Golpo romantic golpo আমি তোমার হতে চাই

আমি তোমার হতে চাই পর্ব ১৩


আমি তোমার হতে চাই পর্ব ১৩

#পর্ব_১৩

#সুরভী_আক্তার

( অনুমতি ব্যতীত কপি করা নিষেধ ❌ )

বাড়ির সব স্টাফদের কিচেন থেকে বের করে দিয়ে দুই রমনী তুমুল তোরজোর শুরু করেছে রান্না নিয়ে । কোমর বেঁধে লেগে পড়েছে দুজনাই । ভূমি রান্না বান্নায় খুব পারদর্শী হলেও দিশা অপটূ । তেমন কিছুই পারে না । পারে কেবল টুকটাক চা-কফি, পাস্তা-নুডলস, ডিম পোচ, আর ঐ হাবিজাবি । নিজের বাড়িতে রান্না করেনি কখনো । একমাত্র মেয়ে হওয়ার দরুন কিচেনের ত্রী-সীমানাতেও যেতে দেওয়া হয়নি ওকে ।

কিন্তু ভূমির বেলায় সম্পুর্ন বিপরীত । ভীষণ বাচ্চা কাল থেকেই সব ধরনের কাজ করতে হয়েছে ওকে । রান্না বান্না তো ছিলোই । সে পারে সবকিছু ।

ভূমি দক্ষ হাতে চাল-ডাল, মশলা একসাথে মেখে চুলায় বসিয়ে দিলো । ওদিকে দিশা তাজ্জব । ইউটিউব সার্চ করে খিচুড়ির রেসিপি দেখলো এক, এদিকে ভূমি করলো আরেক । প্রথমে তো পেয়াজ-মরিচ ভেঁজে মশলা কষিয়ে নিতে হয় । পরে পানি দিয়ে চাল-ডাল দিতে হয় একসাথে । কিন্তু ভূমি তেমন করলো না । সবকিছু সময় নিয়ে ভালোমতো মেখে একসাথে চুলায় বসিয়ে দিলো কম আঁচে । বুঝলো না দিশা । ভ্যাট ভ্যাট করে শুধালো বোকার মতো…..

” ভূমি, কি করলি ভাই ! এখানে তো অন্য রকম করে রেসিপি দেখাচ্ছে ! তুই সবকিছু একসাথে ঘন্ড করে দিলি কেনো ? ওভাবে খিচুরি হবে ?

ভূমি হেসে ফেলে ওর কথায় । হাত ধুয়ে ছুরি আর বেগুন হাতে তুলে বলে…..

” আলবাত হবে । রেসিপি দেখে রান্না করি না আমি । যেভাবে করছি, ওভাবে করলে বেশি স্বাদ লাগবে । গোটা-চেরা লঙ্কা দিয়ে পুরো মাখো মাখো ঝাল ঝাল খিচুড়ি হবে । খেয়ে দেখবি, মুখে লেগে থাকবে একদম ।

সে পিস পিস করে বেগুন কাঁটতে আরম্ভ করলো । দিশা হকচকিয়ে প্রশ্ন করে…..

” ঝাল কতটা দিয়েছিস ?

” একটু বেশি । ঝাল খাবার খাওয়ার মজাই আলাদা । এখানে স্টাফরা রান্না করে, কিছুতেই স্বাদ পাই না । আলাদা করে তদারকি করতে হয় ওদের পিছে । কিন্তু এ বাড়িতে তদারকি করার মতো তো কেউ নেই । ওরা যেভাবে রান্না করে দেয়, সেভাবেই গিলে যাস তোরা । আজ‌ দেখবি, আমি রান্না করছি । পুরো ঘরোয়া ভাবে । দেশি খাবার একটু ঝাল ঝাল না হলে চলে ?

আহম্মক হলো দিশা ।

এ বাড়ির কেউ ঝাল খায় না । ওয়াহাজ খান তো তেল-ঝাল একেবারেই খেতে পারেন না । তার জন্য খাবারের দিকটায় বড্ড সচেতন থাকেন প্রত্যেকটা স্টাফ । ভূমি তো অজান্তেই অঘটন ঘটিয়ে বসলো,, কতটা ঝাল দিলো কে জানে ! ঝাল বেশি হয়ে গেলে আজ এমপি সাহেব কি করবেন জানা নেই !

দিশা ভূমিকে বাঁধা দিতেও পারলো না । যা কেলেঙ্কারি হওয়ার হয়ে গেছে ইতোমধ্যে ।

মেয়েটা কেবলই অধর ভিজিয়ে নিলো । বললো….

” ভূমি,,, বাকি গুলোতে ঝাল কম দিস । ওকে ?

বড় মামা মোটেও ঝাল সহ্য করতে পারেন না ।

বেখেয়ালে রমনী গায়ে মাখলো না সতর্ক বার্তা !

ফ্রিজ হতে ইলিশ মাছ বের করে ভিজিয়ে রেখেছিলো । সব মিলিয়ে নিপুণ হাতে কাজে মত্ত হলো সে ।

বাজে এখন রাত সাড়ে আটটা । অসময়ের বৃষ্টি কমে এসেছে । খান বাড়িতে সবাই রাতের খাবার খেতে বসেন নটায় । ভূমির রান্না বান্না শেষ হয়েছে এই মিনিট পনেরো আগে । ওর আর তর সইছে না । খিচুড়ি জমে ঠান্ডা হয়ে গেলে মজা আসবে না ।

মেয়েটা সময়ের ধার ধারলো না । চটজলদি ওয়াহিদা খানকে পাকড়াও করে নিচে নামালো । আজান পড়েছে । আজানের সাথেই বাড়িতে নামাজে বসেছেন ওয়াহাজ খান । ঘরের দরজা ভেতর থেকে আটকানো । তাকে ডাকা গেলো না । ছটফট করে টেবিলে সব খাবার সাজিয়ে দিলো ভূমি । মেয়েটা উৎসুক বেশ । পাকা হাতে সব করেছে । দিশা দেখেছে কেবল ।

একটুও জিরোয় নি এখনো অবধি । টেবিলে সব সাজিয়ে ভরা চোখে সব দেখে দীর্ঘ হাঁফ ছাড়লো রমনী ।

ওয়াহিদা খানের কাছে ছুটে গিয়ে বললো….

” নানু, এবার চলুন । সব রেডি, শুধু খেতে বসবেন আপনারা !

ওয়াহিদা খান অভিভূত নজরে দেখেন মেয়েটাকে । স্টাফ কোয়ার্টারে সবাইকে পাঠিয়ে দিয়ে একা হাতে সব করেছে এই মেয়ে । তিনি বললেন বিষ্ময় গিলে…..

” নয়টা বাজুক,, ওয়াহাজ নিচে নামুক আগে ।

অনেক করেছো তুমি । এবার একটু বসো । জিরিয়ে নাও ।

মেয়েটা কি শুনলো নাকি ? উদ্বিগ্ন হয়ে শুধালো….

” সে যাই হোক ! ছোট মামা কোথায় ? এসেছি থেকে ওনাকে দেখছি না । উনি কখন আসবেন ? খাবেন না সবার সাথে ? খিচুড়ি তো ঠান্ডা হয়ে যাবে পরে !

মেয়েটার চঞ্চলতায় চোখ সরু করেন ওয়াহিদা খান । প্রশন্ন হন ভেতর ভেতর…..

” ও তো নিজের মতো চলে । কোথায় আছে কে জানে ! বেশিরভাগ সময় রাতে খায়না আমাদের সাথে ।

” সে কি,, আপনি বরং ফোন করুন এক্ষুনি । উনি তো আপনার ছেলে । মায়ের মতো কড়া শাসন করবেন । দেখবেন, একদম সোজা হয়ে যাবে । আপনি এক্ষুনি ফোন করুন, করে আসতে বলবেন । দু-একদিন শাসনে রাখলে ধীরে ধীরে অভ্যাস বদলে ঠিক হয়ে যাবে । আপনি তো মা, মায়ের কথা ফেলতে পারবে না ।

মেয়েটার জ্ঞান বোধ দেখে চোখের সন্তুষ্টি বাড়ে ভদ্রমহিলার । হাসি প্রগাঢ় হয় ঠোঁটে । তিনি কথাটা কাজে লাগালেন । দিশার ফোন থেকে নীলয়ের নাম্বারে কল করলেন । দুবারের বেলায় কল রিসিভ হতেই ভারী গলায় শুধোলেন ছেলেকে….

” কোথায় তুমি ‌?

নীলয় বাইরে । মোড়ে কোথায় আড্ডায় মশগুল । সে উত্তর করে….

” এইতো মা, বাড়ির কাছাকাছিই আছিই ।

” এক্ষুনি বাড়িতে এসো । কাছাকাছি যেহেতু আছো, তাই দশ মিনিটের মধ্যে তোমাকে বাড়িতে দেখতে চাই আমি । দশ মিনিট মানে দশ মিনিট !

” কেনো মা, কিছু হয়েছে ? ভাইয়া ঠিক আছে ? তুমি ঠিক আছো তো ?

ছেলের বিচলিত প্রশ্নের বিপরীতে ওয়াহিদা খানের শান্ত বাণী….

” সবাই ঠিক আছে । তবে তোমাকে এক্ষুনি বাড়িতে দেখতে চাই আমি । কথার খেলাপ যেনো না হয় । দশ মিনিটের মধ্যে বাড়ি আসবে ।

বলেই মুখের উপর ফোন কাটলেন ।

ভূমি মুচকি হাসে । চোখ পড়ে সিঁড়ির নিকট । ওয়াহাজ খান নেমে আসছেন । রমনী চিকচিক করে উঠলো….

” ঐ তো, এমপি সাহেব এসে গেছেন । নানু,‌ এবার খেতে বসুন । ছোট মামা আসলে পরে আমি ওনাকে আলাদা করে খাবার বেড়ে দেবো । এখন খাবার গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে,, আপনারা চলুন ।

মেয়েটার ধৈর্য কুলোয় না । সে ভদ্রমহিলা কে ঠেলে ঠুলে টেবিলে বসায় । মিহাজ আর দিশাকেও বসালো ‌। কেবল বসলো না নিজে ।

ওয়াহাজ খান কোনো দিকে ধ্যান না দিয়ে চেয়ার টেনে বসলেন । প্লেট উল্টিয়ে নিতেই ভূমি নিজ হাতে তড়িঘড়ি করে তার প্লেটে খিচুড়ি তুলে দেয় সবার আগে ।

এতে মুখ তুলে চান ভদ্রলোক । নিয়মের ব্যতিক্রম হতেই বিব্রত হয়ে কড়া কন্ঠে বলে ওঠেন…..

” এইই, তোমাকে পন্ডিত গিরি দেখাতে বলেছি ? আমি নিজেরটা নিয়ে খেতে পারি । বাহাদুরি না দেখিয়ে নিজে খেতে বসো ।

ভূমি কিছুতেই পাত্তা দিলো না । অবাধ্য হয়ে প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বললো…

” আপনাদের বেড়ে দিয়ে আমি খেতে বসবো । ডোন্ট ওয়ারি এমপি সাহেব,, আপনি বসে থাকুন । আমি সবটা বেড়ে দিচ্ছি ।

চোয়াল খিচে নেন ওয়াহাজ খান ।

ওয়াহিদা খান চোখ সরু করে ছেলেকে শান্তনা দেন । ভূমি একে একে সবার প্লেটে খিচুড়ি বেড়ে দিলো । লাল করে ভেঁজে তোলা বেগুন দিলো একটা করে ।

আশ্চর্য চোখে মেয়েটার উদ্বিগ্নতা দেখছেন সবাই । মেয়েটা ভাজা ইলিশ দিতে ভোলে না ।

থামেও না সে । দু রকমের ভর্তা করেছে । শুটকি ভর্তা আর মরিচ ভর্তা । বেশি ঝাল এ দুটো, মিহাজকে দিলো না তাই । দিশা শুটকি খায় না, জানা আছে বিধায় ওকেও দিলো না । ওয়াহিদা খানের পাতে এক চিমটি করে দিয়ে ওয়াহাজ খানের দিকে ফিরলো । জিজ্ঞেস না করেই দুটো ভর্তাই তুলে দিলো তার পাতে ।

এতে যেনো আরো বিব্রত হলেন ভদ্রলোক । এখনো এক লোকমাও মুখে তুলতে পারেন নি এই মেয়ের তাড়াহুড়ো দেখে । কি আশ্চর্য চঞ্চল মেয়ে !

একা হাতে সব করেও একটুও ক্লান্ত হয়নি । ভদ্রলোক ঝাড়ি মারলেন….

” হয়েছে,,, এবার তুমি গিয়ে খেতে বসো ।

মেয়েটা পিটপিট করে চায় ।

” আগে আপনারা খেয়ে বলুন কেমন হয়েছে !

ওয়াহিদা খান মুখে তোলেন । মিহাজ ছোট হলেও ঝালে স্বাদবদল হয় না খুব একটা । খেতে পারে ও । খিচুড়ি খুব বেশিই ঝাল হয়নি । দিশার কাছে তবুও একটু বেশি লাগলো । সে একেবারেই ঝাল খেতে পারে না ।

ওয়াহাজ খান তো আরো বেশি না । তার উপর ভর্তা পড়েছে পাতে । ভদ্রলোক এক লোকমা মুখে তুলে গলাধঃকরণ করা মাত্রই খুক খুক করে কেশে উঠলেন । ফর্সাটে মুখো ভঙ্গিমা বদলে লাল হলো সহসা ।

ভূমি ব্যাস্ত হয়ে পানি এগিয়ে দেয় ।

দ্রুত গ্লাস তুলে চুমুক বসান ওয়াহাজ খান । ওয়াহিদা খান বুঝলেন ঝালের মাত্রা । তবুও মেয়েটার চিকচিকে খুশিতে জল না ঢেলে বললেন খাবার গিলে…..

” তুমি বোধহয় একটু বেশিই ঝাল পছন্দ করো, তাই না ভূমি ?

ভূমি চুপসে আসে….

” কেনো নানু ? বেশি ঝাল হয়েছে ?

” না, খুব বেশি হয়নি । তবে আমাদের বাড়িতে তো ঝাল খায়না কেউ । তাই বলছিলাম আর কি । ওয়াহাজ ঝাল খেতে পারে না ! ওর জন্য আমাদের ও অভ্যাস নেই ।

রমনী তড়িতে এমপি সাহেবের দিকে নজর দেয় । লোকটা অভিযোগ হীন চুপচাপ খাচ্ছেন । মুখে তুলেছেন পরের লোকমা । খাওয়ার সময় কথা পছন্দ নয় তার । ভূমি তবুও ইতস্ততা নিয়ে আধো আধো স্বরে শুধোয়….

” এমপি সাহেব, ঝাল হয়েছে খুব বেশি ? খেতে পারছেন ? দিশা বলেছিলো ঝাল কম দিতে । আমি তো পাত্তাই দেইনি তখন । বুঝিনি এতোটা কম ঝাল খান আপনি । স্যরি খান সাহেব ! ভালো হয়নি আমার রান্না ?

লোকটা গ্রাসে গ্রাসে পানিতে চুমুক বসান । খাওয়ার মাঝে উত্তর করেন সংক্ষিপ্ত…..

” খারাপ হয়নি ।

ছোট্ট তারিফ । এতেই ভারী আনন্দ পেলো রমনী । সে যা করে, তার জন্য প্রশংসা কুড়োতে বেশ মজাই লাগে ।

ওয়াহিদা খান ছেলেকে দেখেন সরু চোখে । ওয়াহাজ খাবার নষ্ট করা পছন্দ করে না, কিংবা কাউকে ব্যাথা দেওয়াও পছন্দ করে না মোটেও । তাই হয়তো চুপচাপ খেয়ে নিচ্ছে । তিনি বাঁধাও দিতে পারলেন না ।

সবার খাওয়ার মাঝে একটা চেয়ার টেনে বসে ভূমি । প্লেটে খাবার তুলে নিতেই টুং টাং শব্দে বেজে ওঠে ডোর বেল । নীলয় এসে গেলো বোধহয় ।

বসা অবস্থায় ফের তড়তড় করে উঠলো রমনী । ত্রম্ভ কদমে ছুটলো সদরের দিকে । এ যেনো তার নিজের বাড়ি । একটুও ইতস্ততা নেই । অবশ্য এতো দিনে জড়তা থাকার কথাও নয় । সবাই খুব আবেশে বেঁধে ফেলেছে ওকে । একলা ও ইতস্তত থাকে কি করে ? পরিবারের ন্যায় মিশে গেছে সবার মাঝে । মেয়েটা হকচকিয়ে ছুটতে গিয়ে বললো ছটফটে গলায়….

” ছোট মামা এসে গেছেন বোধহয়,,, আমি দরজা খুলে দিয়ে আসছি !

আসলেই নীলয় এসেছে ।

দরজা খুলতেই চোখ সম্মুখে ভূমিকে দেখে অপ্রস্তুত হলো সে । কপাল কুঁচকে বললো,,,

” ভূমিকা, তুমি ?

মেয়েটা দরজা লাগিয়ে দেয় । পৃষ্ঠে বলে….

” জি ! ফ্রেশ হয়ে আসুন । ডিনার করবেন না ? সবার খাওয়া তো হয়ে যাচ্ছে ।

যুবক দৃষ্টি সরিয়ে তড়িঘড়ি করে টেবিলের দিকে এগোয়….

” মা, জরুরি তলব করলে কেনো হঠাৎ ? কি হয়েছে ?

