#আমি_তোমার_হতে_চাই
#পর্ব_১২
#সুরভী_আক্তার
( অনুমতি ব্যতীত কপি করা নিষেধ )
বাড়ির ভেতরে ঢুকে খুশির খবরটা ছড়াতে দেরি রাখেনি ভূমি । বড্ড উৎসুক সে । নাচতে ইচ্ছে করছে পুরো । ওয়াহিদা খান ও অবাক হয়েছেন । ব্যাগটা পাওয়া গেছে তা তিনি জানতেন না । এমপি লোকটা কাউকেই জানায়নি । খুশিতে মাতামাতি করে মিহাজকে পড়াতে বসিয়েছে ভূমি । ভেজা কাপড় পাল্টে দিশার একটা ড্রেস পড়েছে ।
ডিসেম্বরের প্রথম দিনেই নির্বাচন । এখন সেপ্টেম্বরের মাঝামাঝি । শিক্ষা বোর্ড মোতাবেক, নভেম্বরের পাঁচ তারিখের মধ্যেই দেশের সমস্ত স্কুল কলেজের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে । মিহাজের স্কুলে পরীক্ষার নির্দিষ্ট তারিখ দেওয়া হয় নি এখনো । তবে সেটাও দেওয়া হবে দুই একের ব্যবধানে । হাতে সময় নেই । মাসখানেকের মধ্যে পরীক্ষার জন্য টোটালি প্রস্তুত হতে হবে মিহাজ কে ।
যদিও সে তীক্ষ্ণ মেধাবী । অল্পতেই বোঝে সব । লাস্ট সপ্তাহ গুলোতে ক্লাস টেস্টে প্রথম হয়ে এসেছে ।
এই নিয়ে তার খুশির শেষ নেই । স্যার ম্যামরাও প্রশংসা করেন অনেক । মিহাজ এখন ক্লাসের টপ বয় ।
তবে সে আজ পড়ায় মনোযোগ দিচ্ছে না কিছুতেই । বই খাতা বের করে সামনে রেখে টেবিলে মাথা নামিয়ে কোনো এক ধ্যানে ডুবেছে ।
ভূমি রাগি রাগি চোখে চেয়ে গলা ভার করলো….
” কি হয়েছে মিহাজ ? আজ কথা শুনছো না, পড়ছো না কেনো তুমি ?
মিহাজ মাথা তোলে…..
” সবসময় পড়তে ভালো লাগে না মিস !
” কিন্তু সামনে তো এক্সাম আছে । পড়তে হবে মাই বয় । ফার্স্ট হতে হবে তো ! বাবাকে খুশি করতে হবে ।
মিহাজ মুখ কালো করে নেয় । ধ্যান দেয় না….
” আমি আর পড়বো না । সব পড়া কমপ্লিট আছে আমার ।
” আই নো,, তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট । কিন্তু পরীক্ষার আগে সব পড়া ঝালাই করে নিতে হবে আবার । নয়তো ভুলে যাবে ।
” হবে না ! ভুলবো না আমি ।
মিহাজের জেদি রুক্ষ কন্ঠ । ভূমি কাঁচুমাচু মুখে বলে….
” আচ্ছা ? তাহলে আমি এসে কি করবো ? কাল থেকে বরং আমি আসবো না আর ! কেবল তোমাকে পড়ানোই তো দায়িত্ব আমার । তুমি না পড়লে এ বাড়িতে আমার কোনো কাজ নেই । আর আসবো না,, ওকে ?
মিহাজ ছটফট করে ওঠে । চোখ মুখে বয়ে যায় শঙ্কা । ঘন পলক ফেলে বলে….
” নাআআ, তুমি আসবে । রোজ আসবে ।
” এসে আর কি করবো ? তোমার পড়াশোনা তো কমপ্লিট । আমি এমপি সাহেব কে বলে দেবো আজ । তারপর ছুটি নিয়ে নেবো ।
মিহাজ বিচলিত হয়ে ওর হাত খামচে ধরলো….
” নো মিস, তুমি ছুটি নেবে না । বাবাকে কিচ্ছু বলবে না তুমি ! আমার পড়া কমপ্লিট হয়নি এখনো । আমি তো কিছুই পারি না । তুমি আবার শুরু থেকে পড়াবে আমায় । তবু আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ ।
ভূমির টোটকা কাজে লেগেছে । স্মিথ হাসলো রমনী । বাচ্চাটার গাল টেনে আদর করে বললো….
” আমার ছেড়ে যাওয়ায় কোনো কিছু যায় আসে না মিহাজ । আমি না থাকলেও তোমাকে পড়তে হবে ।
” তুমি না থাকলে আমি কক্ষনো পড়বো না ।
” কেনো ?
” কারন তুমি আমার মিস । তোমার মতো কেউ হয়না । তোমাকে আমার ভালো লাগে । আর কাউকে ভালো লাগে না ।
নাক বরাবর আঁখি লতা কুঁচকে ফেলে রমনী । বলে আগ্রহী হয়ে…
” আচ্ছা ? কাউকে ভালো লাগে না ? তাহলে আমাকে ভালো লাগে কেনো ?
” কারন তোমার মা নেই । আর আমারও । আই ক্যান ফিল ইউ মিস….!
বাচ্চাটার কন্ঠ বেঁধে এসেছে । ভূমি আশ্চর্য হয়ে তাকায় । চোখ দুটি সরু । কেমন অদ্ভুত লাগে । সে মিহাজের বিষয়ে শুনেছিলো, মিহাজ বড্ড দুষ্টু, অবাধ্য, একরোখা, কারোর কথা শোনে না ।
কিন্তু কেবল শোনাটাই পার । বাচ্চাটাকে কখনো অমন তপ্ত মেজাজে দেখেনি ভূমি । প্রথম দিন অবাধ্য ছিলো একটু । কিন্তু ভূমি বেশ সহজে মানিয়ে নিতে পেরেছিলো । আর এখনো পারছে । কারনটা বোধহয় এটাই । আর এটাই দূর্বলতা ।
বাচ্চাটার দিকে কয়েক মূহুর্ত নিষ্পলক তাকিয়ে থেকে এক গাল হাসে রমনী । মিহাজ ওকে হাসতে দেখে বাচ্চা সুলভে বলে ওষ্ঠ উল্টে…..
” মিস, আমাকে কথা দাও, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না ।
ভূমি ভাবলো না দু-দন্ড । খেয়ালের বশে বলে দিলো হুটহাট…
” আচ্ছা যাবো না । এবার পড়তে হবে ।
গদগদ হলো বাচ্চাটা ।
” আজ আর পড়বো না । ভালো লাগে না পড়তে !
” তো কি করতে ভালো লাগে ?
” আমার তো ড্রইং করতে ভালো লাগে !
ভূমি জানে মিহাজ ড্রইং করতে পছন্দ করে । এই বয়সেই আর্টের সব সামগ্রী আছে ওর দখলে । বিভিন্ন রং, সারফেস, তুলি, প্যালেট, সব কিছুই আছে । মিহাজ যখন একা থাকে, তখন সবার আড়ালে আঁকিবুঁকি করে । তবে কি কি ড্রইং করে, তা কখনো কাউকে দেখায় না । অবশ্য বাড়ির কেউ কখনো কৌতুহল দেখায়নি ওর এই আঁকাআঁকির বিষয়টা নিয়ে ।
মিহাজ খেয়ালি হয়ে আনমনে তুলির আঁচড়ে কিসব আঁকে কে জানে । আঁকা আঁকির পর কাবাডে লুকিয়ে রাখে সব ।
আজ ভূমি কিছুটা আগ্রহ দেখালো….
” এতো দিনে কি কি ড্রইং করেছো তুমি ? দেখালে না তো কোনদিন ?
” আমি তো শুধু মায়ের ছবি আঁকি । আর কিছু আঁকি না কখনো ।
রমনী বিষ্ময় নিয়ে বলে অস্পষ্টে….
” তোমার মা ?
” হুম । অনেক ছবি এঁকেছি আমি তার ।
” তুমি তো দেখোনি মাকে । ছবি আঁকলে কি করে ?
” আমি তো মাকে দেখেছি । রোজ দেখি ! বাবার পুরো ঘর জুড়ে মা আছে । মায়ের অনেক গুলো ছবি আছে । সব বাবা নিজ হাতে এঁকেছিলো । আমিও বাবার মতো করে মাকে আঁকার চেষ্টা করি । আমার ভালো লাগে মায়ের ছবি আঁকতে ।
ভূমি তব্দা খেয়ে যায় এহেন সহজ বাক্যে ।
বড় বড় চোখে তাকিয়ে শুধোয়…..
” তোমার বাবাও ছবি আঁকতে পারে ?
” হুম, পারে তো । বাবাকে দেখেই শিখেছি আমি । আমার বাবা সব পারে । খুব সুন্দর করে ছবিও তুলতে পারে । জানো, বাবার কাছে অনেক গুলো ক্যামেরাও আছে । তুমি দেখোনি ? বাবার রুমে যাবে ? গেলেই দেখতে পাবে !
ভূমির জানা ছিলো না এসব ।
আজ জেনেও বেশি মাথা ঘামানোর প্রয়োজন বোধ করলো না । গল্পগুজব ছেড়ে মাথা ঝাঁকিয়ে বললো…..
” ওকে, আই আন্ডারস্ট্যান্ড মিহাজ । এবার এসব ছাড়ো । দেরি হয়ে যাচ্ছে । দেড় ঘন্টা হয়ে গেলো । একটুও পড়োনি তুমি । আমাকে তো ফিরতে হবে । লাস্ট আধা ঘন্টা পড়বে এখন । নয়তো আমি রেগে যাবো । আর আসবো না । জলদি বই খুলে বসো ।
মিহাজ কথা শুনলো । চটজলদি খুলে ধরলো বই ।
প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওকে পড়িয়ে নিচে নামে ভূমি । সন্ধ্যা ছয়টা বাজতে চললো ।
ওয়াহাজ খান বাড়ি ফিরছেন না এখনো । মেয়েটা উতলা হয়ে পায়চারি করতে লাগে এপাশ ওপাশ । বাইরে আকাশ কালো করে ঘন মেঘ জমেছে । সন্ধ্যাও নামছে । বৃষ্টি আসতে পারে যেকোনো সময় । ফিরতে হবে, নতুবা দেরি হয়ে যাবে । বৃষ্টি এসে গেলে ফেঁসে যাবে মেয়েটা ।
এদিকে সোফায় চিৎপটাং হয়ে শুয়ে আছে দিশা । ফোনে মগ্ন সে । ভূমি অধৈর্য হয়ে পড়ে….
” দিশা,, এমপি সাহেব আসছেন না কেনো এখনো ? আমি চুরিটা নিয়ে তারপর ফিরবো আজ । দুচোখে ওটা দেখা অবধি শান্তি মিলছে না কিছুতেই ।
দিশা চিল মুডে বলে….
” ওওও ভাই,, বস তো । অতো চিন্তা করিস না । তোর চুরি মামার কাছেই তো আছে । ঠিক পেয়ে যাবি । আর কোথায় যাবি তুই আজ ? আকাশের অবস্থা দেখেছিস ? যেকোনো মুহুর্তে মেঘ ঝাঁপিয়ে পড়বে জল হয়ে । ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ । ঘুমা তো এসে । ওয়েদার টা জাস্ট অসাম ।
ভূমি দুদিকে মাথা নাড়ায় এই পাগলের গা ছাড়া কথায় ।
ফের তাকায় সদরের দিকে । কেউ বেল বাজাচ্ছে না কেনো এখনো ? এই বৃষ্টি নামলো বলে !
দেখতে দেখতে অপেক্ষা সইলো না । ঝড়ো হাওয়ার তালে গুড়গুড়িয়ে বৃষ্টি নামলো নিমিষেই ।
এতেই মাথায় হাত পড়লো ভূমির । এই রে,, এবার কি হবে ? ঘুটঘুটে অন্ধকার নামছে তো । হস্টেলে ফিরবে কি করে ও ? গাড়ি করে ফিরলেও সেই আবার গলির মোড় থেকে বৃষ্টি মাথায় করে মেসের ভেতরে ঢুকতে হবে । এরমধ্যে যদি লোডশেডিং হয়, তাহলে ? আইপিএস তো নেই হোস্টেলে । একে বৃষ্টি, আকাশের তর্জন গর্জন, তার উপর বিদ্যুৎ না থাকলে অন্ধকারে ঘরে একা একা কি করবে ভূমি ! ভাবতে গিয়ে গলা শুকিয়ে আসলো মেয়েটার । এর মধ্যেই বাজলো কলিং বেল । চমকে উঠলো রমনী । সাথে দিশাও শোয়া থেকে হকচকিয়ে উঠে বসে । দ্রুত ওরনা ঠিক করে মাথায় টেনে নেয় । বলে উৎকন্ঠায়….
” ঐ তো,, মামা এসে গেছে বোধহয় । কেউ দরজা খুলে দিন ।
যেকোনো স্টাফের উদ্দেশ্যে হাঁক ছাড়লো মেয়েটা ।
ভূমি নড়েচড়ে বলে এগোতে এগোতে….
” আমি খুলে দিচ্ছি ।
দুবার ডোর বেল বাজতেই তড়িঘড়ি করে দরজা খুলে দিলো ভূমি । ওপাশে ওয়াহাজ খান দাঁড়িয়ে সটান ভঙ্গিতে । সামনে তাকালেন না তিনি । দরজা খুলতেই নত দৃষ্টিতে গটগট করে ভেতরে ঢুকে এলেন । লক্ষ্য করলেন না মেয়েটাকে ।
ড্রয়িং রুমে দিশা ব্যাতীত কেউ নেই । সে কাঁচুমাচু হয়ে বসে আছে । ভদ্রলোক থেমে এপাশ ওপাশ তাকান । কাঙ্ক্ষিত মুখ খুঁজে না পেয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন ছোড়েন ভাগ্নিকে উদ্দেশ্য করে….
” দিশা,, সে চলে গেছে ?
দিশা তাৎক্ষণিক বুঝলো না…..
” কে মামা ?
” তোমার বান্ধবী !
” ভূমি ? ও তো তোমার পেছনে । দরজা খুলে দিলো, দেখোনি ?
ওয়াহাজ খান ললাটে বিস্তর ভাঁজ ফেলে পিছু ফিরে তাকান । সদর দরজা আটকে গুটিসুটি মেরে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ভূমি । মেয়েটার ভীত দুই নয়নের সাথে এক ঝলকের জন্য চোখাচোখি হলো এমপি সাহেবের । পরক্ষনেই দৃষ্টি সরিয়ে নিলেন ভদ্রলোক । ওয়াহিদা খান বেরোলেন ঘর থেকে ।
” ওয়াহাজ,, শুনলাম ভূমির ব্যাগটা নাকি পেয়েছো তুমি ?
খান সাহেব গুরুত্ব দিলেন না কথায় ।
টানটান সাদা পাঞ্জাবিটির পকেটে হাত পুরলেন । একে একে বেশ কিছু খুচরো সেফটিপিন, দুটো দু-রঙা কলম, একটা ইরেজার, আর দুটো হেয়ার ক্লিপ বের করে সোফার সামনের কাঁচের টেবিল টার উপর রাখলেন ।
বললেন ভারিক্কি গলায়….
” দিশা,, তাকে দেখিয়ে জিজ্ঞেস করো তো, এসব তার কিনা !
দিশা তাকায় ভূমির দিকে । ভদ্রলোকের এহেন কথার ধরনটা বেশ আজব লাগে ওর কাছে ।
ভূমি বিচলিত হয়ে ছুটে আসলো ত্রম্ভ কদমে । চঞ্চলা হয়ে টেবিলের উপরে তাকালো । একগাদা সেফটিপিন । দুটো পেন, একটা নতুন ইরেজার । এসব ঠিক আছে । তবে মনে হলো,, সেফটিপিন তো এতো গুলো ছিলো না ওর কাছে । জাস্ট কয়েকটা ছিলো ! তাও ব্যাবহার করা । এখন চকচকে এতো গুলো হলো কি করে ? বেশি মাথা ঘামালো না রমনী । পেন ছিলো দুটো, মনে আছে এটা । ইরেজার কেমন ছিলো, সেটা মনে নেই । মনে করার ও চেষ্টা করলো না । এসবে ধ্যান দিলো না রমনী । অতিব কাঙ্ক্ষিত জিনিসটা না পেয়ে অসহায় মুখে শুধালো মিনমিন করে…
” আমার চুরি ?
দ্বিতীয় বার পকেটে হাত ঢোকালেন ভদ্রলোক । চকচকে কিছু একটা বের করে বাড়িয়ে ধরলেন । শুধোলেন দৃষ্টি প্রখর করে….
” এটা ?
ছ্যাত করে ওঠে রমনী । হাঁসফাঁস করে এক প্রকার ছিনিয়ে নেয় বালাটা । লোকটার হাতে ছুঁইছুঁই হয়ে আঙ্গুল স্পর্শ হয় কিছুটা । এতে বিব্রত হন ওয়াহাজ খান ।
চোখ পাকিয়ে চোয়াল খিচে তাকান মেয়েটার দিকে ।
ভূমি তো দিশেহারা । ওর খুশি দেখে কে ? সে দেখলো না এই লোকের রাগান্বিত দৃষ্টি ।
বরং লক্ষ্য দিলো,, এটাই তো ওর মায়ের চুরি ! হ্যাঁ, এটাই !
দিক দিশা খুইয়ে রমনী এলোমেলো চুমু খেলো চুরিটার উপর । পরক্ষণে সেটাকে বুকে চেপে ধরে চোখ বুজে শ্বাস টানলো শূন্য বুকে । গিললো কতকগুলো ঢোক ।
আপনা আপনি ভিজলো তার আঁখি কার্নিশ । ফের রমনী তাকালো চুরিটার দিকে । মাথা নাড়িয়ে বললো সায় দিয়ে…
” হু, এটাই আমার মায়ের চুরি ! থ্যাংক ইউ খান সাহেব । আমি ভাবিনি এটা আবার পাবো কখনো ।
ওয়াহিদা খান সন্তুষ্ট হন । হাঁফ ছাড়েন এতক্ষণে । শোধোন ছেলেকে….
” কিন্তু, তুমি এটা কোথায় পেয়েছো ওয়াহাজ ?
” পেয়েছিলাম মা ! কোথায় পেয়েছি, সেটা জরুরি নয় । পাওয়া গেছে, সে খুশি, এটাই জরুরি ।
ভূমি কোনো কথায় কান দেয় না । আধো ভেজা চোখ দুটি মুছে নেয় হাতের পিঠে । চুরিটা বেশ সরু । খুব বেশি ভারী নয় । বিরক্তি হীন হাতে পড়ে থাকা যাবে সব সময় । রমনী বাড়তি কিছু না ভেবে চটজলদি চুরিটা বাম হাতে ঢোকায়….
” এটা আর কক্ষনো কাছ ছাড়া করবো না আমি । ব্যাগেও রাখবো না । আমার হাতেই থাক । আমি যেখানে যেখানে যাবো, সেখানে সেখানেই সঙ্গী হবে এটাও । কক্ষনো হাত থেকে খুলবো না আমি এটা । দ্বিতীয় বার হারাতে তো দেবোই না ।
বলেই ঠোঁটের কাছে হাত টেনে আবারো চুমু খেলো চুরিটার উপর । দিশা খুশি হলেও এ বেলায় ভ্যাট ভ্যাট করে বলে বোকার ন্যায়….
” কিন্তু ভূমি, তোর তো বিয়ে হয়নি এখনো । বিয়ের আগে এভাবে সোনার চুরি পড়ে ঘুরবি ?
” তো কি ? এটা আমার মায়ের চুরি ! বিয়ের আগে এটা পড়ছি, বিয়ের পর স্বামীর দেওয়া চুরি পড়বো ! তবুও এটা আর কাছ ছাড়া করবো না কখনো ।
ওয়াহাজ খান চোখ নামিয়ে আলগোছে ঘাড় ঝাঁকান দুদিকে । ওয়াহিদা খান এগিয়ে আসেন । ভূমির হাতটা টেনে ধরে চুরিটা পরখ করে বলেন,,,,
” বাহ্ ভূমি,, এটা তো অনেক আগের । তবু এখনো বেশ চকচক করছে দেখছি । পুরনো স্বর্ণ,, তাই বোধহয় । তোমার হাতেও মানিয়েছে বেশ ।
রমনী মুচকি হাসে । হাতখানা নাড়াচাড়া করতে করতে অবলিলায় কপাল কুঁচকে নেয় । চুরিটা হাতে ঢিলে হতো বরাবর । এখন হঠাৎ করেই যেনো সাইজ মাফিক বেশ পারফেক্ট লাগছে । খুলে পড়ার ভয় লাগছে না আর । মেয়েটা বোকার মতো বলে….
” কিন্তু, এটা তো আমার হাতে ঢিলে হতো আগে । এখন হাতের সমান এমন পারফেক্ট হলো কি করে ? চুরিটা কি আমার বিরহে এই কদিনে শুকিয়ে ছোট হয়ে গেলো নাকি ?
দিশা ফিক করে হেসে ওঠে ।
এদিকে মেয়েটার এহেন কথায় না চাইতেও বেশ মজা পেলেন ওয়াহাজ খান নিজেও । শব্দহীন ওষ্ঠ প্রসারিত হলো তার । ভারিক্কি গলায় বললেন সিঁড়ির দিকে উঠতে উঠতে….
” চুরি শুকিয়ে ছোট হয়নি, পন্ডিত । তুমি মোটা হয়ে গেছো । খাওয়া দাওয়া কমাও একটু ।
হতবাক হয়ে সিঁড়ির পানে তাকায় ভূমি । অবলিলায় ওষ্ঠ ফাঁক হলো তার । কি আশ্চর্য ! লোকটা রসিকতা করলো ? কেনো যেনো হজম হলো না এই গুরুগম্ভীর লোকটার কৌতুক ! মেয়েটা মূ্র্ত হয়ে বেফাঁসে বলে অস্ফুটে….
” এহহ্,, আমি মোটা হয়ে গেছি ? কিন্তু আমি তো এখনো উন পঞ্চাশ কেজিই আছি । বিশ্বাস না হলে কোলে নিয়ে দেখুন । আপনি আপনার এক আঙ্গুল দিয়ে গোটা আমি টাকে হাওয়ায় ভাসাতে পারবেন । যা দানবের মতো আপনার চেহারা । আপনার কাছে তো আমি চুনোপুঁটি । তবুও খোটা দিচ্ছেন ?
বেখেয়ালে বলে ফেলেছে । তার আবার খেয়াল কম । ওয়াহাজ খান সিঁড়ির কাছে দমলেন । কপালে বিরক্তির ভাঁজ ফেলে রেগে তাকালেন ঘাড় বাঁকিয়ে । নিমিষেই তার অমন ক্ষুব্ধ চাহনি দেখে থতমত খেয়ে যায় ভূমি । কথাটুকু স্মরণ হতেই জিভে কামড় বসিয়ে দ্রুত চোখ নামিয়ে নেয় ।
নীরব থেকে ফোঁস করে শ্বাস ফেলে হনহনিয়ে উপরে উঠে যান ভদ্রলোক । তার প্রস্থানের আভাস পেয়ে পিটপিট করে চোখ তুলে চায় রমনী । ফ্যাল ফ্যাল করে হেসে বোকার মতো বলে,,,
” আমি আসলেই মোটা হয়ে গেছি, নানু ?
ওয়াহিদা খান না হেসে পারেন না । বলেন….
” পাগল মেয়ে ! ও তো আহ্লাদ করে বললো শুধু । ওসব ছাড়ো । তুমি বরং দেখো, ব্যাগে যা যা ছিলো সব ঠিক আছে কিনা !
ভূমি চকিতে টেবিলের দিকে তাকায় । পার্সটা নেই, সেটা কোথায় শুধালো না । ভেতরের জিনিস গুলো আছে সব । তবে সবকিছুর মাঝে হেয়ার ক্লিপ দুটো দেখে দৃষ্টি কুঞ্চিত হলো রমনীর । এ দুটো ওর ? বেশ কিউট তো । বেবি ক্লিপ এগুলো ! কিন্তু, বাপের জন্মে তো ও এসব কেনে নি কখনো । তাহলে ব্যাগে এলো কি করে ? ব্যাগে যা যা ছিলো, তাই তো বের করে দিলেন ভদ্রলোক ।
এই রে, টাকা তো দিলেন না !
টাকার কথা মনে আসতেই হকচকিয়ে যায় ভূমি । ধ্যান হারায় এসব থেকে । আসলেই তো,, ওয়াহাজ খান তো টাকা দিলেন না । ভুলে গেছেন হয়তো ।
রমনী ঘন ঘন পলক ফেলে । এবার কি নির্লজ্জের মতো টাকা চাইবে সে ?
বাইরে ঝুম বৃষ্টি । দাপট দেখে আজ রাতে আর কমবে বলে মনে হয় না । ঝড়ো হাওয়া বইয়ে গাছপালা কাঁপিয়ে ।
ভূমি এখনো বেরোতে পারেনি খান বাড়ি থেকে ।
বেরোবেই বা কি করে ? কেউ বেরোতে দিলে তবেই তো ! ড্রাইভার নেই । কে রেখে আসবে ওকে ? নীলয় ও নেই সেই সকাল থেকে । সে থাকলে তবুও একটা গতি হতো ।
ইতস্তত মেয়েটা গুটিসুটি মেরে বসে আছে ড্রইং রুমে । মাগরিবের আজানের পর উপরে উঠেছে দিশা । ওয়াহিদা খানও নামাজের জন্য উঠেছেন একই সাথে ।
এখন এই বিশাল ড্রইংরুমে কেবল মিহাজ আর ভূমি । বাচ্চাটার সাথে বসে বসে টুকটাক গল্প করছে রমনী । ওয়াহাজ খান ও নিচে নামেন নি আর ।
তবে এতক্ষণে তার দেখা মিললো । রোজকার ন্যায় মাগরিবের নামাজ সেরে শব্দহীন পা ফেলে নিচে নামলেন তিনি । কোনো দিকে না তাকিয়ে বসলেন ডান পাশের সিঙ্গেল সোফা টায় । এই মুহুর্তে চা খান তিনি । মিনিটের মাথাতেই তার জন্য বরাদ্দকৃত কাপে এক কাপ চা দিয়ে যাও যাওয়া হলো ।
মিহাজ আর ভূমি চুপটি মেরে গেছে তার উপস্থিতিতে । ভদ্রলোকের দৃষ্টি নত । ফোন হাতে তুলে সেথায় মনযোগ দিলেন ।
আরো মিনিট কয়েকের মাথায় ওয়াহিদা খান আর দিশা একসাথে নেমে আসে । ভূমির পাশে হাঁফ ছেড়ে বসতে বসতে মুখ খোলে দিশা…..
” নানু, কিছু খেতে ইচ্ছে করছে । এই বৃষ্টির ওয়েদারে কি খাওয়া যায় বলতো ?
ভূমি চেপে বসে কাঁচুমাচু হয়ে । পাল্টা শুধোয় ওয়াহিদা খান….
” কি খাবে ?
” সেটাই তো,,, কি খাওয়া যায় ?
চঞ্চলা মেয়েটা মুখটাকে সংযত রাখতে পারে না । বলে ফেলে…..
” খিচুড়ি হলে জমে যাবে ! আজ রাতের ডিনারে খিচুরি আর বেগুন ভাজা হলে মন্দ হবে না, নানু । বৃষ্টির দিনে গরমাগরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা ।
ওয়াহিদা খান ওষ্ঠপূটে হাসি নিয়ে ভূমির দিকে তাকান সাবলীল নয়নে । দিশা হকচকিয়ে আশকারা দেয়….
” হুম,, একদম ঠিক বলেছিস ভূমি ! সাথে ইলিশ মাছ ভাজা হলে আরো জম্পেশ হবে । নানু,, তাহলে ডিনারে এটাই হোক । শেফদের বলে আসবো আমি ?
ভদ্রমহিলা খুব অল্পতেই মেনে নেন । বলেন দ্বিরুক্তি না করে…..
” যাও,, যা যা খাবে বলে এসো ।
অভিভূত হয়ে তাকায় ভূমি । কি আশ্চর্য এ বাড়ির মানুষ গুলি ! কত অল্পতেই সবকিছু মেনে নেন বাঁধাহীন । কারোর বোধহয় রাগ নেই এক চিলতে পরিমাণ ও । কেবল ওয়াহাজ খানকে দেখে রাগি মনে হয় । তবুও লোকটার মন সুন্দর ।
তার উপর ভূমি তাজ্জব হয়, কারন বাইরের মানুষ হওয়া সত্ত্বেও ওকে এতো অল্প সময়ে কত আপন করে নিয়েছেন সবাই । যেনো সে এ বাড়িরই কেউ ! ওয়াহিদা খান কত জোর করে আজও রেখে দিলেন ওকে । বৃষ্টির মধ্যে যেতে দিলেন না কিছুতেই । দম্ভহীন, বড্ড ভালো এ বাড়ির লোকগুলো । এই কদিনেই পুরো মিশে গেছে এই সহজ সরল, সাধারণ মেয়েটার সাথে । অথচ তারা সবাই অসাধারণ । ভূমি কোনো অংশেই তাদের ধারের কাছে যাওয়ার ও যোগ্য নয় ।
ভূমি মুগ্ধ হয়ে হাসে । বলে পরিপ্রেক্ষিতে…..
” নানু, শেফকে বলতে হবে না । আজ আমি রান্না করি ?
চোখ সরু করে তাকান ভদ্রমহিলা ।
ওয়াহাজ খানও না চাইতেও এক পলক দেখে নিলেন ওকে । বললেন ভদ্রমহিলা….
” তুমি ? রান্না করতে পারো ?
” হুম । সব পারি আমি ! অভ্যাস আছে ।
” কিন্তু আমাদের বাড়িতে তো শেফ আছে, ভূমি । ওরাই সব করে ! এ বাড়ির মেয়ে বউরা রান্না করে না । যদিও এ বাড়িতে মেয়েও নেই, বউ ও নেই । এখন কেবল আছি আমি । আমিও বহুবছর রান্না ঘরে ঢুকি নি । এই বয়সে আর কি করবো বলো ? আর যদি বলি দিশার কথা, ও তো কূটুটিও কাটতে পারে না এখনো ।
ভদ্রমহিলা হাসলেন কথার পিছে ।
দিশা মুখ কালো করে নেয় । বলে নীরবে ভেংচি কেটে….
” আমিও টুকটাক রাঁধতে পারি নানু । কিন্তু তোমরা তো কেউ কিছু করতেই দাও না । টুকটাক থেকে পারফেক্ট হবো কি করে ?
ভূমি উঠে দাঁড়ায়….
” সে যাই হোক ! নানু,, আমি এ বাড়ির মেয়েও নই, বউ ও নই । তাই আমি রান্না করতেই পারি । বাঁধা দেবেন না প্লিজ ! বেকার তো বসেই আছি । ভালো লাগছে না । আর এভাবে বসে বসে খাওয়ার অভ্যাস ও নেই আমার । নিজের বাড়িতে কাজ না করলে দু বেলা খেতে পারতাম না । খেতে গেলে বিনিময় লাগতো । আর এটা তো পরের বাড়ি । যদিও আপনারা খুব ভালো মানুষ । নতুবা এতোটা আপন করে নেন আমায় ?
ভূমির একটা অভ্যাস আছে, কথা বলার সময় ধ্যান থাকে না । সহজ সরল নিষ্পাপ মনে বেফাঁসে অনেক কিছু বলে দেয় । এই যেমন একটা কঠিন সত্য বলে দিলো । অথচ তার ধ্যান নেই নিজের বলা কথাটার উপর । সে চেয়ে রয়েছে শিশুসুলভ নেত্রে ।
ওয়াহিদা খান ব্যাথিত নয়নে তাকিয়ে থাকেন । দিশাও তাজ্জব । সাথে ওয়াহাজ খান ও । প্রখর নেত্রে চেয়ে রয়েছেন তিনি । ওয়াহিদা খান বলেন গলা নামিয়ে….
” কি বললে ভূমি ?
” বললাম, আজ আমি রান্না করবো আপনাদের বাড়িতে । বিশ্বাস করুন,, আমি খুব ভালো খিচুড়ি রাঁধতে পারি । এমনকি আমি সব পারি । খিচুড়ির সাথে যা যা লাগবে, একবার বলুন শুধু । সময়ের আগে সব বানিয়ে দেবো !
ওয়াহিদা খান দম ফেলে বলেন ঠান্ডা গলায়….
” তোমাকে কিছু করতে হবে না মা, এসে বসো ! আমাদের বাড়িতে কোনো বিনিময় প্রয়োজন নেই ।
” কিন্তু আমি পারবো তো । আমি পারি রাঁধতে ।
” বুঝেছি । কিন্তু তবুও রাঁধতে হবে না ।
ভূমি মুখখানি চুপসে ছোট করে নেয় বাঁধা পেয়ে ।
রান্না বান্না সে পারে । সব পারে । বাড়িতে তো সেই রাঁধতো । নিলুফা নাজমিন ওকে দিয়েই এক হাতে সব কাজ করিয়ে নিতেন । এখন হস্টেলে আসার পর রেহাই পেয়েছে মেয়েটা ।
চুলোর কাছে যেতে হয় না বহুদিন । কাজ ও করতে হয়না । খড়খড়ে হাত গুলো আরাম পেয়ে নরম হয়েছে এখন । এটাতে সে অভ্যস্ত নয় ।
আজ বড্ড ইচ্ছে জাগলো কিছু করার । এভাবে দিনে দিনে পরের বাড়িতে থেকে, খেতে ইতস্তত লাগে ওর । সে এখন প্রায়শই এ বাড়িতে রয়ে যায় ।
এ বাড়ির সবাই সাচ্ছন্দ্যে ওকে গ্রহণ করলেও ও পারে না নিজেকে পরের ঘাড়ে চাপাতে । ছোট লাগে নিজেকে ।
দিশা চোখ সরু করে দেখলো । বললো গদগদ হয়ে…
” ভূমি,, চল, আমরা দুজনে ডিনার তৈরি করবো একসাথে । আজ কিচেনে সব স্টাফদের ছুটি । তুই হবি মাস্টার শেফ, আর আমি তোর এসিস্ট্যান্ট । নানু, বাঁধা দেবে না আর । ভূমি সব পারে । চল ভাইই…..
পরের পার্ট তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো । আপনারা দ্রুত রেসপন্স পূর্ণ করুন
।
#চলবে……
Share On:
TAGS: আমি তোমার হতে চাই, সুরভী আক্তার
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
আমি তোমার হতে চাই গল্পের লিংক
-
আসবো ফিরে আবারো পর্ব ৬৩
-
আসবো ফিরে আবারো পর্ব ৫২
-
আমি তোমার হতে চাই পর্ব ৯
-
আসবো ফিরে আবারো পর্ব ৫১
-
আসবো ফিরে আবারো পর্ব ৭৬
-
আসবো ফিরে আবারো পর্ব ৭০
-
আসবো ফিরে আবারো পর্ব ৭৮
-
আসবো ফিরে আবারো পর্ব ৮
-
আসবো ফিরে আবারো পর্ব ৮৯+বোনাস