ জন্মদিন জাওয়াদ সাহেব !
” আজ আমার জন্মদিন, এটা আপনি জানলেন কি করে ?
” আপনার এনআইডি কার্ডে দেখেছিলাম একবার । বড় মামার কাছে ছিলো । সেখানেই দেখেছি । নাম্বার টাও মামার ফোন থেকে চুরি করে এনেছি । ঘুমিয়ে পড়েছিলেন ? ডিস্টার্ব করলাম, তাই না ?
যুবক মৃদু হাসে মনের বিপরীতে । সাবলীল জবাব দেয়….
” হু,, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন আমার । ভীষণ ডিস্টার্ব হয়েছি ।
” স্যরি । আপনাকে উইশ করার ছিলো ।
” ইটস্ ওকে ! রাখছি !
” রাত জেগে উইশ করলাম, একটা থ্যাংক ইউ ও কি প্রাপ্য নেই আমার ?
থামলো যুবক । বললো ক্ষণকাল বাদ…
” থ্যাংক ইউ দিশা !
মেয়েটা ইতস্তত । লোকটা ফোন কাঁটার আগেই জবান ঠেলে শুধিয়ে বসে…..
” কাল আসবেন খান বাড়িতে ?
” উঁহু !
” আমার ভার্সিটি আছে কাল । আমাকে ড্রপ করতে আসবেন ? প্লিজ !
চোখ কুঁচকে নিলো অরিধ । কন্ঠ করলো কাঠ…..
” স্যরি, আমি আপনার ড্রাইভার নই ।
” প্লিজ, অরিধ !
রমনীর কন্ঠে কাকুতি । লোকটাকে কাল ভীষণ ভাবে প্রয়োজন । কিন্তু সে তো সদয় হলো না । বললো ভারিক্কি গলায়…..
” আমি আপনার থেকে বয়সে অনেক বড়, দিশা । নাম ধরে ডাকবেন না । আমার এসব পছন্দ নয় ।
মেয়েটা আহত হয়ে ভুল শুধরে নেয় চকিতে । মুখ ফসকে বলে….
” আপনার আর কি কি পছন্দ নয়, সেটাও বলে দিন না একেবারেই । আমি আপনার অপছন্দের কিছু করবো না । পছন্দ মতো হয়ে যাবো পুরোপুরি । যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হয়ে যাবো । শুধু নিজের পছন্দের তালিকায় আমাকে যুক্ত করে নিন । কাল একটাবার দেখা করুন না আমার সাথে । প্লিজ ! জাস্ট ড্রপ করতে আসবেন, এতেই হবে ।
নিজেকে নরম করলো না যুবক । মেয়েটার কথাগুলোতে সায় দিলো না মোটেও । মুখের উপর নাকোচ করে দিলো গুরুভার কন্ঠে…..
” সম্ভব নয় । অনেক কাজ থাকে আমার । বৃথা নষ্ট করার মতো কোন সময় নেই আমার কাছে । আর আমি আপনার মামার এসিস্ট্যান্ট ! এটা ভুলে যাবেন না । বাড়াবাড়ি করবেন না দিশা । রাখছি..
কথা শেষ করে মুখের উপর টুং টাং শব্দে কেটে দিলো ফোনটা । দিশা চরম আহত হয় ।
অপমানিত বোধ করে কিছুটা । ওর সাথে কাটানো সময় গুলো বৃথা নষ্ট করা হয় বলে মনে করেন ওই লোক ? বাড়াবাড়ি করে দিশা ? সে এতোটাই মূল্যহীন ? এতো রাতে ঘুম ছোটালো কার জন্য ? কেনো বোঝেন না ঐ লোকটা ? কেনো করেন এমন ? রমনীর চোখের কোণে ভিড় করে চিকচিকে জলকণা । মনে হাজারো সংশয় । এই একটু আগেই উৎফুল্ল ছিলো । এখন যেনো মিইয়ে গেলো । লোকটার জীবনে কি অন্য কেউ আছে ? তিনি তো বোঝেন দিশার মনের চাহনা, তবুও এমন করেন কেনো ?
ভাবতে ভাবতে নাক টানলো রমনী । সে কি বেশিই গায়ে পড়া হয়ে যাচ্ছে ইদানিং ? হয়তো এমন মেয়ে তার পছন্দ নয় । রমনী বুকে বালিশ চেপে আলগোছে শুয়ে পড়লো । হাতের পিঠে মুছে নিলো চোখের কোণ ।
,,,,,
পরদিন দুপুর দেড়টা প্রায় । আজ একটু তাড়াতাড়ি ক্লাস শেষ হয়েছে । এই খানিক আগে ক্লাস থেকে বেরোলো ভূমি আর দিশা । একটা চল্লিশে বাড়ি থেকে গাড়ি আসবে । হাতে মিনিট দশেক আছে ।
দুই রমনী আনমনা হয়ে ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে গিয়ে বসে । শাপলা ফুটেছে । গোটা পুকুর ভরপুর । বেশ ঠান্ডা স্নিগ্ধ বাতাস বইছে । শিহরণ জাগাচ্ছে মনে ।
ভূমি বেশ উদাসীন । দিশাও তাই । সেই মুখ খুললো নীরবতা ভেঙে…..
” মন খারাপ করছিস কেনো, ভূমি ? অতো ভাবতে হবে না, পার্সটা ঠিক পাওয়া যাবে ! আমি নানুকে বলেছি, গোটা বাড়িতে খোঁজা হবে । যদি থাকে, তাহলে ঠিক পেয়ে যাবি ।
” আর যদি না থাকে ?
মেয়েটার ব্যাথিত প্রশ্ন । দিশা শ্বাস ফেললো । ওর কাঁধ জড়িয়ে ধরলো…..
” ঠিক থাকবে । অতো টেনশন করিস না তো । চিল ভাই !
আচ্ছা বল, এদিক দিয়ে খান বাড়িতে যাবি ? নাকি হস্টেলে ফিরবি আবার ?
” হোস্টেলে যেতে হবে । ফ্রেশ হয়ে চলে আসবো আমি ।
ফের নীরবতা চললো মিনিট দুয়েক ।
দিশা বললো ভারী শ্বাস ফেলে……
” ভূমি, ইউ নো,, আজ জাওয়াদ সাহেবের জন্মদিন !
তড়াক করে চাইলো রমনী ।
খুশিতে গদগদ হয়ে উঠলো নিমিষেই ।
” সত্যিই ?
” হু !
” তুই জানলি কি করে ?
” জানি আমি !
” উইশ করেছিস ?
চিবুক নত করলো দিশা । এ বেলায় সে আরো বেশি অবিষন্ন জবাব করলো….
” করেছি !
” তাহলে এভাবে বলছিস কেনো ? কি বলেছেন উনি ?
” কিছুই না ।
তিনি বোধহয় আমাকে পছন্দ করেন না ভূমি । সবসময় বিরক্ত হন আমার উপর । আমি কি একটু বেশিই ভেবে ফেলছি ? স্বপ্ন সাজাচ্ছি এতো সখ করে, পরে যদি সব ভেঙ্গে যায় ?
মেয়েটার দ্বিধা-দ্বন্দ্বীত প্রশ্ন । ভেতর কাঁপলো বলতে গিয়ে । ধক্ করে ঢোক গিললো রমনী । ভূমি তড়িতে ঝাঁকায় ওকে….
” এই দিশা,, কি বলছিস এসব ?
” হ্যাঁ ভূমি ! তিনি যদি আমাকে পছন্দ না করেন, তাহলে কি হবে ? আমি তো তার পছন্দ মতোই হতে চাই । বোরকা হিজাব সব পড়ছি শুধু তার জন্যই । তবুও উনি ইগনোর করেন আমায় । এমন কেনো উনি ? কেনো বোঝেন না আমাকে ? বলেছিলাম, আজ একটু দেখা করতে । তাও শুনলেন না । মুখের উপর কড়া জবানে না করে দিলেন । আমি নাকি বাড়াবাড়ি করি । সেটা করতে বারন করলেন ! আমি কি করি তার সাথে বলতো ? বাড়াবাড়ি করি ? তিনি তো আমাকে গুরুত্বই দেন না !
মেয়েটার কন্ঠে কান্নার আভাস । নাক টানলো । সে বড্ড নরম । ভূমি এক চিলতে হাসে ওর এহেন ছটফটানি দেখে । একই ভাবে রমনীর কাঁধ জড়িয়ে নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বলে বিজ্ঞের ন্যায়…..
” দেখ দিশা,, অরিধ ভাইয়া আর তোদের মাঝে পার্থক্য আছে । তুই স্বয়ং এমপি ওয়াহাজ খানের ভাগ্নি । আর উনি এমপি সাহেবের এসিস্ট্যান্ট । তোদের স্ট্যাটাস উঁচুতে । বড় ভিন্নতা এখানেই । ওনাদের দেখেছিস তো , ওনারা সাধারণ । আর তুই অসাধারণ । ওনাদের পরিবার টা আর পাঁচটা পরিবারের মতো নয় । তাই হয়তো অরিধ ভাইয়া তোকে এড়িয়ে চলার চেষ্টা করেন ।
তোকে বুঝতে হবে এসব । অরিধ ভাইয়া কেমন সেটা জানতে হবে । এতো উতলা হচ্ছিস কেনো শুরুতেই ?
দিশা আঁকুপাঁকু করে ওঠে…..
” ভয় লাগে রে আমার । আমি উঁচু নিচু কিচ্ছু বুঝি না । শুধু বুঝি, আমি ওনাকে চাই । ভালোবেসে ফেলেছি আমি তাকে । ওনার উপেক্ষা সহ্য হয় না আমার । সারাদিন এটা ভাবতেই চলে যায়, কি করে আমি তার এটেনশন পাবো ? কি করে হবো তার মন মতো ?
” হয়ে যাবি ঠিক । ধৈর্য রাখ ।
তার সাথে একটু দূরত্ব বজায় রাখ । কাছে থেকেই শুধু একে অপরকে বোঝা আর চেনা যায় না । বুঝতে গেলে দূরত্ব ও বজায় রাখতে হয় । বুঝলি ?
দিশা কি বুঝলো কে জানে । মেয়েটা শ্বাস ফেললো লম্বা । একটা চল্লিশ বাজতে না বাজতেই ভার্সিটি হতে গেটের বাইরে বেরোয় ওরা । ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন । দিশার চোখ ছলকে উঠলো । আশাহত হলো সে । লোকটা এলো না ? সে তো অপেক্ষা করছিলো মনে মনে ।
মন খানা কাঁচের টুকরোর ন্যায় চূর্ণ হলো রমনীর । তবুও চাতকের ন্যায় রাস্তার এপাশ ওপাশ দেখলো একবার । অতঃপর ভূমির দিকে ফিরলো । হাসার চেষ্টা করে বললো গাড়িতে ওঠার আগে….
” সাবধানে যাস । আমি গেলাম ।
ভূমি উল্টো ফিরে হাঁটা লাগায় । দিশা রাস্তায় নেমে ব্যাক সিটের দরজা খুলতে গেলে কানে বাজে সংকেতধ্বনি । পেছনের কোনো গাড়ির হর্ন ভেসে এলো কর্নকুহরে । অনিচ্ছা সত্ত্বেও চকিতে সেদিকে খেয়াল দেয় রমনী । একটা কালো গাড়ি দাঁড়িয়ে । স্বল্প পরিচিত । এটা খান বাড়ির গাড়ি । অরিধের দখলে এখন । চেনা মাত্রই ছ্যাঁত করে রমনী । দূর হতে কাঁচ ভেদে গাড়ির ভেতরের জনাকে ঝাপসা চোখে দেখা মাত্রই আরো বেশি ছলকে ওঠে কোমল হৃদয় । তড়িতে ঢোক গিলতে গেলে গলায় দলা পাকিয়ে আসে কিছু একটা । অবিশ্বাসে কাঁপে ললিতাঙ্গ ।
ঘন পলক ঝাপটে ফের তাকায় সে । নাহ্, এটা মিথ্যে নয় । লোকটি এসেছেন তার ডাকে ।
চেয়ে থাকার মাঝেই যুবক গাড়ি থেকে নামে । পড়নে একখানা কাঁচা সবুজ রঙের পাঞ্জাবি, সাথে সাদা পাজামা । নেমেই দম্ভভরে পা চালিয়ে এগিয়ে আসলো । ঠিক এসেই দাঁড়ালো দিশার পাশে । গাড়ির দিকে ঝুঁকে ড্রাইভারের উদ্দেশ্যে ছুড়লো নরম আদেশ…..
” আপনি যান ।
ড্রাইভার চোখ সরু করেন । দিশাকে উদ্দেশ্য করে বলেন….
” ম্যাডাম যাবে না ?
” আমি আছি তার জন্য । আপনাকে ভাবতে হবে না ।
ড্রাইভার কথা বাড়ালেন না । ইঞ্জিন চালু করে প্রস্থান করলেন চোখের পলকেই ।
অরিধ পিছু ফেরে । দিশা হতবাক হয়ে চেয়ে আছে এখনো । এক ঝলকের জন্য দৃষ্টির মিলন ঘটলো দুজনার । কিচ্ছুটি বললো না যুবক । মেয়েটাকে পাশ কাটিয়ে পা বাড়ালো নিজের গাড়ির দিকে । জবান না ফুটালেও দিশাকে নিজের পিছু পিছু আসার জন্য নীরব সংকেত দিলো সে ।
দিশা দাঁড়িয়েই রয় । নড়ে না । বরং চোখ নামিয়ে নেয় যুবকের থেকে । গাড়িতে উঠে চাকা ঘুরিয়ে একটু এগিয়ে আসলো যুবক । ঠিক মেয়েটার সামনে দাঁড়িয়ে হর্ন দিলো । তবুও চোখ তুললো না দিশা । গাল ফুলিয়ে মুখ ফিরিয়ে নিলো । অভিমান প্রকাশ করলো কিছুটা ।
অরিধ ও ডাকে না । কথাও বলে না আগ বাড়িয়ে । বসে রয় চুপচাপ । সেকেন্ড কয়েক বাদ বাদ সশব্দে হর্ন দেয় কেবলই ।
মিনিট দুয়েক পেরোতেই ভেংচি কাটলো দিশা । ফোঁস করে দনদনিয়ে গাড়ির ফ্রন্ট সিটে উঠে বসলো ।
এতেই বোধহয় আলগোছে হাসলো যুবক । ফাঁক হলো তার ওষ্ঠপূট । দিশা ফিরে তাকায় না । এই লোক কাল বলেছিলেন আসবেন না, তাহলে আজ এলেন কেনো ? রমনী তার অপেক্ষা করছিলো ঠিকি, তবে তা বুঝতে দিলো না ঘুনাক্ষরেও । চোখ ফিরিয়ে বাইরের দিকে চেয়ে রইলো । গাড়ি বাড়ির পথে এগোতেই কুঁচকে এলো তার কপাল । চকিতে তাকালো যুবকের দিকে । নিজেই মুখ খুললো….
” বাড়িতে যাচ্ছেন ?
” হু ।
অগত্যা সংক্ষিপ্ত জবাব যুবকের । কি আশ্চর্য ! মেয়েটা নাকের পাটা ফুলিয়ে বলে…..
” বাড়ি তো আমি ড্রাইভারের সাথেও যেতে পারতাম ।
” গেলেন না কেনো ?
” আপনিই তো যেতে দিলেন না ! এলেন কেনো ?
” নিজেই ডেকেছেন !
যুবক তাকায়নি এ অবধি । ক্ষুণ্ণ রাগ টিকে রইলো না রমনীর মাঝে । গলা নরম হয়ে আসলো আপনা আপনি….
” আমার ডাকে এসেছেন ?
যুবক উত্তরে বিমুখ । স্টিয়ারিং ঘোরানোর সাথে সাথে কথাও ঘোরায়…
” কোথায় যাবেন সেটা বলুন !
দিশা মুচকি হাসে । বলে….
” যেদিকে ইচ্ছে নিয়ে চলুন !
” হাতে বেশি সময় নেই, কাজ আছে !
” খিদে পেয়েছে ! কিছু খাবো আগে !
” কি খাবেন ?
ধারে বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান । রমনী বললো সেসব দেখে নিয়ে……
” ফুসকা খাবো !
” খালি পেটে ওসব খাওয়া ঠিক হবে না, দিশা ।
মেয়েটা জেদ ধরে…..
” আমি ফুসকাই খাবো । এখানে গাড়ি দাঁড় করান ।
অরিধ অকাতের বাইরে জোর খাটায় না । ব্রেক কষে গাড়ি থেকে নামতে নামতে বলে……
” বেরোতে হবে না । বসুন আমি নিয়ে আসছি ।
পরবর্তী অংশ তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো । রেসপন্স করবেন ঝটপট ।
#চলবে…….
#আমি_তোমার_হতে_চাই
#পর্ব_১০ [ শেষাংশ ]
#সুরভী_আক্তার
( অনুমতি ব্যতীত কপি করা নিষেধ )
গাড়ি থেকে নেমে পা চালিয়ে দনদন করে ফুসকার স্টলের দিকে এগোয় অরিধ । একপ্লেট ফুসকা অর্ডার দিয়ে দাঁড়িয়ে থাকে সেখানেই । এদিকে বেখেয়ালেই লোকটার কথা অমান্য করে বসে দিশা । গাড়ি থেকে নেমে সাদা মনে পিছু পিছু এগোয় সেও । গিয়ে থামে যুবকের পাশে । আদেশের সুরে বলে গলা বাড়িয়ে…..
” মামা, বেশি ঝাল দেবেন না । আমি ঝাল খেতে পারি না ।
মেয়েটার কন্ঠ পেয়ে চকিতে ঘাড় বাঁকায় অরিধ । দিশাকে পাশে দেখে কপাল কুঁচকে নেয় । ভারী গলায় শুধোয়…..
” আপনাকে তো গাড়িতে থাকতে বললাম । নেমে আসলেন কেনো ?
দোকানের চারপাশে প্লাস্টিকের ছোট ছোট অনেক টুল আর বেঞ্চ পেতে রাখা । রমনী পাশের একটা টুলে বসতে বসতে নরম কন্ঠে উত্তর করলো…..
” এখানে বসে খাবো, তাই । আপনিও বসুন না ।
যুবক কিছু বলে না পৃষ্ঠে । চোখ ঘুরিয়ে এপাশ ওপাশ দেখে । রাস্তার মোড়ের এই জায়গাটা বেশ জমজমাট । দলে দলে জম্পেশ আড্ডা জমিয়েছে । ছেলে পেলের ভিড় ও আছে এখানে ওখানে । উচ্চস্বরে হাসাহাসির রোল পড়েছে স্থান জুড়ে ।
অরিধ কিছুটা বিব্রত হয় এহেন বিশৃঙ্খলতার মাঝে । তবে প্রকাশ করে না । এপাশে ফুসকা রেডি হতে হতে দিশাকে একা ফেলে পাশের একটা সুপার শপে ঢুকলো যুবক । একটা মিনারেল ওয়াটার বটল আর সাথে দুটো প্যাকেটজাত বাটার বান কিনে ফিরে আসলো সে । হাঁফ ছেড়ে বসলো দিশার পাশে । পানির বোতল সহ হাতের বান দুটো রমনীর দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বললো……
” খালি পেটে ফুসকা খাওয়া ঠিক হবে না, দিশা । এই দুটো খেয়ে একটু পানি খেয়ে নিন । তারপর ফুসকা খাবেন ।
মেয়েটা সচকিতে তাকায় । চোখে এক রাশ ঠান্ডা স্নিগ্ধতা । লোকটা ভাবছে ওর কথা ? সে তো এটাই চায় । লোকটার থেকে বিন্দু পরিমাণ এটেনশন চায় । তার এটুকু খেয়াল পেয়েই তো দিশেহারা হয়ে যাচ্ছে রমনী । উচাটন বাড়ছে মনের । সে সেকেন্ড কয়েক একদৃষ্টে তাকিয়ে থাকে । অতঃপর দৃষ্টি সংযত করে লোকটার কথা মতো দুটো বানের মধ্যে একটার প্যাকেট ছিড়ে খেতে আরম্ভ করে । চিবুতে চিবুতে বলে অস্পষ্ট স্বরে……
” আজ তো আপনার জন্মদিন,, ট্রিট দেবেন না ?
লোকটা চাইলো নরম আবেশে । বললো হালকা টোনে….
” এইযে মূল্যবান সময় টুকু দিচ্ছি আপনার নামে, পোষাচ্ছে না এতে ? ফুসকার বিলটাও না হয় দিয়ে দেবো !
খানিক রসিকতার প্রকাশ মেলে কন্ঠে । আলতো হাসে দিশা…..
” গিফট নেবেন না আমার থেকে ? আপনার জন্য গিফট এনেছি ।
আগ্রহী হলো যুবক । আঁখি লতা জড়ো করে শুধালো….
” কি গিফট ?
খাওয়া বাদ দিলো রমনী । অর্ধেক টা বান খেয়ে বাকি অর্ধেকটা সামনের টেবিলের উপর রাখলো । দুঢোক পানি গিলে হাত ঢোকালো কোলের ব্যাগে ।
র্যাপিং করা ছোট আকৃতির একটা গিফট বক্স বের করলো সে । বেশ উৎসুক হয়ে বক্স টার দিকে নিজে নজর বোলালো প্রথমে । অতঃপর তাকালো অরিধের দিকে । ওষ্ঠপূটে চমৎকার হাসি ঝুলিয়ে সেটাকে বাড়িয়ে দিলো যুবকের পানে ।
” আপনার গিফট !
অক্ষি যুগল আরো বেশি কুঁচকে নেয় দাম্ভিক যুবক । গাম্ভীর্যতা বজায় রেখেই কৌতুহলী হয়ে শুধোয়…..
” কি আছে এতে ?
” সুগন্ধি !
” হোয়াট ?
” হুম । আপনাকে কি দেবো ভেবে পাচ্ছিলাম না । পরে মনে হলো, আপনার বডি স্মেল টা সুন্দর । আতর ইউজ করেন, তাই না ? সুগন্ধটা ভালো লাগে । তাই আপনার জন্য সুগন্ধিই কিনেছি । ডোন্ট ওয়ারি,, এটা অ্যালকোহল ফ্রি । ইউজ করতে পারবেন ।
আঁখি যুগল আরো বেশি তীক্ষ্ণ করে যুবক । এই মেয়েটা তার বডি স্মেল পেয়েছে ? ভাবতে গিয়ে কেমন তব্দা খেয়ে বসে রয় সে । এর মধ্যেই ভিড়ভাট্টা সামলে ফুসকা দিয়ে যাওয়া হয়েছে ।
রমনী যুবকের দিকে উপহারের বক্সটা বাড়িয়ে দেয়…..
” কি হলো, নিন । বাসায় গিয়ে আনবক্স করবেন ।
বলতে বলতে বক্সটা অরিধের সামনে রাখলো দিশা । লোভ সামলাতে না পেরে হাতে তুলে নিলো ফুসকার প্লেট । একটা সবে মুখে পুরতে যাবে, ঠিক তখনই গম্ভীর যুবকের নাকোচ বাণী ভেসে আসে…..
” আমি এটা নিতে পারবো না !
থমকায় রমনী । কন্ঠ মিইয়ে যায়….
” কেনো ?
” নেবো কেনো ?
” আমি দিচ্ছি তাই !
” আপনি কে ?
” কেউ নই ?
” উঁহু ! কেউ নন ! আর নিশ্চয়ই এটার দাম অনেক বেশিই ? স্যরি, আমি দামি কিছু এক্সেপ্ট করতে পারবো না ।
” এটার দাম খুব বেশি নয় । আর উপহারের দাম দেখতে নেই । আপনার জন্মদিনে আমি আপনাকে ভালোবেসে একটা উপহার……
বলতে বলতে দমে গেলো রমনী । আর পূর্ণ হলো না বাক্য । বারংবার বেফাঁস কথা বেরিয়ে যায় জিভ পিছলে । সে তড়িঘড়ি করে জিভে দাঁত বসায়,, কথার মোড় ঘোরায় অনতিবিলম্বে….
” প্লিজ জাওয়াদ সাহেব,, না করবেন না । খুব সখ করে আপনার জন্য কিনেছি এটা । বিশ্বাস করুন, খুব বেশি দাম নয় । উপহার ফিরিয়ে দিতে নেই । প্লিজ এটা নিয়ে নিন ।
বিপরীতে যুবকের কন্ঠে আর রা ফুটলো না । সায় দিলো না, আবার প্রত্যাখ্যান ও করলো না ।
দিশা বোঝে তার নীরব অভিব্যাক্তি । মৃদু হাসে রমনী । খেতে আরম্ভ করে সে ।
অরীধ চুপচাপ বসে আছে,, চোরা চোখে এপাশ ওপাশ নজর দিচ্ছে কেবল । দিশা ফর্মালিটির খাতিরে শুধোয় খাওয়ার মাঝে…
” খাবেন ?
” নাহ্ !
” একটা খান ।
” পছন্দ নয় !
” কি পছন্দ তাহলে ?
সে উত্তর করে না ।
বরং দৃষ্টি জোড়া তীক্ষ্ণাকারে তাক করেছে সামন বরাবর । ঠিক সামনে একদল ছেলের আড্ডা বসেছে । জন সাতেক তো হবেই । আড্ডা তো নয়, লোলুপ দৃষ্টিতে মেয়েদের আপাদমস্তক পর্যবেক্ষণ করাই কাজ ওদের । একদল বখাটে । আশেপাশের মেয়ে গুলো কে চোখ দিয়ে গিলে খেয়েছে এতক্ষণ । এ বেলায় দৃষ্টি তাক করেছে দিশার দিকে । অরিধের চোখ আচমকাই ওদের দিকে পড়ে । ছেলেগুলোর অমন বদনজর দেখে নিমিষেই খিচে আসে যুবকের নরম চোয়াল । বখাটে গুলো চিবুক চুলকে ঠিক যেনো চোখ দিয়ে গিলে খাচ্ছে রমনীকে । ভীষণ বাজে তাদের দৃষ্টিভঙ্গি ।
যদিও দিশা বোরকা পড়েছে । তবুও সুরক্ষিত নয় এই লোলুপ দৃষ্টি হতে । মেয়েটা ভীষণ সুন্দর । নির্ভেজাল তার মাধুর্যময়ী রুপ । এক ঝলকের জন্য দৃষ্টি পড়লে মুগ্ধতায় আপনা আপনি চোখ আটকে যায় । তবে এই ছেলেগুলোর চোখে তো মুগ্ধতা নেই । আছে নিকৃষ্ট কামুকতা ।
অরিধ ওদের দৃষ্টি অনুসরণ করে এক পলকের জন্য তাকালো দিশার দিকে । এই মেয়ে বড্ড সরল । পিটপিট করে চেয়ে আছে । বোঝেনি কিছু ।
চোখাচোখি হতেই শুধালো…..
” কি হয়েছে জাওয়াদ সাহেব ?
এ বেলাতেও কিচ্ছুটি বললো না সে । শান্ত যুবক পাবলিক প্লেসে বাড়াবাড়ি না করে হাত মুঠিয়ে সংযত করলো নিজেকে । উঠে দাঁড়ালো চট করে । এতক্ষণ পাশাপাশি বসা থাকলেও এ যাত্রায় সে উঠে গিয়ে বসলো দিশার সামন বরাবর । ছেলে গুলোর কুনজর হতে রমনীকে ঢেকে দিলো নিজের সুঠাম দেহের আবডালে । বললো তাড়া দিয়ে….
” তাড়াতাড়ি ফিনিস করুন, দিশা । দেরি হয়ে যাচ্ছে আমার । কাজ আছে ।
দিশার খাওয়া শেষ । একটাই ছিলো লাস্ট । সেটাও মুখে পুরে চিবিয়ে পানি খেয়ে নিলো চটপট । হাঁফ ছেড়ে বললো…..
” শেষ ! চলুন…..
বিল মেটানো আগে থেকেই ।
ওরা দুজনে গাড়িতে গিয়ে বসে আবার । ভার্সিটি ছুটির ঘন্টা পেরিয়েছে এতক্ষণে । বাড়ি ফিরতে হবে । বাড়ির উদ্দেশ্যেই রওনা দেয় গাড়ি ।
পথিমধ্যে একটা শপের সামনে মিনিট পাঁচেকের জন্য গাড়ি দাঁড় করালো অরিধ । দিশাকে বসিয়ে রেখেই ভেতরে ঢুকলো সে । ফিরে আসলো সেই মিনিট পাঁচেকের মাথায় । হাতে একটা শপিং ব্যাগ । যুবক গাম্ভীর্যতা বজায় রেখে ড্রাইভিং সিটে উঠে বসে ।
বীনা বাক্যে ব্যাগটা বাড়িয়ে দেয় দিশার দিকে । হকচকিয়ে যায় ললিতা ।
” এটা কি ?
স্পর্শ হীন ব্যাগটা দিশার কোলের উপর রাখলো অরিধ । ইঞ্জিন চালু করতে করতে জবাব দিলো ভারিক্কি গলায়…..
” রিটার্ন গিফট ।
” আমার জন্য ?
” আমাকে যে গিফট দিয়েছে তার জন্য ।
সহসা আকাশ থেকে পড়ে রমনী । হাতের মুঠোয় চাঁদ পায় সে । অবিশ্বাসে ধড়ফড় করে ওঠে অন্তরাত্মা…..
” ক….কি আছে এতে ?
” নিজেই দেখুন !
তর সয় না দিশার । বেশ কয়েক শুষ্ক ঢোক গেলে । তড়িঘড়ি করে ব্যাগটা হাতড়ে দেখতেই বিস্মিত হয় রমনী । ভেতরে নরম কাপড়ের মতো কিছু ঠেকলো । বের করতেই আরো তাজ্জব বনলো মেয়েটা । মোলায়েম হালকা কাপড়ের দশ খানেক সাধারণ নিকাব । কালো রঙা সবে ।
কপালে বিস্তর ভাঁজ পড়ে দিশার । চোখ সরু করে অরিধের দিকে তাকায় । অবিশ্বাসে অস্ফুটে আওড়ায়…..
” নিকাব ?
” হু ! শুধু বোরকা হিজাব নয়, এটাও পড়বেন আজ থেকে । পর্দা করবেন তো পর্দার মতো করেই পর্দা করুন । কেবল আমাকে কনভেন্স করার জন্য পর্দা করতে হবে না । এমন ভাবে পর্দা করুন, যাতে কেউ আমার আমানতের দিকে বাঁকা দৃষ্টিও দিতে না পারে ।
লোকটার কথার সাথে সাথে ইঞ্জিন চালু হয়েছে । গাড়ি এগিয়েছে বেশ কয়েক ধাপ । গাড়ির বেগে যেনো রমনীও হেলে পড়লো পেছনের দিকে । জানালা ভেদে ছুটে আসা দমকা হাওয়ায় তিরতির করে কেঁপে উঠলো তার ললিতাঙ্গ । হাওয়ার বেগে না কাঁপলেও সে কেঁপেছে লোকটার এহেন কথার চোটে । বিষ্ময়ে আঁখি জোড়া ছলকে কোটর ছাড়িয়েছে তৎক্ষণাৎ ।
এক মুহুর্তের জন্য নিস্তব্ধ পাথরে পরিণত হলো মেয়েটার ছিমছাম দেহ খানা । লোকটা কি বললো এক্ষুনি ? সজ্ঞানে আছে তো ? নাকি দিশা ভুল শুনলো ? নিজের কানকে অবিশ্বাস করলো দিশা । ছলছল করে উঠলো চোখ জোড়া । শুকিয়ে আসলো কন্ঠনালি । ভেতরের উথাল পাতাল তান্ডব সামলে মেয়েটা অস্পষ্টে বিড়বিড় করলো বিমুখ লোকটার শেষ কথা টেনে…..
” জাওয়াদ সাহেব,, ক..কি বললেন ? আ…আমানত মানে ? আমি আপনার আমানত ?
ভ্যাবাচ্যাকা খায় অরিধ । স্টিয়ারিং চেপে ধরে শক্ত করে । বেখেয়ালে কখন মুখ ফসকে বেফাঁস বেরিয়ে গেছে, নিজেও বুঝতে পারেনি । ইশশ্,, অবাধ্য জবান ভুল করে বসলো । কঠিন থেকেই তাৎক্ষণিক সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা চালালো যুবক….
” ন….না,,, আমি সেটা বলিনি । আমার আমানত হবেন কেনো ? আপনি আপনার ফিউচার হাসবেন্ডের আমানত ! অন্য কেউ আপনাকে দেখার অধিকার রাখে না । নিজেকে পরিবর্তন করে পর্দা যেহেতু করছেন, সেহেতু নিজেকে পুরোপুরি অন্যের দৃষ্টি থেকেও বাঁচিয়ে রাখুন । ওখানে বেশ কিছু বখাটে আপনার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে ছিলো । আর কেউ যেনো সেভাবে তাকাতে না পারে ।
লোকটার এহেন মিথ্যে লুকানোর অভিপ্রায়ে দিশার বক্ষ স্পন্দন বেড়ে জোড়ালো হয় । ছলাৎ ছলাৎ করে ঢেউ খেলে যায় ভেতর ঘরে । দ্বিধা কাটিয়ে বোঝে রমনী, সে স্পষ্ট শুনেছে যুবকের কথা । সে তার আমানত ? এটা বলে কি বোঝাতে চাইলেন ইনি ? মনে মনে হিসেব মেলায় দিশা । লোকটা কি তাকে তার মতোই পছন্দ করে ? নতুবা আমানত বলবে কেনো ? অন্য কেউ তাকিয়ে ছিলো বলে হিংসেই বা করবে কেনো ?
সে যে তাকে কনভেন্স করার জন্য পর্দা করছে, সেটাও জানেন এই লোক । তবুও অবুঝের ন্যায় নিজের নিখুঁত সত্ত্বাকে ফুটিয়ে তোলেন দাম্ভিকতার খোলসে । কি অদ্ভুত এই বান্দা !
রমনী আত্মহারা হয়ে পড়ে । ভীষণ খুশি খুশি লাগে তার । সে যেনো হাওয়ায় ভাসে তুলোর ন্যায় । গলা শুকিয়ে আসে ছটফটানিতে । অস্বাভাবিক তোলপাড় চলে হৃদকোঠরে । মেয়েটা চোখ খিচে হাঁপানি রোগীর ন্যায় শ্বাস নিতে থাকে হাঁসফাঁস করে । গাল দুখানি রক্তিম হয়ে এসেছে । অধর কাঁপছে তিরতিরিয়ে ।
দ্বিতীয় বার অরিধের দিকে তাকানোর স্পর্ধা পেলো না লাজে । কোলের শপিং ব্যাগ দুহাতে খামচে মুচড়ে ফেললো । কড়কড় করে শব্দ হলো কিছুটা ।
অরিধ আড়চোখে তাকায় । মেয়েটার এহেন নাজুকতায় ওষ্ঠপূটে দাঁত বসায় । আলগোছে মাথা নাড়ায় দুদিকে ।
খান বাড়ির সামনে গাড়ি থামাতেই এক সেকেন্ড ও বিলম্ব করলো না দিশা । ছটফট করে গাড়ি থেকে নেমেই এক ছুট লাগালো ভেতরের দিকে । দম জুগিয়ে পিছু ফিরলো না আর । দেখলো না যুবকের চাতক দৃষ্টি । সে নিজের উচাটন সামালাতে ব্যস্ত । লোকটার কথাগুলো কানে বাজছে । কাঁটা তুলছে দেহে ।
মেয়েটা চোখের আড়াল না হওয়া অবধি একদৃষ্টে তাকিয়ে রইলো অরিধ । ঠোঁটের কোণে তার ভিড় করেছে এক পশলা নরম হাসি । চোখে স্নিগ্ধতা । মেয়েটা সম্পুর্ন দৃষ্টিগোচর হতেই সিটে মাথা এলিয়ে দিলো যুবক । বুক ফুলিয়ে শ্বাস ফেললো । বিড়বিড় করলো ঠোঁট নাড়িয়ে….
” হালাল নন বিধায় যেখানে আমিই আপনার দিকে দীর্ঘ পলকে তাকাই না, সেখানে অন্য কেউ আপনার দিকে বদনজরে তাকাবে ? সেটা আমি কি করে সহ্য করবো না, মিস অঙ্গনা ? বুক পোড়ে আমার । বোঝাবো কি করে ? নিজেই তো বুঝতে পারি না । কেবলই পোড়া পোড়া গন্ধ পাই নাকে । কেনো পোড়ে এই বুক ? এই বুকে তো ঠাঁই নেই আপনার ।
শেষের বাক্য টুকু আওড়াতে গিয়ে জবান কাঁপলো । তাৎক্ষণিক দুদিকে মাথা ঝাঁকালো ছেলেটা । শ্বাস ফেললো মুখ গোল করে ।
পাঞ্জাবির পকেটে সুপ্ত হয়ে কিছু একটা রয়েছে । গাড়ি স্টার্ট করে পকেটে হাত ঢোকালো যুবক । একটা আধ খাওয়া বাটার বানের প্যাকেট । যুবক মুচকি হাসে তা দেখে । আগে থেকেই এঁটো করা সেই অর্ধেক বানে কামড় বসায় ভীষণ তৃপ্তি নিয়ে । গাড়ির গতি কমিয়ে চোখ বুজে চিবোয় । খিদে পেয়েছিলো বেশ । এটা কাজে লেগে গেলো । খিদে মেটাতেও । আর তৃপ্তি মেটাতেও ।
,,,,,
এদিকে দিশার খুশি দেখে কে আজ ? বাড়িতে ঢুকে হাতের ব্যাগটা সোফায় ছুড়ে মেরেছে । ঠিক যেনো ডানা মেলে প্রজাপতির ন্যায় উড়ছে উৎসুক মানবী । চিৎকার জুড়ে গোটা ড্রইং রুমে চক্কর কাঁটা শেষ ।
ওর এমন চিৎকারে হকচকিয়ে যান বাড়ির সবাই । সব স্টাফ এক স্থানে জড়ো হয়ে দেখেন পাগল মেয়েটার কান্ড । ওয়াহিদা খান নাতনির তীব্র চিৎকারে ঘাবড়ে গিয়ে ধড়ফড় করে সিঁড়ি বেয়ে নামেন । তার নাতনি গোটা ড্রইং রুম মাতিয়ে ফেলেছে । ভদ্রমহিলা বিচলিত হয়ে শুধোন…..
” দিশা,, কি হয়েছে ? ছোটাছুটি করছো কেনো ? চেঁচাচ্ছো কেনো এভাবে ?
আনন্দে আটখানা রমনী থামলো এক মুহুর্ত । হাঁসফাঁস করে উঠলো । ছুট্টে গিয়ে জড়িয়ে ধরলো নানুকে । ভীষণ উল্লাসে চিৎকার করলো…..
” ওওওও নানুউউউ….
আই লাভ ইউ নানু । এন্ড আই লাভ হিম । হি অলসো লাভ মি । বুঝে গেছি আমি । আই লাভ ইউ নানুউউ….
ভ্যাবাচ্যাকা খান ভদ্রমহিলা । না বুঝে বলেন…..
” কাকে ভালোবাসো ? কে ভালোবাসে তোমায় ?
কাঠ প্রশ্নে সম্বিত ফিরে পায় রমনী । ভদ্রমহিলা কে ছাড়ে সে । ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে…..
” ও,,, ও কিছু না । আই লাভ ইউ !
চোখ সরু করলেন ওয়াহিদা খান । দিশা অপ্রস্তুত হয় তার এহেন প্রখর দৃষ্টির সম্মুখে । কিছু বলার আগেই মেয়েটা রক্ষা পায় ভূমির উপস্থিতিতে ।
পেছন থেকে ভূমির আমুদে কন্ঠ ভেসে আসলো…..
” দিশা,, কি হয়েছে ?
তড়াক করে ঘাড় ঘোরায় দিশা ।
ভূমি এসে গেছে । এসে গেছে তার প্রাণ প্রিয় বান্ধবী । এর কাছেই মনের সব কথা মুখে ফুটিয়ে বুক হালকা করবে সে । ভূমি হাসি মুখে কদম বাড়িয়ে এগিয়ে আসার মাঝেই তেড়ে গেলো দিশা । মেয়েটাকে অপ্রস্তুত করে দিয়ে তার দুই বাহু দুহাতে খুবলে ধরলো ।
” ভূমিইইই,, আই লাভ ইউ ভাইইইই । আই লাভ ইউ সো মাচ্…….
বলতে বলতে নিজের জোরে মেয়েটাকে সাথে নিয়ে গন্ডি পাকিয়ে লাটিমের ন্যায় বনবন করে ঘুরতে লাগলো রমনী । তলপেটে প্রজাপতি উড়ছে তার । খুশিতে পা পড়ছে না মেঝেতে । আকস্মিক চরকির ন্যায় ঘোরার দমকে হকচকিয়ে যায় ভূমি । চড়কে ওঠে মাথাটা ।
কোন রকমে টাল সামলানোর চেষ্টা করে জবান খোলে….
” দিশা,, আরে ভাই কি করছিস ? পড়ে যাবো তো ? মাথা ঘুরছে আমার ! ছাড় প্লিজ !
” পড়বি না ভাইই । আমি আছি তো !
” আরে মাথা চক্কর দিচ্ছে আমার । কি হয়েছে তা তো বল ? এতো খুশি কেনো তুই ?
অগত্যা এক ঝটকায় গতি কমিয়ে থেমে দাঁড়ালো দিশা । নিজের মাথাটাও চক্কর দিয়ে উঠলো । যেনো গোটা বাড়ি থরথরিয়ে কেঁপে উঠলো দুই রমনীর নিকট । ভূমির হাত আর ধরে রাখতে পারলো না দিশা । আকস্মিক থেমে দাঁড়ানোর দরুন হাত পিছলে মেয়েটা ছিটকে পড়লো ডান দিকে । নিজেকে সামলাতে হিমশিম খেয়েও আর টাল ধরে রাখতে পারলো না রমনী । বনবন করে ঘুরে ঠাস করে মেঝেতে পড়ার আগেই একজোড়া লম্বা হাত এসে আঁকড়ে আলগোছে সামলে নিলো মেয়েটাকে ।
খালি অরিধের উপর পাগল হইলে হইতো না । মামুও কম না । খালি বিয়ে টা হোক একবার
। হুহহহ্,, ওদের টা বিয়ের পর থেকে শুরু হবে ।
#চলবে…….
Share On:
TAGS: আমি তোমার হতে চাই, সুরভী আক্তার
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
আসবো ফিরে আবারো পর্ব ৩
-
আসবো ফিরে আবারো পর্ব ৬৬
-
আসবো ফিরে আবারো পর্ব ৬১
-
আসবো ফিরে আবারো পর্ব ১১
-
আসবো ফিরে আবারো পর্ব ৮৩
-
আমি তোমার হতে চাই গল্পের লিংক
-
আসবো ফিরে আবারো পর্ব ৭৯
-
আসবো ফিরে আবারো পর্ব ৯৩
-
আসবো ফিরে আবারো পর্ব ৮১+বোনাস
-
আসবো ফিরে আবারো পর্ব ৫৪