” কি আবার হবে ? যাও, ফ্রেশ হয়ে এসো । খাবে আমাদের সাথে । শুধু আজ নয়, আজ থেকে রোজ । নিয়ম বরাদ্দ করা হলো তোমার জন্য । শাসনে না রেখে রেখে বড্ড বাউন্ডুলে হয়েছো তুমি । নিজেকে পরিবর্তন করো এবার । ঠিকমতো খাওয়া-দাওয়া করো, ঘরে ফেরো । মা হয়ে কিছুটা পথে আনতে পারলেই ঢের আমার জন্য । পথে এসো, তারপর ঘরে নতুন সদস্য আনবো খুব শীঘ্রই ।

ওয়াহিদা খানের গা ছাড়া কতকগুলো বাক্য ! নীলয় বোঝে না, মাথার উপর দিয়ে যায় সব । মুখখানি কুঁচকে আওড়ায়….

” তুমি ডিনারের জন্য এতো জরুরি তলবে ডেকেছো আমায় ? আর আমি কি না কি ভাবলাম !

” কি ভাবলে ? ডিনারের জন্যই ডেকেছি । বউ সাজিয়ে বউ দেখার জন্য ডাকিনি । ফ্রেশ হয়ে এসো চট জলদি । ভূমি খিচুড়ি বানিয়েছে । খাবে আমাদের সাথে ।

ফোঁস করে শ্বাস ফেলে যুবক । ততক্ষণে ভূমি এসে বসে পড়েছে । নীলয় ওর দিকে তাকায়…

” বাহ্, ভূমিকা ! খান বাড়িতে তুমি রেঁধেছো আজ ?

রমনী কিছুটা নতজানু হয়ে মুচকি হাসে ।

উপরে উঠে যায় নীলয় ।

এদিকে ওয়াহাজ খান নিশ্চুপ । ধবল মুখশ্রী লাল হয়ে গেছে তার । কান দিয়ে যেনো উষ্ণ ধোঁয়া ছাড়ছে । ঝাল একেবারেই সহ্যের সীমা ছাড়িয়েছিলো । তবুও কিঞ্চিত অভিযোগ করলেন না ভদ্রলোক ।

কোন রকমে তড়িঘড়ি করে প্লেটের সবটুকু খাবার ফিনিস করে দু গ্লাস পানি খেলেন ঢকঢক করে । অতঃপর মুখ গোল করে উঠে দাঁড়ালেন ।

চোখ লাল, লাল তার অধর । লোকটা ফর্সা । তার উপর এই চড়া ঝালের তোপে লালচে রঙ ধারন করেছে গোটা মুখ । টোকা দিলেই যেনো রক্ত গড়াবে এক্ষুনি ।

তিনি তাকালেন না কারোর পানে । বেসিন থেকে হাত ধুয়ে সোজা এগোলেন কিচেনের দিকে ।

ওয়াহিদা খান ছেলেকে অভাবনীয় উল্টো পথে যেতে দেখে ডেকে উঠলেন পেছন থেকে…..

” ওয়াহাজ,, ঠিক আছো তুমি ? ঝাল লেগেছে বেশি ?

তার ছেলে শুনলো না ।

ভদ্রমহিলা খাওয়া ফেলে উঠতে গেলে বাঁধা দিলো ভূমি ।

” নানু, আপনি বসুন । আমি দেখছি ।

সে ছুটলো এলোমেলো কদমে ।

ওয়াহাজ খান ওষ্ঠদ্বয় ফাঁক করে শ্বাস টানছেন । বড্ড জ্বলছে ঠোঁট দুটি । আঁখি দ্বয়ের আর্দ্র কিনার লালচে । কিচেনে ঢোকা হয়না খুব একটা । মাঝে মাঝে মধ্যরাতে ঘুম ভেঙ্গে যাওয়ার পর কফির প্রয়োজন পড়লে, কেবল সেটুকু বানানোর জন্যই কিচেনে পা রাখেন তিনি । তাও সবার অগোচরে ।

আজ এই মুহূর্তে পা রাখলেন একটু খানি মিষ্টি কিছু চেখে দেখার অভীপ্সায় । হন্যে হয়ে এলোমেলো চোখে চিনি খুঁজলেন ভদ্রলোক । কিচেন কেবিনেটের একপাশে বেশ কিছু ডিব্বা রয়েছে । সব মশলা পাতি । তারমধ্যে একটা নজরে পড়লো । সাদা দানা দানা কিছু রয়েছে ভেতরে । চিনি হয়তো । ভদ্রলোক না ঘেঁটে হাতে তুলে নেন জারটা ।

ঢাকনা খুলতে না খুলতেই তেড়ে আসে ভূমি । লোকটার কাছ ঘেঁষে জারটা টেনে ধরে দ্রুত বেগে আটকে দেয় তাকে । হকচকিয়ে বলে….

” আরে খান সাহেব,, কি করছেন ?

ওয়াহাজ খান ভীষণ বিরক্ত । রেগে বলেন সহসা…..

” ঝাল লেগেছে,, সরো সামনে থেকে !

” নুন খেলে ঝাল কমে যায় বুঝি ? জীবনে শুনিনি আমি ।

অগত্যা লালচে দৃষ্টি কুঁচকে এলো ভদ্রলোকের । থমকে তাকালেন তিনি । বোধগম্য হওয়া মাত্রই ছেড়ে দিলেন নুনের বয়াম । ভূমি দুদিকে মাথা নাড়ে । তড়িঘড়ি করে ফ্রিজ হতে মধু সহ একটা চামচ নিয়ে আসে ।

এক চামচ মধু ঢেলে লোকটার মুখ সম্মুখে বাড়িয়ে দিয়ে বলে তাগাদা দিয়ে….

” মধু খেয়ে নিন, ঝাল কমে যাবে !

ওয়াহাজ খান বিন্দুমাত্র সময় পার করলেন না । মেয়েটা চামচ বাড়িয়ে ধরতেই অনতিবিলম্বে চামচের মধু টুকু মুখে তুলে নিলেন ভদ্রলোক । জিভে অধর চুবিয়ে বললেন আবার…..

” আরেকটু দাও ।

মেয়েটা ফের আরেক চামচ বাড়িয়ে দেয় নিজ হাতে ।

ঝাল কমাতে বেশ কাজে আসলো এটা । লোকটা তৃপ্ত হলেন এতক্ষণে । চোখ বুজে দম ছাড়লেন । হাঁসফাঁস অবস্থা বদলে হয়ে এলেন শান্ত ।

ভূমি মিনমিন করে শুধোয়…..

” ঠিক আছেন ? কমেছে ঝাল ?

তাৎক্ষণিক বিদ্যুতের বেগে অগ্নি দৃষ্টিতে তাকালেন ভদ্রলোক । যেনো পুড়িয়ে ছাই করবেন দৃষ্টির দ্বারা । ভ্যাবাচ্যাকা খায় ভূমি । দ্রুত বেগে ছিটকে পিছিয়ে আসে । তপ্ত স্বরে ঝেড়ে ওঠে লোকটা…..

” তুমি কি মানুষ, নাকি ডায়নোসর ? এতোটা ঝাল খেতে পারে কেউ ? রান্না ঘরে পন্ডিত গিরি দেখাতে কে বলেছে তোমায় ? খিচুড়িতে মরিচ মিশিয়েছো, না কি মরিচে খিচুড়ি ঢেলে দিয়েছো ? তার উপর মরিচের ভর্তা ? হোয়াট দ্যা হেল, ডায়নোসরের বাচ্চা !

ভূমি সিটিয়ে যায় । লোকটার রাগের বিপরীতে ঘন পলক ঝাপটে মিনমিন করে….

” খুব বেশি ঝাল হয়নি । আর আমি ঠিকভাবে জানতাম না আপনি ঝাল খেতে পারেন না । আপনার কাছে ঝাল যখন এতোই হয়েছে, তখন সহ্যের বাইরে খেতে গেলেন কেনো ? অন্যকিছু বানিয়ে দিতাম । দু মিনিট লাগতো শুধু !

ওয়াহাজ খান রাগ গিলে নেন । তবুও মাড়ি শক্ত । কিছুটা ক্ষিপ্ততার রেশ মেলে কন্ঠে….

” রান্না করার জন্য এ বাড়িতে এসেছো তুমি ? খাটাবো কেনো তোমায় দিয়ে আমরা ? আজই প্রথম আর আজই শেষ,, নেক্সট টাইম কিচেনে পা রাখবে না । নিজের বাড়ি নয় এটা তোমার ।

হিসহিসিয়ে রাগ ঝেড়ে দনদনিয়ে বেরিয়ে গেলেন লোকটা । তার পিঠ পিছে ওষ্ঠ উল্টায় ভূমি । আসলেই তো এটা ওর বাড়ি নয় । সে কি বাড়াবাড়ি করলো ? করছে এখনো ?

কাঁচুমাচু হয়ে কিচেন থেকে বেরিয়ে আসে রমনী । গুটিগুটি পায়ে টেবিলের কাছে এসে দাঁড়ায় । ওয়াহাজ খান উপরে উঠে গেছেন । ওয়াহিদা খান শুধোলেন….

” কি হলো ভূমি ? ওয়াহাজ রাগ দেখিয়েছে ?

আলগোছে না বোধক মাথা নাড়ে রমনী । ভদ্রমহিলা বুঝতে পেরে মোলায়েম কন্ঠে বলেন….

” কিছু মনে করো না, মা । খেতে বসো তুমি ।

,,,,,

পরদিন ভোর ! রাতে মিহাজ, ভূমি আর দিশা একসাথে শুয়েছিলো । ফজরের আজান পড়েছে অনেকটা আগে । ভূমির ঘুম হালকা হয় কিছুটা । খচখচ করে শুয়ে থেকে । ওয়াশ রুমে যেতে হবে । পিটপিট করে চোখ খোলে রমনী । উঠতে আলসেমি লাগছে ।

অলসতা কাটিয়ে উঠে বসলো তবুও । বিছানায় কেবল সে আর মিহাজ ঘুমিয়ে রয়েছে । দিশা কোথায় গেলো এই ভোরে ? ওকে না দেখেই ঘুম ঘুম চোখ জোড়া আঁতকে বৃহৎ হলো রমনীর । দ্রুত আড়মোড়া ভেঙে চোখ ডলে এপাশ ওপাশ তাকালো হকচকিয়ে ।

ঘরের ডান দিকে বিশাল আলমারি । তার কাছেই দৃষ্টি আটকালো ভূমির । অমনি চোখজোড়া শিথিল হয়ে আসলো ।

দিশা নামাজে বসেছে । সিজদারত এখন । লম্বা সিজটা তার । ভূমি তাজ্জব বনে । অভিভূত লোচনে চেয়ে রয় । থমকে যায় ওর ঘুমে ভার নিভু দৃষ্টি জোড়া ।

সে লক্ষ্য করছে কাল থেকেই, দিশা নামাজের দিকে মনযোগী হয়েছে । বোরকা হিজাব ঘিরে হলেও মেয়েটা অনেকটা বদলে গেছিলো । তবে সালাতের দিক থেকে এই পরিবর্তন টা একটু বেশি নজরকাড়ক ।

মেয়েটা অভাবনীয় ভাবে হুট করেই পরিবর্তন হয়ে গেলো । তার সিজটা বেশ লম্বা । ভূমি আপ্লুত হয়ে চেয়ে দ্যাখে । অতঃপর মুচকি হাসে ।

আফসোস হয়, ইশশ্,,, ওর নামাজে অনিয়ম এসেছে বেশ কিছুদিন হলো । হেয়ালি করা যাবে না আর ।

রমনী নিঃশব্দে বিছানা ছেড়ে ওয়াশ রুমে যায় । ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে দিশার নামাজ হয়ে এসেছে । জায়নামাজ উঠিয়ে মাথায় পেঁচানো হিজাবটা খুললো সে । ভূমি মুখ মুছে এগোতে এগোতে শুধোয়…..

” গুড মর্নিং দিশা ।

দিশা ফিরে তাকিয়ে মুচকি হাসে । বান্ধবীর কাছে এসে তার বুকে ফুঁ দেয় । বলে আবেগি গলায়…..

” গুড মর্নিং !

হাসি প্রগাঢ় হয় ভূমির ঠোঁটে । বিছানায় উঠতে উঠতে প্রশন্ন কন্ঠে হাঁফ ছেড়ে জানতে চায়….

” প্রথমে বোরকা হিজাব ক্যারি করা শুরু করলি ! আর এখন নামাজ ? মাশাআল্লাহ ! তা নামাজ শুরু করলি কবে

থেকে ?

ভূমির প্রশ্নের বিপরীতে মুচকি হাসে দিশা । নিজেও দীর্ঘ দম ফেলে বান্ধবীর কাছে বসে । আবেশে তার কাঁধ জড়িয়ে জবাবে দ্বিধাহীন চিত্তে বলে শূন্যে চেয়ে…..

” যবে থেকে বুঝে গেলাম উনি ঠিক কেমন মেয়ে পছন্দ করেন, তবে থেকে নিজেকে পরিবর্তন করার পাশাপাশি নামাজ পড়া শুরু করলাম ! শুধুমাত্র ওনার মনমতো হওয়ার জন্য,, বুঝলি ?

” আচ্ছা ?

” হুম ! ইউ নো, আমি গত দুদিন থেকে নামাজ শুরু করেছি । আর ট্রাস্ট মি, অদ্ভুত প্রশান্তি পাই এতে । সারাটা দিন কেমন নিয়মের মধ্য হতেই সুন্দর মতো কেটে যায় । অদ্ভুত রহস্যময় ভালো লাগা কাজ করে ।

আর জানিস, এখন আমি ওনাকে ওনার কাছে না চেয়ে, আল্লাহর কাছে ওনাকে চাইতে শুরু করেছি । এখন তার জন্য পরিবর্তন হয়ে তাকেই মোনাজাতে শামিল করলাম বহু আকাঙ্ক্ষা নিয়ে । আমার মোনাজাতের শুরু এবং শেষ উভয়েই হয় তাকে দিয়ে । আই নিড হিম, ঐ উপর ওয়ালার কাছে চাই তাকে । সবকিছু ঠিকঠাক রেখে আল্লাহ যেনো ঐ গুরুগম্ভীর লোকটাকে আমার নামে লিখে দেন । এটাই চাওয়া,, এরপর নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী !

ভূমি আপ্লুত হয় । মুগ্ধতা নিয়ে এক পশলা হাসে ।

দিশার মুখে সবসময় অরিধের কথা শুনতে বেশ ভালোই লাগে ওর । মেয়েটা শুধোয় কৌতুহল নিয়ে….

” তুই তো পুরো ফেঁসে গেছিস, ভাই ! এতোটা বদল তার জন্য ? সত্যিই প্রশংসনীয় ! পাল্টা উনি মুগ্ধ না হয়ে যাবেন কোথায় ? আচ্ছা তুই বল শুনি, অরিধ ভাইয়ার মধ্যকার কোন জিনিসটা তোকে সবচেয়ে বেশি মুগ্ধ করে ?

দিশা তার প্রশ্নে লাজুক হাসলো । দীর্ঘ এক দম ছাড়লো । আবেশে পত্র যুগল নিভিয়ে নিতেই চোখের কিনারে উঁকি দিলো সেই গুরুগম্ভীর লোকটার সুদর্শন মুখশ্রী টুকু । কি আশ্চর্য,, লোকটা পিছুই ছাড়ে না । মন কেড়েও ক্ষান্ত হয়নি । গোটা অস্তিত্বে জেঁকে বসেছে পুরো । তাকে ছাড়া ভাবা যায় না আজকাল কিছু । মনে তো আছেই, চোখেও লেগে থাকে সবসময় । চোখ বুজলেই আপনা আপনি দেখা মেলে তার । কতটা জটিল ভাবে তার মায়া প্রেমে জড়িয়ে গেছে এই মেয়ে !

দাম্ভিক যুবকের জটিল মুখাবয়ব চোখের পাপড়িতে ধরে রেখে দিশা বললো আদুরে গলায়….

” গোটা উনিটাই তো আমার বড্ড প্রিয় । আলাদা করে আর কি বলবো ? ওনার পুরো ব্যক্তিত্ব টা আকর্ষণীয় ! যা আমাকে ভীষণ ভাবে মুগ্ধ করেছে ‌। তবে সংযত চোখদুটি একটু বেশি । কারন মেয়েদের ক্ষেত্রে ওনার চোখ সবসময় নত থাকে । হালাল নই বিধায় উনি কখনো আমার দিকে তাকিয়েও কথা বলেন না । তাইতো তার কথা বলার ধরনটাও আমার খুব ভালো লাগে । মোদ্দা কথা ভদ্রলোক আমার ভীষণ প্রিয় ।

ভূমি ফিক করে হাসে ।

দিশার বাহু পেঁচিয়ে বলে…..

” প্রথম প্রেম তা জানি । এমন উন্মাদ হওয়া স্বাভাবিক । তবে কবে মত্ত হলি এতো ?

” যবে তাকে দেখলাম !

” কিভাবে যেনো দেখা হয়েছিলো তোদের ? সেটা তো বলিস নি বোধহয় !

দিশা মুখ তুলে চায় । চোখাচোখি হয় দু জোড়া ডাগর হরিণী দৃষ্টির । ভূমিকে ঠিকমতো গুছিয়ে বলা হয় নি অনেক কিছু । এই যেমন অরিধকে প্রথম বার কিভাবে দেখলো, তাও বলা হয় নি ।

কেবল লোকটাকে নিয়ে সাজানো স্বপ্ন গুলো বর্ননা করতেই দিন কেটে যায় ওর । বাকি সব বলার ধান্দা মুছে গেছে ।

তবে আজ সে স্মৃতিচারণ করে । মনে পড়ে সেইদিনের ঘটনা । আজ হতে প্রায় মাস সাতেক আগের কথা ।

তখন সবে ভার্সিটির এডমিশনে চান্স এসেছে দিশার । মোটে তিনটে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলো । প্রথম চান্সেই ঢাকায় টিকে গেছে ।

স্কুল কলেজ সব খুলনা হতেই পার করেছে রমনী । দূরে হওয়ায় ঢাকায় নানু বাড়িতে আসা হতো না খুব একটা । ঐ বছরে তিন থেকে চার বার । তার উপর পড়াশোনার চাপে ঘোরাঘুরি খুব একটা পছন্দ করতো না দিশা । নিজের বরাদ্দকৃত ঘরটাই স্বর্গ ছিলো ওর নিকট ।

তবে ঢাকায় পড়ার সুযোগ পাওয়ার পর দিশার বাবা #দেলোয়ার হোসেন মেয়েকে সুযোগ হাতছাড়া করতে দেননি । তার উপর সুবিধাও আছে । খান বাড়ি হতে ভার্সিটির দূরত্ব সময়ে স্বল্প । এখান থেকে পড়াশোনা করতে কোনো সমস্যা পোহাতে হবে না দিশার ।

সেই মোতাবেক এডমিশন টেস্টের পর পর ঢাকায় আসে দিশা । ফ্লাইটে একলা এসেছিলো সেবার ।

কথা ছিলো ওয়াহাজ খান বিমানবন্দরে গিয়ে ড্রপ করে নিয়ে আসবেন ওকে । কিন্তু সেদিন ঘটলো আরেক বিপর্যয় । কোনো এক মিটিংয়ের ব্যস্ততায় ওয়াহাজ খান আটকা পড়ে যান । নীলয় ও ছিলো না বাড়িতে ।

এমপি সাহেবের ভরসা অরিধ জাওয়াদ । নিজে ব্যস্ত থাকলেও যুবককে সেদিন বিমানবন্দরে পাঠিয়েছিলেন তিনি । তবে সেই দাম্ভিক যুবকের নিকট দিশা তখন সম্পুর্ন অপরিচিত । না ছিলো ফোন নাম্বার, আর না সে দিশাকে চিনতো ।

অ্যারাইভাল এরিয়ায় ভিড় প্রচুর । দিশাও খুঁতখুঁতে মনে ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে রয়েছে একপাশে । ওয়াহাজ খানের সাথে কন্টাক্ট হচ্ছে না কিছুতেই । তার ফোন অফ । বলেছিলেন তার এসিস্ট্যান্ট কে পাঠাবেন, কিন্তু সেই এসিস্ট্যান্ট এর কোনো হোদিস নেই ।

ল্যাগেজ চেপে ধরে ভয়ে ভয়ে এপাশ ওপাশ নজর বোলাতে ব্যাস্ত তখনের সেই ঊনবিংশী ।

অরিধ ও অপ্রস্তুত । দিশার কন্টাক্ট নিয়ে আসা উচিত ছিলো । এখানে এসে তো ফেঁসে গেলো । এবার এতো ভিড়ের মাঝে অপরিচিত সেই কাঙ্ক্ষিত জনাকে খুঁজে পাবে কি করে যুবক ? নীলয়কে ফোন করেও পাওয়া গেলো না ।

শেষমেষ প্রখর নেত্রে এপাশ ওপাশ নজর বোলানোর মাঝে যুবকের দৃষ্টি আটকায় একপাশে ।

উঁচু দালান ঘেঁষে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে এক লাবণ্যময়ী অঙ্গনা । ভয়ে জড়োসড়ো তার কায়া । দৃষ্টি ব্যস্ত হাতের ফোনে ।

অরিধ সেই যুবতিকে দেখে কিছু একটা আন্দাজ করে । দ্বিধা কাটিয়ে সেদিকে এগোয় । মেয়েটার থেকে কিছুটা দূরে থেমে ডাকে মোলায়েম কন্ঠে….

” এক্সকিউজ মি !

ধক্ করে ওঠে দিশা । দ্রুত হকচকিয়ে দৃষ্টি তুলে চায় । সামনে থেমেছে শ্যামলা গড়নের সুদর্শন এক যুবক । পড়নে টানটান স্যুট ! প্রগাঢ় গাম্ভীর্যের ছাপ স্পষ্ট চেহারায় ।

এক মুহুর্তের জন্য থমকায় সেই ঊনবিংশী । তখন তার বিংশী হতে দেরি ছিলো মাস পাঁচেক ।

সে ড্যাবড্যাব করে তাকিয়ে রয় । অরিধের সাথে চোখাচোখি হতেই যুবক শুধোয়….

” আপনি আফরিন ?

দিশা নড়েচড়ে ওঠে । দৃষ্টির ঘোর কাটিয়ে ঘন পলক ফ্যালে । অপরিচিত এই ছেলের মুখে নিজের নাম শুনে আস্থা পায় কিছুটা । শান্ত হয় উচাটন ।

রমনী তড়িতে জবাব দেয়….

” জি, আমি দিশা ! আই মিন, দিশা আফরিন । আপনি ?

” আমি অরিধ । এমপি সাহেব আমাকে পাঠিয়েছেন ! স্যরি, লেইট করার জন্য ? আপনাকেই খুঁজছিলাম আমি ।

দিশার চোখে পলক পড়ে না । দৃষ্টি আবদ্ধ হয়ে থমকায় । সে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে…..

” ইটস্ ওকে !

চোখ নামিয়ে নেয় অরিধ ।

” আমার সাথে আসুন !

আড়ষ্ট রমনী বুঝে পায় না কি করবে । ছেলেটা সন্দিহান নয় । তবে সে পুরোপুরি ভরসা পেলো না । ঠায় দাঁড়িয়ে রইলো । অরিধ থেমে পিছু ফেরে । মেয়েটার অপ্রস্তুত অবস্থা বুঝে আশ্বাস দেয়……

” আপনি আপনার নানুকে ফোন করুন, আমি কথা বলছি । উনি চেনেন আমাকে । ভরসা রাখতে পারেন ।

বড্ড নরম যুবকের জবান । দিশা কিসে থমকায়, তা সে নিজেও বুঝে পায় না ।

কাঁপা কাঁপা হাতে ওয়াহিদা খানের কাছে ফোন লাগিয়ে কথা বলে নেয় । নিশ্চিত হয় অতঃপর ।

অরিধের পিছু পিছু এয়ার পোর্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পর যুবক এক বটল মিনারেল ওয়াটার এনে ধরিয়ে দেয় রমনীর হাতে । অতঃপর আর একটিও কথা বলে না ।

আর না তাকায় । গম্ভীর ভঙ্গিতে ইঞ্জিন চালু করে সে ।

এদিকে দিশার চোখ মানে না মানা । না চাইতেও বারবার দৃষ্টি ছিটকে পড়ে লোকটার দিকে । এক পর্যায়ে শুধিয়ে বসে….

” আপনি বড় মামার এসিস্ট্যান্ট ?

” জি !

যুবকের তাৎক্ষণিক ক্ষুদ্র জবাব । দিশা আলতো হাসে ।

পথিমধ্যে বাড়ি ফেরা অবধি লোকটা আর ভুলেও তাকায়নি ওর দিকে । আর না বাড়তি কোনো কথা বলেছে । এতে বেশ অবাক হয়েছিলো দিশা । বারবার আড়চোখে যুবককে দেখেছে । ব্যাকুলতা কাজ করেছে বুকে । সেই থেকেই ফেঁসেছে রমনী ।

★ ভূমিকে সব খুলে বলে দীর্ঘ এক হাঁফ ছাড়লো দিশা । চোখে আবেশ । স্মৃতিতে বুঁদ সে । ঢলে পড়েছে ভূমির গায়ে ‌। দিশাকে এহেন আবেশে গলে পড়তে দেখে ভূমি বলে সবটা শুনে….

” ভাইই, তুই প্রেমের ঘোরে পাগল হয়ে গেছিস পুরো ।

এই প্রেম মনে গচ্ছিত রাখিস না শুধু । তাকে সরাসরি জানিয়ে দে এবার । অপেক্ষা করিস না ।

দিশা ছাড়লো ওকে । সোজা হয়ে বসলো । নিজের টা ছেড়ে ভূমিকে ধরলো….

” ভূমি, তুই কারোর প্রেমে পড়িস নি কখনো ?

ভারী মজা পেলো রমনী । হেসে উঠলো শব্দ করে…..

” আমি ? তাও আবার প্রেম ? চার দেয়ালের কাল কুঠুরিতে বন্দি থেকে যার জীবন কেটেছে । সে কিনা প্রেম করবে ? পড়বে প্রেমে ? কি করে ? আমি তো প্রেমে পড়ার সুযোগই পাইনি কখনো । স্কুল কলেজ ভর্তি হয়েই আলবিদা ছিলাম । পরীক্ষা দিয়েছি কেবল, সেভাবে ক্লাসও করিনি । আম্মু বাইরেও বেরোতে দিতো না আমায় । জীবনে এই প্রথম এতো দূরে, সবার থেকে আলাদা হয়ে থাকছি আমি । একা সব চিনেছি এই প্রথম । রাস্তা পার হতেও জানতাম না মাস পাঁচেক আগ অবধি । এখন পারি । শিখে নিয়েছি । নিজস্ব ফোন হাতে পেয়েছিলামও এই প্রথম । তাও আবার আমার ছোট বোনের পুরনো একটা ফোন ছিলো ওটা । সেটাও অক্কা পেয়েছে । এমপি সাহেবের দেওয়া দামী ফোনটা তো বিলাসীতা আমার কাছে । এখনো কাউকে বলিনি এটার কথা ।

মন খারাপ হয়ে এলো ভূমির । মুখ মলিন করে ফেললো দিশা । তড়িতে কথা ঘোরালো….

” আচ্ছা, কফি খাবি ? আর ঘুম আসবে না । কফি বানিয়ে আনবো ? আমি পারি বানাতে ।

ভূমি মুখ কুঁচকে নেয় । বলে হালকা স্বরে…

” চল নিচে……

,,,,

ব্রেকফাস্ট হয়েছে খানিক আগে । মিহাজকে সাথে নিয়ে স্কুলে বেরোবেন ওয়াহাজ খান । কাজের চাপ আছে, পার্টিতে যেতে হবে । সারাদিনে বাড়ি ফেরা হবে না আর ।

স্কুল ব্যাগ নেওয়ার জন্য উপরে উঠেছে মিহাজ । ওয়াহাজ খান গুরুগম্ভীর ভঙ্গিতে বসে আছেন তার জন্য বরাদ্দকৃত বড় সোফা টায় ।

ভূমি জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে । নয়টার পরপর ওরাও ভার্সিটিতে বেরোবে ‌।

কিন্তু ওর টাকা ? সেটা তো ওয়াহাজ খান দিলেন না । চাইবে কি করে মেয়েটা ? ইশশ্, কি আড়ষ্টতা ! কিন্তু হাতে তো আর বেশি টাকাও নেই । না চেয়েও উপায় নেই ।

লজ্জা গিলে গুটি গুটি পায়ে এগোলো রমনী ।

লোকটার পাশে দাঁড়িয়ে গলা খাঁকারি দিলো । ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে ডাকলো মৃদু স্বরে…..

” এমপি সাহেব……

🛑বড় পর্ব । রেসপন্স করবেন বেশি বেশি । 🛑

#চলবে……

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply