Golpo romantic golpo আমি তোমার হতে চাই

আমি তোমার হতে চাই পর্ব ১১


#আমি_তোমার_হতে_চাই

#পর্ব_১১

#সুরভী_আক্তার

( অনুমতি ব্যতীত কপি করা নিষেধ ❌ )

নিয়ন্ত্রণ হারিয়ে হুবড়ি খেয়ে পড়ে যাওয়ার ভয়ে নিমিষেই শ্বাস আটকে চোখ মুখ খিচে নেয় ভূমি । কামড়ে ধরে অধরের কোণ । তবে সে তো পড়লো না । পড়ার আগেই কেউ সযত্নে আগলে নিলো তাকে । এটা বোধগম্য হওয়া মাত্রই খিচে রাখা চোখ দুটি পিটপিট করে খোলার চেষ্টা চালায় রমনী । নিজের শরীর ঘেঁষে খুব নিকটে সুঠামদেহী কাউকে অনুমান করে সে । যার বলিষ্ঠ হাত জোড়া পেঁচিয়ে নিয়েছে তাকে ।

কিন্তু কে, সেটা বোঝা গেলো না ! দেখার তাগিদে আধো আধো চোখ খুলে তাকানো মাত্রই দৃষ্টির সম্মুখে আবিষ্কার করলো বাউন্ডুলে এক যুবককে ।

অমনি চক্ষু ছানাবড়া হয়ে এলো মেয়েটার । বিশাল ঝটকা খেলো । অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে নিজেকে সামলে পিছিয়ে আসলো ছিটকে ।‌

ঘন ঘন পলক ঝাপটে আমতা আমতা করার চেষ্টা করলো নীলয়ের দিকে তাকিয়ে…..

তবে মেয়েটার জবান স্পষ্ট হওয়ার আগেই নীলয় নিজেকে সামলে ভ্রু কুঁচকে রাশভারী গলায় বলে…..

” কি হয়েছে দিশা ? এতো খুশি কেনো তুমি ? ভূমিকা তো পড়ে যেতো এক্ষুনি ! ফরচুনেটলি আমি ধরেছি, আদারওয়াইজ পড়ে গেলে ব্যাথা পেতো ।

দিশা মিইয়ে যায় । চেপে নেয় উচাটন । শান্ত হয়ে দাঁড়ায় রমনী । মিনমিন করে…..

” স্যরি ছোট মামা । ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম । এন্ড থ্যাংক ইউ, ভূমিকে আগলে নেওয়ার জন্য । আচ্ছা বায়,, আমরা উপরে যাচ্ছি ।

বলেই হন্তদন্ত হয়ে ভূমির হাত চেপে ছুট লাগালো উপরের দিকে । নীলয় মাথা নাড়ায় । সতর্ক করে…..

” বি কেয়ারফুল দিশা, ছুটছো কেনো ? পড়ে যাবে তো আবার !

মেয়েটা সতর্ক বার্তা থোরিই না কেয়ার করলো । ভূমিকে টেনে নিয়ে দনদনিয়ে ছুটলো সিঁড়ি ডিঙিয়ে ।

নীলয় চোখ ফিরিয়ে সোফায় গিয়ে বসে আয়েশ করে । কোনো এক স্টাফের উদ্দেশ্যে হাঁক ছেড়ে এক কাপ কফি দিতে বলে । পরক্ষনে কানে এয়ারপড গুঁজে গুনগুন করতে থাকে গানের তালে ।

ওয়াহিদা খান নীরব দর্শকের ন্যায় সব দেখলেন । মুচকি হেসে বসলেন ছেলের পাশে । গলা ঝেড়ে কায়দা মাফিক প্রসঙ্গ তুললেন,, ডাকলেন আগে…..

” নীলয় !

তার ছেলে ডাক পেয়ে তড়িতে কান হতে যান্ত্রিক তার দুখানি সরিয়ে ফেলে । চকিতে সাঁড়া দেয়…..

” হ্যাঁ মা !

” ব্যাপার কি ?

মায়ের হেঁয়ালি বুঝলো না যুবক । ভ্রু গুটিয়ে পাল্টা শুধালো….

” কি ?

” বয়স কত হলো,, মনে আছে ?

” কত আর হবে ? আর সাতমাস বারো দিন পর একত্রিশ হবে বোধহয় ! মনে থাকবে না আবার ?

গা ছাড়া জবাব ছেলের । ওয়াহিদা খান শ্বাস ফেলেন ছেলের খাম খেয়ালি পনায় । চোখ ফিরিয়ে বলেন…..

” বিয়ে টিয়ে কবে করবে ? নাকি বড় ভাইয়ের পথেই এগোবে তুমিও ? ধোঁকা খেয়ে বাঁকা হয়ে কাটাবে সারাজীবন ?

মায়ের কথাটার উপর নীলয় কিছুটা বিব্রত হয় । তবে প্রকাশ করে না । বলে ভেজা নিরেট কন্ঠে….

” মা,, ধোকা খাইনি আমরা । না ভাইয়া, আর না আমি । আমরা তো হারিয়েছি । ভাইয়ার জন না ফেরার দেশে, আর আমার জন নিরুদ্দেশে ।

কথাটা আওড়িয়ে ঠাস করে উঠে দাঁড়ায় যুবক । নরম চোয়াল খিচে এসেছে আপনা আপনি । সে আর থামলো না । গটগট করে দম্ভভরে পা চালিয়ে এগোলো বাইরের দিকে । কফিও খাওয়া হলো না আর ।

ওয়াহিদা খান ছেলেকে দেখে নিজের বলা কথাটার উপর নিজেই বিব্রত হন । মুখ হতে বেখেয়ালে বেফাঁসে বেরিয়ে গেছে । বলা উচিত হয়নি এভাবে । তিনি তার দুটো ছেলেকেই চেনেন । খুঁটিনাটি জানেন অক্ষরে অক্ষরে । এক ছেলে নিজেকে কঠিন খোলসে মুড়িয়ে নিয়েছে । অন্য ছেলে হয়েছে বাউন্ডুলে । যার কোনো কিছুর প্রতিই টান নেই । তার ছেলেগুলো তো এমন ছিল না । এককালে মুখর ছিলো গোটা সংসার । আকস্মিক কেমন এলোমেলো হয়ে গেলো সব ।

নীলয় কে পিছু ডেকেও সাঁড়া পাওয়া গেলো না আর । সে ছেলে দাপট সমেত গেইট পেরিয়ে নিজের জিপ নিয়ে বেরিয়ে গেছে ।

ওয়াহিদা খান হাঁটুতে কনুই ঠেসে মাথা চেপে ধরলেন ।

আজ কার্যালয় থেকে ফিরতে ফিরতে প্রায় চারটা বাজিয়ে ফেলেছেন ওয়াহাজ খান । দুপুরে আসেন নি বাড়িতে । ভোট এগিয়ে আসতেই প্রেসার যাচ্ছে বেশ । যদিও তার উপর কম । তবুও প্রতিপক্ষের বিরুদ্ধে টিকে থাকার জন্য তাকে খাটাতে হয় মস্তিষ্ক ।

লোকটা অবসন্ন শরীরে বাড়ি ফিরলেন । খাওয়াও হয়নি । ফ্রেশ হওয়া প্রয়োজন আগে । ধুপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে করিডোরে পা রাখা মাত্রই বেখেয়ালে তার চোখ পড়লো ডান দিকের ঘরে । ওয়াহিদা খানের ঘর এটা । ভেতরে দিশা, মিহাজ, আর ভূমি উপস্থিত । দরজা খুলে রাখা হাট করে ‌। ভেতরের দৃশ্য চোখে পড়লো ।

ভদ্রলোক এই সময় ছেলেকে এ ঘরে দেখে কপাল কুঁচকে নেন । এটা মিহাজের পড়ার সময় । ভূমি পড়ায় । পড়া বাদ দিয়ে কি করছে এরা এ ঘরে ?

বিষন্নতা ভুলে শরীর টানটান করে ঘরে ঢুকলেন তিনি । পেছন থেকে রাশভারী গলায় বললেন…..

” মিহাজ,, হোয়াট আর ইউ ডুয়িং ইন দিস রুম ? পড়াশোনা নেই ?

নীরবতায় ছেদ পড়লো তার ভারিক্কি গলায় । চকিতে দরজার দিকে ফিরলেন সবাই ।

ভূমি চোখ নামিয়ে নেয় । ভেতর হু হু করছে তার । এতক্ষণ ফিকে মনে মিহাজকে পড়াচ্ছিলো । ওয়াহিদা খানের ডাকে এ ঘরে এসেছে এই একটু আগেই ।

বড় ছেলেকে দেখে ওয়াহিদা খান ঝটপট মুখ খুললেন ভিন্ন প্রসঙ্গে…..

” ওয়াহাজ,, আজ এতো দেরি করে ফিরলে যে ?

” কাজ ছিলো মা । কিন্তু আপনারা সবাই একসাথে,, কি হয়েছে ? এনি প্রবলেম ?

সবাই কে এক ঝলক করে দেখে নেন ভদ্রলোক । কাঁচুমাচু মুখে বলে দিশা….

” বড় মামা,, আসলে ভূমির একটা পার্স হারিয়ে গেছে । খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও । তাই নানু ওটা নিয়েই জিজ্ঞাসা করছিলো ।

” পার্স মানে ?

” মানে, একটা ছোট মানি ব্যাগ ছিলো ওর কাছে । ওটা কোথায় যেনো হারিয়ে গেছে । ওর হস্টেল রুমেও নেই । ও তো আর কোথাও যায় না । ভেবেছিলাম এ বাড়িতে কোথাও পড়েছে হয়তো, কিন্তু এখানেও নেই । আমার রুম, ভাইয়ের রুম, সবখানেই দেখলাম । ও তো আর কোনো ঘরে যায় ও নি । কোথায় হারালো কে জানে !

ওয়াহাজ খান সবটা শুনে দৃষ্টি তীক্ষ্ণ করেন ।

ভূমি চিবুক নামিয়েছে । কোনো কিছুই মনে ধরছে না তার । চোখ ঝাঁপসা, আড়ালে রেখেছে তাই ।

কেবলই মায়ের সেই বালা’টার কথা মনে উঠতেই হাহাকার করে উঠছে বুক খানি । এতো এতো বছর নিজের নিকট আগলে রাখার পরও জিনিসটা হারিয়ে গেলো ? এটা মানতে পারছে না রমনী । তার কাছে তো মা নেই, মায়ের আর কোনো স্মৃতিও নেই । কেবল ওটাই ছিলো । সেটাও কিনা খোয়া গেলো ?

মেয়েটার আঁখি কার্নিশ ভিজে আসে নোনা জলে । সবার আড়ালে চোখ মুছতে গেলেও এক জোড়া অভিভূত প্রখর দৃষ্টি এড়ায় না ।

ওয়াহাজ খান গলা ঠান্ডা করে গা ছাড়া ভাবে বলেন…..

” একটা পার্স’ই তো ছিলো ! হারিয়ে গেছে তো গেছে । এটা এতো করে খোঁজার কি আছে ? কি ছিলো ঐ ব্যাগে ?

ওয়াহিদা খানের ধীরুজ প্রত্যুত্তর…

” ব্যাগে ভূমির মায়ের একটা চুরি ছিলো ওয়াহাজ । আর যাই হোক ওটা বেশি মূল্যবান । কেননা ওটা তার শেষ স্মৃতি ছিলো । আর সেজন্যই এতো করে খোঁজ করছি ।

বিপরীতে জবান থমকালো ভদ্রলোকের । তিনি না চাইতেও পূর্ণ দৃষ্টিতে ভূমির দিকে তাকালেন । মেয়েটার চিবুক নত এখনো । সবার সামনে যাতনা উজাড় করতে পারে না । পারে না কাঁদতে । তবুও চোখ মানে না । নিঃশব্দে বেশ কয়েক ফোঁটা পানি ঝরে রমনীর গাল ছাপিয়ে ।

নাক টানার আওয়াজ আসতেই ধক্ করে ওঠে দিশা । ধড়ফড় করে বান্ধবীর কাছে যায় । ঝুঁকে মুখ পানে তাকিয়ে শঙ্কিত হয়ে বলে…..

” ভাইই,, কাঁদছিস তুই ? এই তাকা আমার দিকে ।

মেয়েটা চিবুক ওঠানোর আগে চোখ মুছে নেয় । ঢোক গিলে কাষ্ট হেসে বলে জড়িয়ে আসা কন্ঠে….

” নো দিশা,, আ’ম ওকে ! ছেড়ে দে ওসব । খুঁজতে হবে না আর । পাওয়া গেলে , এমনিই পাওয়া যাবে । নতুবা নয় ।মিহাজ, রুমে চলো । আরেকটু পড়িয়ে হস্টেলে ফিরতে হবে আমায় ।

সে দিশাকে পাশ কাটিয়ে মিহাজের হাত চেপে ধরে । আরো একবার মুছে নেয় ভেজা কপোল ।

ওয়াহাজ খান আজ দৃষ্টি সরান নি । বরং মেয়েটাকে সন্তর্পণে কাঁদতে দেখে খানিকটা অপ্রস্তুত হলেন । খারাপ লাগলো কিছুটা । ভূমি মিহাজের হাত চেপে ধরে পাশ কাটিয়ে ঘর ছেড়ে বেরোনোর আগেই ভদ্রলোকের গুরুগম্ভীর কন্ঠ ভেসে আসলো দিশার উদ্দেশ্যে…..

” দিশা, তাকে কাঁদতে বারন করো । যদি পার্সটা আমাদের বাড়িতে হারিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে । সবাই খোঁজো, তবুও তাকে কাঁদতে দিও না । মা,, আপনি হাউজ কিপিং করতে বলুন । এখানে হারিয়ে থাকলে ঠিক খুঁজে পাওয়া যাবে….

আদেশ ছুড়ে লোকটা আর থামলেন না । কি বললেন, কেনো বললেন, বুঝলেন না নিজেও । বেরিয়ে গেলেন গটগট করে ।

ওয়াহিদা খান তব্দা খেয়ে দাঁড়িয়ে রন । দিশাও তাজ্জব বনলো ভদ্রলোকের এহেন অভাবনীয় গুরুত্ব দেখে । তবে ভূমি উদাস । সে ভাবলো না বেশি ।

,,,,,,

রাত এখন দশটা বেজে পনেরো মিনিট ।

অরিধ দের বাড়িতে বেশ রাত করেই ডিনার হয় । খাওয়া শেষ হতে হতেই দশটা বাজে । ওদের বাড়িটা বরাবর শুনশান । মানুষ কম । এখন তো কমেছে একজন ।

তবে আজ বিকেলের দিকে অহি আর ওর হাসবেন্ড #তালহা ঘর ফেরানিতে এসেছে এ বাড়িতে । রেশমা আর হাসিব ও রয়ে গেছে বিয়ের পর থেকেই । কাল বোধহয় চলে যাবে ওরা । অহিও থাকবে না দুদিনের বেশি । বাড়িটা একেবারেই শূন্য হয়ে যাবে দুদিন পর । এই দশটার দিকে বেশ রয়েসয়ে খাওয়া দাওয়ার পালা চুকলো । এখন যে যার ঘরে ।

ঘেরাও চত্ত্বর বড়সড় হলেও ওদের বাড়িটা ভীষণ ছোট । খুব সাধারণ একটি দোতলা দালান । আসবাব গুলোও বড্ড পুরনো । মধ্যবিত্ত ওরা । মোটে চারটা ঘর বাড়িতে । দোতলায় দুটো । আর নিচতলায় দুটো ।

উপরের ঘর গুলোর মধ্যে একটাতে অরিধ, আর অন্যটাতে অহি-ইফতি থাকতো । নিচের একটা ঘর জাহানারা বেগমের । বাকি একটা ফাঁকা থাকে । রেশমা আসলে সে ঘরে থাকে ।

এখন তো অহির বিয়ে হয়ে গেছে । নতুন বরকে নিয়ে ঘর দখল করেছে সে । জাহানারা বেগম তার নিজের ঘরে । রেশমাও পেয়েছে ঘর । এদিকে ইফতি পড়েছে মহা বিপাকে ।

অরিধ ছাদ থেকে ফিরে নিজের ঘরে ঢুকেই আচানক ইফতিকে দেখে দৃষ্টি কুঁচকে ফেলে । মেয়েটা যত্ন নিয়ে বিছানায় চাদর মেলে দিচ্ছে এখন । মশারিও টাঙিয়ে দিয়েছে । যুবক ভেতরে ঢোকে । গলা খাঁকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দেয় । চকিতে পিছু ফিরে তাকায় অষ্টাদশী । মাথার ওরনা টেনে নেয় ভালোমতো । যুবক হাতের ফোনটা ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে বললো কিছুটা ভারী গলায়…..

” তুমি কেনো এসব করছো ? আমি পারতাম করে নিতে !

রমনী স্মিথ হাসে । জবাব দেয় সাবলীল…..

” বড়মা বিছানা গুছিয়ে দিতে বলেছে !

” হয়ে গেছে ?

” জি ! বালিশের কভার দুটো লাগিয়ে দেওয়া বাকি শুধু !

” ছেড়ে দাও । আমি করে নিতে পারবো । তুমি গিয়ে ঘুমাও ।

ইফতি হাসি চওড়া করে ওষ্ঠপূটে । বালিশ হাতে নিয়ে কভার লাগাতে লাগাতে বলে মিষ্টি কন্ঠে…..

” এটুকুই তো ! করে দিচ্ছি আমি !

অরিধ তাকালো না । বাধাও দিলো না । খুশি মনে মেয়েটা হাতের কাজ করতে করতে প্রশ্ন রাখে….

” আজকের পায়েস টা কেমন ছিলো, অরিধ ভাইয়া ?

” তুমি বানিয়েছো ?

” হু ! আপনার জন্মদিন ছিলো তো, তাই বানিয়েছিলাম !

যুবক হাসে আলতো করে । বলে মোলায়েম কন্ঠে…..

” ভালো ছিলো ।

মেয়েটা সুখ পায় প্রশংসায় । লাজুক হেসে চিবুক নামায় । কভার লাগিয়ে সরে আসতে গেলে নজর পড়ে বেড সাইড টেবিলের উপর । একটা গিফট বক্স রাখা । বিছানার উপর ছিলো এটা । চাদর পেতে দেওয়ার সময় অষ্টাদশী পাশে সরিয়ে রেখেছিলো । এখন নজরে পড়তেই সেটা হাতে তুলে নিলো । অরিধের দিকে চেয়ে ইশারা করে বললো….

” অরিধ ভাইয়া,, এটাতে কি আছে ?

ছ্যাত করে চায় যুবক ।

কিছুটা ভড়কে গিয়ে অপ্রস্তুত গলায় বলে…..

” আ…., কিছু না । রেখে দাও ।

নরম মেয়েটা কৌতুহল দেখালো না । রেখে দিয়ে গুটি গুটি পায়ে দরজার দিকে এগোলো । প্রশ্ন পেলো তাৎক্ষণিক…

” কোথায় ঘুমাবে ?

ইফতি ঘাড় ফিরিয়ে তাকালো । লোকটা তার কথা ভেবেছে দেখে ভারী সন্তুষ্ট হলো মেয়েটা । লাজুক লতার ন্যায় মুড়ে গিয়ে নরম কন্ঠে উত্তর করলো…..

” বড় মার কাছে !

” আচ্ছা যাও ।

কথা বাড়ালো আর কেউ । সে বেরোতেই পিঠ পিছে ঠাস করে দরজা লাগিয়ে দিলো অরিধ । বুক চিরে শ্বাস ফেললো । ঢোক গিলে এগোলো বিছানার দিকে । গিফট বক্স টা রাখা আছে । যুবক দৃষ্টি কুঁচকে ফেলে । বিব্রত হওয়ার চেষ্টা করে এটার উপর । তবে বিরক্তি আসে না কিছুতেই । সে বসে একপাশে ।

কপালে তার তিন স্তর ভাঁজ । বক্স টা হাতে নিয়ে খুলতে আরম্ভ করে যুবক । র‍্যাপিং করা বক্সটার ভেতর নরম স্যাটিন কাপড়ের ভাঁজে পরম যত্নে গুছিয়ে রাখা হয়েছে সুন্দর একটি ক্রিস্টাল ফ্ল্যাকন । অভিজাত সুগন্ধি টির গায়ে কালচে হরফে খোদাই করা,, লেখা রয়েছে ‘সাফারি এক্সট্রিম’ !

অরিধ আশ্চর্য হয় । খুব বেশি দামী না হলেও বেশ চড়া দাম আছে এটার । তার উপর এটা বড় ভ্যারিয়েন্ট, কমপক্ষে হাজার দশেক মূল্য তার ।

যুবকের মুখ ফাঁক হয়ে আসে অবলিলায় । এজন্যই কোনো উপহার গ্রহণ করতে চায়নি সে । এ বেলায় অরিধ নিজের উপর চরম বিরক্ত হলো । দাঁতে দাঁত চেপে বসলো শক্ত করে ।

বক্সে কেবল এটাই ছিলো না । আছে আরো এক খানা ছোট্ট কাগজের টুকরো । বোধহয় চিরকুট । মিঠে গোলাপি রঙের এক টুকরো কাগজ । নিজেকে ধাতস্থ করে সেটা হাতে নেয় যুবক । খুলতেই চোখে পড়ে,, ছোট ছোট অক্ষরে লেখা রমনীর শুভেচ্ছা বার্তা….

“ আবারো শুভ জন্মদিন আমার প্রিয় গম্ভীর পুরুষ !

একটা মাত্র বাক্য । বিরক্তি ছুটে পালায় । পড়েই আনমনে হাসে যুবক । সে বুঝি গম্ভীর ? মেয়েটার সম্বোধন টা বেশ ভালো লাগলো অজান্তেই ।

আবার পরক্ষণেই ভালো লাগাটা উবে গেলো কোথাও । কিছু একটা মনে হতেই ওষ্ঠপূটের কিঞ্চিত হাসি বিলুপ্ত হলো তার । চোয়াল হয়ে এলো শক্ত ।

সে নড়েচড়ে বসল । সুগন্ধি রেখে চিরকুট টা চেপে ধরলো মুঠিতে । গিললো দু ঢোক ।

ঠোঁট ভিজিয়ে কিছু না ভেবেই একটানে কাগজ খানা ছিঁড়ে দুভাগ করলো । টুকরো হলো দুটো । টুকরো বাড়িয়ে ফের ছেঁড়ার জন্য উদ্যত হয়েও দমে গেলো যুবক । খিচে নিলো চোখ । পারলো না আর । টুকরো দুটি আগলে নিলো মুঠিতে । বিড়বিড় করলো ঠোঁট নাড়িয়ে…..

” না দিশা,, ইউ আর ওভারথিংকিং অ্যা বিট । দিস ক্যান্ট হ্যাপেন অ্যাট অল—নট অ্যাট অল !

পরক্ষণে মাথা ঝাঁকিয়ে নিজেকে বকে যুবক…..

” হোয়াট দ্যা হেল অরিধ ! কন্ট্রোল ! বাড়াবাড়ি করছিস তুইও ! ঠিক করছিস না মোটেও । ভুল করিস না তুই । এবার ও করবি না । কন্ট্রোল ইউরসেলফ….

ওর হাত কাঁপে । ছেড়া টুকরো দুটো সমেত সুগন্ধির পাত্র টা ফের বক্সে ঢুকিয়ে রাখে । চটপট ক্লজেট খুলে কাপড়ের ভাঁজে পেছনে কোথাও লুকিয়ে রাখে সেটাকে ।

অতঃপর ঢোক গিলে গলা ভিজিয়ে শ্বাস ফেলে দীর্ঘ ।

,,,,,

কেটেছে দিন দুয়েক । এই সেপ্টেম্বরের মাঝে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আজ । সেই সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে । আজ ভার্সিটিতে যাওয়া হয় নি তাই । দুপুর হতে হতে বারিশের দাপট কিছুটা কমে এলেও টিপটিপানি পানি ঝরছে এখনো ।

জানালার আধো ভেজা গ্রিলে কপাল ঠেকিয়ে স্থির নয়নে বাইরের বাদলের শান্ত ধারা পরখ করছে ভূমি । মন উদাস । গত কদিন ধরেই মিইয়ে গেছে রমনী । বদনে চঞ্চলতা নেই আর । এই দিন কয়েকে অনেকটা শুকিয়ে চুপসে এসেছে মেয়েটার মুখ । পার্সটা পাওয়া যায় নি এখনো অবধি । পাওয়া যায় নি মায়ের চুরিটা । এই চিন্তায় চিন্তায় গুটিয়ে গেছে সে । ভালো লাগছে না কোনো কিছু ।

ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজ । তিনটে বাজলো বোধহয় ।

খান বাড়িতে যাওয়া হবে কি এই বৃষ্টিতে ?

ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে । ছাতা নিয়ে বেরোলে যাওয়া যাবে অনায়াসে । মেয়েটার হাতের টাকা কমে এসেছে । আছে বোধহয় শ-দুয়েক । এটাও আহাদ আলীর দেওয়া । মিহাজের টিউশনি থেকে যে টাকাটা পেয়েছিলো, সেটাও তো ওই ব্যাগে ছিলো । খরচ করার আগে হারিয়েছে গোটাটাই ।

হাতের যে কটা টাকা আছে, সেটা অল্প করে হলেও সপ্তাহ চালাতে পারবে রমনী । পরে কি করবে সে ? বাপের কাছে হাত পাতবে আবার ? মেয়েটা বুক চিরে শ্বাস ফেলে এটা ভেবেই । গলায় দলা পাকিয়ে আটকায় কিছু একটা । জীবনটা তার বড্ড কঠিন । প্রকাশ করে না শুধু !

চোখ দুটি ঝাপসা হয়ে আসলো রমনীর । সে আলগোছে মুছে নিলো আঁখি কিনার । হাঁফ ছেড়ে উঠে দাঁড়ালো । ফোনটা হাতে নিয়ে দেখলো, দিশা কল করেছিলো দুবার । সাইলেন্ট ছিলো, তাই লক্ষ্য করা হয়নি ।

ব্যালেন্স নেই, ব্যাক যাবে না কল । মেয়েটা দু বাক্যের মেসেজ টাইপ করে পাঠিয়ে দিলো….

“ আমি আসছি । চিন্তা করিস না !

সাদা-মাটা জামাটার উপরই মাথায় হিজাব পেঁচিয়ে নিলো রমনী । একহাতে ছাতা, অন্যহাতে ব্যাগ নিয়ে রুম থেকে বেরোলো অতঃপর ।

গলি পেরিয়ে এসে দাঁড়ালো মেইন রোডে ।

রাস্তা ফাঁকা । দূর দূরান্ত পর্যন্ত এই বৃষ্টিতে কোন রিকশা নেই । রিকশা করে খান বাড়িতে যেতে মিনিট দশেকের বেশি লাগে । সেক্ষেত্রে দনদনিয়ে পায়ে হেঁটে যেতে গেলে দ্বিগুণ সময় লাগবে । লাগুক,, টাকাটা বাঁচবে অন্তত ।

ভূমি বেশি ভাবলো না । শক্ত হাতে ছাতা চেপে ধরে হাঁটা লাগালো হনহনিয়ে । বাদলের সাথে তীব্র হাড়কাঁপানো বাতাস । জামার নিচাংশ ভিজে গেছে পানির ঝাপটায় । ছাতাটাও ধরে রাখা দায় ।

এক পর্যায়ে বিড়ম্বনা এড়ালো না । বাতাসের বেগে মড়মড় করে শিকগুলো উল্টে গেলো উপরের দিকে ।

এতে হকচকিয়ে যায় ভূমি । বাদলের ছাঁটে গা ভিজে যেতেই শিউড়ে ওঠে । ছাতার হাতল ধরে রাখতেও খেয়ে যায় হিমশিম ।

একা মেয়েটা কুল কিনারা হারিয়ে ছুটে গিয়ে রাস্তার ধারে একটা টং দোকানের ছাউনিতে আশ্রয় নেয় । দোকানটা বন্ধ ।

ভূমি তাজ্জব বনে নিজেকে দেখলো । গোটা শরীর ভিজে একাকার হয়েছে নিমিষেই । ইশশ্,,, এই অবস্থায় এখন খান বাড়িতে যাবে কি করে ? জিভে দাঁত চেপে ভেজা গা ঝাড়ে রমনী । অতঃপর উল্টে যাওয়া ছাতাটা ঠিক করার কসরত চালায় ।

বৃষ্টির দরুন কার্যক্রম বন্ধ আজ । এক জায়গায় সমাবেশ হওয়ার কথা থাকলেও ক্যান্সেল করা হয়েছে সেটা । অফিস থেকে বাড়ি ফিরছিলেন ওয়াহাজ খান । আকস্মিক ড্রাইভারের ডাক কানে পেলেন….

” স্যার !

” হু !

” ওই মেয়েটা দিশা ম্যাডামের বান্ধবী না ? আমাদের মিহাজ বাবার টিউশন টিচার ?

ড্রাইভ করতে করতে গাড়ির গতি কমিয়ে বাইরে ইশারা করলেন তিনি । ওয়াহাজ খান কপাল গুটিয়ে তাকান । শুনশান এই ঝড়ো বৃষ্টিতে ছাউনির তলে এই মেয়েটা কি করে ? চিনতে বেগ পেলেন না ভদ্রলোক ! বসলেন নড়েচড়ে । এখনো হাতের ছাতাটা ঠিক করার চেষ্টা করছে ওই মেয়ে । এমপি সাহেব আদেশ দিলেন…..

” তার সামনে গাড়ি দাঁড় করাও !

আদেশ তামিল হলো তার । রাস্তার বাঁকে গাড়ি থামিয়ে হর্ন দিলেন ড্রাইভার । ভূমি চকিতে তাকায় । জানালার ধারে ওয়াহাজ খানকে দেখে দৃষ্টি জোড়া ছলকে ওঠে রমনীর । ভাঙা ছাতা পেছনে লুকিয়ে দ্রুত সোজা হয়ে দাঁড়ায় । জুবুথুবু হয়ে ঢোক গেলে বেশ কবার । নিজের ভেজা শরীর খানা নিয়ে লজ্জা আর বিড়ম্বনায় পড়ে রমনী ।

ওয়াহাজ খান ভারিক্কি গলায় বলেন ড্রাইভারের উদ্দেশ্যে…..

” তাকে গাড়িতে উঠে আসতে বলো !

ড্রাইভার বিলম্ব করলেন না…..

” ম্যাডাম, উঠে আসুন ।

ভূমি হাসার চেষ্টা চালায় । এই ভেজা শরীর নিয়ে গাড়িতে উঠবে সে ? ঠান্ডা ঠান্ডা লাগছে । ওই বাড়িতে যাবে এভাবেই ? মেয়েটা না ভেবেই অপ্রস্তুত গলায় নাকোচ করে…..

” প্রয়োজন নেই,,, ভিজে গেছি তো ! আ…আমি হোস্টেলে ফিরে যাচ্ছি ।

বিব্রত হলেন ওয়াহাজ খান । কপালে তিক্ত ভাঁজ ফেলে রাগ দেখালেন…..

” উঠে আসতে বলা হয়েছে তোমায় । চুপচাপ উঠে এসো । মাস শেষে মাইনে এমনি এমনি দেওয়া হবে না তোমায় ।

তাৎক্ষণিক কথার চোটে চুপসে যায় রমনী ।

চোখ নামিয়ে নত করে । অপমানিত বোধ হয় তার ।

আসলেই তো, মাস শেষে তাকে এমনি এমনি মাইনে দেওয়া হবে নাকি ? ভেজা গা ঝাড়লো মেয়েটা । ছাতা খানা কোনো রকমে মুড়িয়ে বৃষ্টি ছাপিয়ে চট করে উঠে বসলো পেছনের সিটে ।

ড্রাইভার গাড়ি স্টার্ট করতেই আড়চোখে ভদ্রলোকের দিকে তাকালো এক ঝলক । পরক্ষণে চোখ সরিয়ে নিলো ।

বাড়ির পথ কমে আসতেই কানে বাজলো এমপি সাহেবের ভারী এক কন্ঠ…..

” তোমার পার্সটা পাওয়া গেছে !

শুধু চারটে শব্দ । ধক্ করে ওঠে ভূমি । হকচকিয়ে দৃষ্টি বৃহৎ করে ওয়াহাজ খানের দিকে তাকায় । লোকটা নিরুদ্বেগ । কথা আওড়িয়ে স্থবির তিনি ।

ভূমি শুষ্ক ঢোক গেলে । অবুঝের ন্যায় হাঁসফাঁস করে বলে সন্দিহান হয়ে…..

” হ্যাঁ ?

ওয়াহাজ খান দ্বিতীয় বার এক বাক্য পাঠ করলেন না । ভূমি আবার বলে গলা ভিজিয়ে…..

” এমপি সাহেব, কি বললেন ? আমার পার্স পাওয়া গেছে ? কোথায় পেয়েছেন ? আমার মায়ের চুরি,, পেয়েছেন ওটা ? দিশা তো আমায় বললো না ।

তবুও নিশ্চুপ লোকটা । বিপরীতে ঘাড় ঘোরনো তার । ব্যাকুল হয়ে পড়ে মেয়েটা । কাঁপে তার কন্ঠ…..

” কি হলো খান সাহেব, বলুন না ? আ.. আমার ব্যাগ পেয়েছেন, সত্যিই ?

” হু !

ছোট্ট আশ্বাসে ছলছল দৃষ্টি জোড়া চিকচিক করে ওঠে মেয়েটার । হাসে অস্বাভাবিক । ঢোক গিলে ঠোঁট চুবিয়ে বলে…

” কোথায় ?

” আমার কাছে আছে !

” আমায় দিন ।

” আগে বলো ব্যাগে কি কি ছিলো ? যেটা পেয়েছি, সেটা তোমার ব্যাগ কিনা, তা নিশ্চিত হতে হবে আমায় । ব্যাগটা কেমন ছিলো ! আর,, কি কি ছিলো ভেতরে ?

ভূমি উৎকন্ঠিত হয়ে পড়ে । লাগাতার ঢোক গেলে । লোকটার দিকে শরীর ঘুরিয়ে ভেজা চোখ মুছে পাই টু পাই বলে এলোমেলো কন্ঠে….

” ব্যা… ব্যাগে আমার মায়ের চুরি,, সাত হাজার টাকা, দুটো পেন, একটা ইরেজার, বেশকিছু সেফটিপিন, আর…আর কি ছিলো,, মনে পড়ছে না তো ! এগুলোই ছিলো বোধহয় !

ওয়াহাজ খান চোখ সরু করে তাকালেন । শুধোলেন….

” ব্যাগটা কেমন ছিলো ?

” কালো রঙা । ছোট একটা পার্স । দু…দুটো চেন ছিলো ।

ওয়াহাজ খান পৃষ্ঠে কি বলবেন বুঝতে পারলেন না । ফিরিয়ে নিলেন দৃষ্টি । বাড়ি এসে গেলো । গেটের বাইরে দাঁড়ালো গাড়ি । ভূমি উশখুশ করে । আনচান করে গা । বলে আবার গলা নামিয়ে…

” কি হলো, এমপি সাহেব ! বলুন না,, ওটা আমার পার্স ?

” চুরিটা কেমন ছিলো ?

পাল্টা প্রশ্নে মেয়েটা ওষ্ঠ উল্টায় । এভাবে জেরা করার কি আছে ? রমনী ধৈর্য রেখে বললো তবুও….

” চিকন একটা বালা । ছবিও আছে আমার কাছে,, মিলিয়ে দেখতে পারেন ! আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করুন ।

ওয়াহাজ খানের তাৎক্ষণিক আদেশ…..

” দেখি,, কেমন ছিলো সেটা । ছবি বের করো !

ভূমি উতলা । ছটফট করে ব্যাগে হাত ঢোকালো । থরথর করে কাঁপছে হাত । ফোন তুললো সেই হাতে । ওয়াহাজ খান আড়চোখে তাকান । লক্ষ্য করেন মেয়েটার কম্পন । এই ফোনটা সেটাই, যেটা তিনিই কিনে দিয়েছিলেন । বেশি ফটো নেই এটাতে । তবে মায়ের চুরিটা হাতে পড়ে আহ্লাদ করে বেশ কিছু ছবি তুলেছিলো ভূমি । তার মধ্যে একটা ছবি বের করে ফোনটা ভদ্রলোকের দিকে বাড়িয়ে ধরলো মেয়েটা । হাতের অংশে জুম করে কেঁপে কেঁপে বললো….

” এই দেখুন,, এটা আমার মায়ের চুরি !

ওয়াহাজ খান ফোনের স্ক্রিনে তাকান সরু চোখে । বেশ প্রখর নেত্রে চুরিটায় নজর বুলিয়ে সুক্ষ্ম কারুকাজ টুকু পরখ করে নেন তিনি । বলেন চোখ ফিরিয়ে…..

” হু, এটাই পেয়েছি ব্যাগের ভিতর !

বুকে দম ফিরে পায় রমনী । হালকা হয় বক্ষস্থল । বলে মোলায়েম কন্ঠে….

” কোথায়,,, দিন আমায় !

” ভেতরে যাও এখন । কাজ আছে আমার । ফিরে এসে দিয়ে দেবো । চিন্তা করো না, আমার কাছেই আছে চুরিটা ।

মেয়েটা মিইয়ে যায় । ভেতরে বয় উতলা উচাটন ।

এই কদিনে যেনো শান্তির দম নেওয়া দায় হয়ে পড়েছিলো । শত চিন্তায় নিমজ্জিত ছিলো মন মস্তিষ্ক । মায়ের শেষ স্মৃতিটা হারিয়ে কিছুতেই শান্তিতে দম নিতে পারছিলো না সে । আজ যেনো বিরাট স্বস্তি পেলো ।

বুকে হাত ঠেসে চোখ বুজে বুক চিরে দীর্ঘ শ্বাস ফেললো রমনী । বিড়বিড় করলো….

“ থ্যাংক ইউ গড !

অতঃপর চোখ মেলে কৃতজ্ঞতা প্রকাশ করলো ওয়াহাজ খানের প্রতিও….

” থ্যাংক ইউ এমপি সাহেব । ওটা আমার কাছে অমূল্য ছিলো । ভেবেছিলাম আর পাওয়াই যাবে না । অনেক অনেক থ্যাংক ইউ !

ভদ্রলোক না তাকিয়ে বললেন ভারী গলায়…..

” ইটস্ ওকে । ভেতরে যাও । ভেজা কাপড় পাল্টে দিশার কিছু একটা পড়ে নিও । ঠান্ডা লেগে যাবে নয়তো ।

রমনী মুচকি হাসে । এই প্রথম বোধহয় লোকটার উপর পুরোপুরি সন্তুষ্ট হলো সে । লোকটাকে শান্ত দেখলো বেশ । আলগোছে গাড়ি থেকে নামলো মেয়েটা । ঝিরিঝিরি বৃষ্টি মাথায় করে চঞ্চল কদমে ছুটলো গেইট বরাবর । সে ভেতরে ঢুকে যাওয়া অবধি নরম চোখে ওকে পরখ করলেন ওয়াহাজ খান । হাসলেন নরম আবেশে ।

পরক্ষণে নিজেকে ভার করে ড্রাইভারের উদ্দেশ্যে আদেশ ছুড়লেন…..

” জুয়েলারি শপে চলো !

#চলবে……

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply