বাসর ঘরে এক হাত ঘোমটা টেনে ফুলে ফুলে সজ্জিত
বিছানায় বসে রয়েছে সুপ্রভা। । সহসা তার দৃষ্টি যায় বিছানার দিকে।সুপ্রভা একবার নিজের হাতে ফুলগুলো ছুঁয়ে দেয়। এই ফুলে ফুলে সজ্জিত বিছানায় সে এক অপরিচিত পুরুষের পাশে শয়ন করবে ভাবতেই তার মধ্যে এক রাশ লজ্জা এসে ভর করে।
মন প্রাণ অন্যরকম অনুভূতি তে ছেয়ে যায়। ক্ষণে ক্ষণে কেঁপে উঠে সর্বাঙ্গ।এরই মধ্যে খট করে দ্বার খোলার আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করে সুপ্রভার। তৎক্ষণাৎ কলিজা ছ্যাত করে উঠে তার।
সুপ্রভা দু হস্তে বিছানার চাদর খামচে ধরে।তার বুকের মধ্যে যেন কালবৈশাখীর তান্ডব শুরু হয়ে যায়।সুপ্রভা শ্বাসকষ্টের রোগীর মতো জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে।
সিয়াদাত ধীরে ধীরে সুপ্রভার পাশে গিয়ে বসে। সুপ্রভা ভয়ে সিটিয়ে নিজেকে গুটিয়ে নেয়। সিয়াদাত সুপ্রভার ভয়ার্ত মুখের দিকে তাকায়। মৃদু স্বরে বলে– “এতো ভয় পাচ্ছো কেন সুপ্রভা?”
সুপ্রভা আমতা আমতা করে।সিয়াদাত নরম গলায় বলে– “যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়েছে। এখন আমি তোমার স্বামী। স্বামী হয়েছি বলেই যে স্বামীর অধিকার ফলাতে আসব , এমন মানুষ আমি নই সুপ্রভা।একত্রিশে এসেও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়ে দেখে নি। কিন্তু তোমাকে দেখার পর
আমার সবটা ওলোটপালোট হয়ে গেল।
যে আমিটা সারাজীবন নৈতিকতার কাঠিন্যে নিজেকে বেঁধে রেখেছি,যে প্রফেসর কোনোদিন
কোনো নারীর দিকে দৃষ্টির ঔদ্ধত্য দেখায়নি। সেই প্রফেসর কেমন যেন নির্লজ্জ হয়ে উঠল।সে ভুলে গেল মেয়েটা তার বেস্ট ফ্রেন্ডের ভাগ্নী।”
সিয়াদাত একটু থেমে আবারও শান্ত কণ্ঠে বলে—
“বিপরীত লিঙ্গের প্রতি প্রত্যেক টা পুরুষের আকর্ষণ থাকবে এটাই স্বাভাবিক।এটা আদিম কাল থেকেই বয়ে আসছে। আমি ও তার ব্যতিক্রম নই। আমি ও রক্ত মাংসের গড়া মানুষ। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ মানে এটা নয় যে আমি তোমার উপর ঝাপিয়ে পড়ব।”
সুপ্রভার বুকের ভেতর জমে থাকা আতঙ্কটা ধীরে ধীরে গলে যেতে থাকে।সিয়াদাতের কথাগুলো তার হৃদয়ে অদ্ভুত এক শান্তি এনে দেয়।
সিয়াদাত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সুপ্রভার দিকে তাকিয়ে কোমল স্বরে বলে– “ অনেক রাত হয়েছে।তুমি শুয়ে পড়ো।আমি পাশের রুমে থাকছি।”
সিয়াদাত পাশের রুমে থাকবে শুনেই সুপ্রভা আঁতকে উঠে। উঁচু আওয়াজ বলে– “ যাবেন না প্লিজ!”
সিয়াদাত মৃদু হেসে পাল্টা প্রশ্ন করে – কোথায় যাবো না?”
সুপ্রভা ছোট করে জবাব দেয় – “ পাশের রুমে। আমি একা ঘুমোতে ভয় পাই। আপনি এখানেই থাকুন।”
সিয়াদাত ভ্রু কুঁচকে বলে – আমি থাকলে তোমার কোনো প্রবলেম হবে না তো।”
সুপ্রভা সম্মতি সূচক মাথা নাড়ায়।”
সিয়াদাত অবাক গলায় বলে – “ আর ইউ শিওর?”
“ জ্বি।”
“ ওকে।আমি কোথাও যাচ্ছি না।”
সুপ্রভা স্বস্তির নিঃশ্বাস ফেলে।সিয়াদাত সুপ্রভার দিকে তাকিয়ে মায়াভরা কণ্ঠে বলে – “ আই থিংক
এতো ভারী শাড়ি ক্যারি করতে তোমার প্রবলেম হচ্ছে। তুমি শাড়ি চেঞ্জ করে নাও।”
সুপ্রভা বাধ্য মেয়ের মতো ওয়াশরুমে চলে যায়।
ফিরে আসে মিনিট দশেক পর।তার পরনে খয়েরী কালারের ব্লক প্রিন্ট থ্রি পিস। ।মুখে এখনও টাটকা পানির আভা লেগে রয়েছে।চোখে মুখে জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটাগুলো আলো পেয়ে স্বচ্ছ কাঁচের মতো ঝিলমিল করছে।
একটি বিন্দু ধীরে ধীরে কপালের পাশ থেকে নেমে আসে।গালের বাঁক ছুঁয়ে থামে ঠোঁটের কোণে।তারপর সেখান থেকে সরে গিয়ে সরু কণ্ঠনালীর দিকে গড়িয়ে পড়ে।
সিয়াদাত অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকে। চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত নীরবতা নেমে আসে। সে ভুলে যায় চারপাশের সব শব্দ। অকারণে গলা শুকিয়ে আসে তার। অজান্তেই একটা শুকনো ঢোক গিলে নেয়।
কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয় সে। দৃষ্টি সরিয়ে জানালার দিকে তাকায়।সুপ্রভা নিঃশব্দে বিছানায় গিয়ে শুয়ে পড়ে।সিয়াদাত বিছানায় আসে মিনিট বিশেক পর। ততক্ষণে সুপ্রভা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে।
সিয়াদাত ধীরে ধীরে সুপ্রভার পাশে গিয়ে বসে। ঘুমন্ত সুপ্রভার বুক ওঠানামা করছে ধীর ছন্দে। ঠিক যেন প্রশান্ত সমুদ্রের ঢেউ। ঘুমন্ত সুপ্রভাকে আরো মায়াবী আরো মোহনীয় লাগছে।সিয়াদাত আলতো হাতে সুপ্রভার মুখের উপর থেকে চুলের গোছা সরিয়ে দেয়।
চুলের গোছা সরিয়ে দিতেই উন্মুক্ত হয় সুপ্রভার গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট জোড়া। সিয়াদাতের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়।সিয়াদাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়।
বারকয়েক শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু সে ব্যর্থ হয়।সুপ্রভাকে দেওয়া কথা সে রাখতে পারে না।সে ধীরে ধীরে এগিয়ে যায় সুপ্রভার দিকে।
তার ঠোঁট ছুঁয়ে দেয় সুপ্রভার কপাল। শুধু কপাল ছুঁয়েই ক্ষান্ত হয় না। অবাধ্য অবাধ্য ঠোঁট সুপ্রভার নাক , চোখ,গাল, কণ্ঠনালী সব জায়গায় বিচরণ করে সর্বশেষে তার গোলাপি ঠোঁটে থামে….! সম্পূর্ণ গল্প পড়ুন বইটই অ্যাপে।
লিংক: https://link.boitoi.com.bd/1zQta
Share On:
TAGS: নতুন প্রেমের গান, নুজাইফা নূন
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
নতুন প্রেমের গান পর্ব ৯
-
নতুন প্রেমের গান পর্ব ১৭
-
নতুন প্রেমের গান গল্পের লিংক
-
নতুন প্রেমের গান পর্ব ৭+বোনাস
-
নতুন প্রেমের গান পর্ব ২০
-
নতুন প্রেমের গান পর্ব ১১
-
নতুন প্রেমের গান পর্ব ২২
-
নতুন প্রেমের গান পর্ব ২১
-
নতুন প্রেমের গান পর্ব ২৪
-
নতুন প্রেমের গান পর্ব ৪