পর্ব সংখ্যা;২২
লেখনীতেনবনীতাচৌধুরি
–” একদম সরবি না তরী জান। তোকে চুমু খেতে না দিলে আমি এখান থেকে উঠবো না। সারারাত রাস্তায় বসে থাকবো। আর কাউকে এখান দিয়ে যেতে দেখলেই লাথি দিবো।”
অবাকের তোপে তরীর মুখ হা হয়ে গেলো। এক মিনিটের জন্য সে কথা বলতেই ভুলে গেলো। ছেলেটা দিন দিন অসভ্যতামির সীমা অতিক্রম করে; আকাশে উড়াল দিতে প্রস্তুত। হুঁশ ফিরতেই মৃদ্যু চেঁচিয়ে উঠলো তরী।
–” এহহ?”
–” হ্যাঁ। বিশ্বাস না হলে লেট মি ট্রাই।”
নেশার তোপে নিজের শরীরের ভার ধরে রাখতে পারছে না তরঙ্গ। বারং, বার মাথা নুইয়ে তরীর ঘাড়ে এসে পড়ছে। তবুও, শক্ত করে তরীর কোমর জড়িয়ে রেখেছে সে। অস্বস্তি আর লজ্জায় অবশ হয়ে আসছে তরীর শরীর। বিরক্ত নিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে ও, তরঙ্গের হাত থেকে নিজেকে ছাড়াতে পারছে না সে। ধস্তাধস্তির মাঝে, তরঙ্গের হাত তরীর শাড়ি গলিয়ে পেটের চামড়ায় পৌঁছালো।
–” চুমু খাবি? নাকি সবাই কে লাথি দিবো? যাবো এখন? সবার ঘুম ভাঙাতে??”
বিরস মুখে তরী বললো,
–” মাঝ রাস্তায় কি শুরু করেছেন তরঙ্গ?”
–” প্রেমলীলা।”
বিরক্ত হয়ে তরঙ্গের ঠোঁট চেপে ধরলো তরী। মূহুর্তে বড় বড় চোখে তরীর দিকে তাকালো তরঙ্গ। নেশায় বুঁদ হয়ে আসা ভাঙা ভাঙা কন্ঠে গেয়ে উঠলো সে;-
Nashe si chadh gayi oye,
Kudi nashe si chadh gayi
Nashe si chadh gayi.
Patang si lad gayi.
Khilti basant jaise
Dhulta kalank jaise
Dil ki daraar mein ho pyar ka cement jaise
Akhiyon hi akhiyon mein jang ki front jaise,,
Mil jaaye sadiyon se atka refund jaise,,
Zubaan pe chadh gayi oye,
Kudi zubaan pe chadh gayi.
তরী তাজ্জব বনে গেলো তরঙ্গের গান শুনে। স্বাভাবিক অবস্থাতেই এই ছেলেকে সামলাতে তার হিমশিম খেতে হয়। এখন তো সে মাতাল। মনে মনে আল্লাহর নাম জপলো তরী। নিয়ত করলো আনমনে, আজকের মতো তরঙ্গের হাত থেকে বেঁচে গেলে দুই রাকাত নফল নামাজ পড়বে সে।
–” উঠুন তরঙ্গ, ঘরে চলুন। এখানে বসে মাতলামি করার কোনো মানেই হয় না।”
–” আমার চুমু?”
–” চুপ, উঠ বলছি মেঝে থেকে!”
তরীর ধমক কাজে দিলো। ভদ্র বাচ্চার মতোই তরীর কাঁধে হাত রেখে মেঝে থেকে উঠে দাঁড়ালো সে। বাম হাতে তরীর ঘাড় আঁকড়ে, টলমল দু’পায়ে ঘরের দিকে এগোতে লাগলো তরঙ্গ। ঘরে ঢুকেই তাকে বিছানায় শুইয়ে দিয়ে, ফিরে এসে দরজায় ছিটকিনি টেনে দিলো তরী। সস্থির শ্বাস ফেলার আগেই নিজের পেছনে তরঙ্গের উপস্থিতি টের পেলো। চমকে ঘুরে দাঁড়ালো সে। বিস্ফারিত চোখে তরঙ্গের চোখে তাকাতেই, মুহূর্তের মধ্যে বলিষ্ঠ বাহুতে তাকে জড়িয়ে নিলো তরঙ্গ। অপর হাতটি দেয়ালে রেখে, নিজের বাহু ডোরে বন্দি করে ফেললো তাকে।
–” তোমাকে একটু আদর করি তরী জান?”
তরঙ্গের মোহাচ্ছন্নের ন্যায় কন্ঠে অসাড় হয়ে এলো তরীর দেহ। কি জবাব দিবে সে খুঁজে পেলো না। তরঙ্গ নীরবতাকে হ্যাঁ বুঝে, তরীর ওষ্ঠ জোড়া পুরে নিলো নিজের অধরের মাঝে। ছটপটিয়ে উঠলো তরী। তরঙ্গের পিঠে খামচি বসালো সে। তাতে ও এক ইন্ঞি ও নড়লো না তরঙ্গ। হাতের বাঁধন দৃঢ় করলো সে। ছোটো ছোটো কামড়ের অত্যাচার চালালো তরীর ঠোঁটে। ওভাবে থেকেই চাপা স্বরে ফিসফিসিয়ে উঠলো সে।
–” এতো ছটপট করছিস কেন জান? চুমু খেতে অসুবিধে হচ্ছে তো।”
–” ছা..ড়ুন তরঙ্গ,”
তরঙ্গ জবাব দিলো না। দু’হাতে ধাক্কা মেরে তরঙ্গ কে দূরে ছুঁড়ে মারলো তরী। নিজেকে সামলাতে না পেরেই সোফায় গিয়ে পড়লো সে। সেভাবে বসেই চোখ পিটপিট করে তাকালো তরঙ্গ। সামনে শাড়ি পরা অবস্থায় দাঁড়ানো তরীকে দেখে অদ্ভুত শিহরণ বয়ে গেলো তরঙ্গের শরীর জুড়ে। হৃদয় গহিনী প্রেমিক মন ছটপটিয়ে উঠলো মেয়েটাকে গভীর ভাবে ছুঁয়ে দেওয়ার, আদরে আদরে ভালোবাসার মিষ্টি যন্ত্রণা দেবার নিমিত্তে। বার কয়েক চোখের পাতা ঝাপটে উঠে এলো সে।
তরীকে সরে যাওয়ার সুযোগ না দিয়েই পাঁজা কোলে তুলে নিলো। কোনো দিকে না তাকিয়ে দীর্ঘ কদমে বিছানার কাছে এসে তরীকে নরম বিছানায় ছুঁড়ে ফেললো তরঙ্গ।
পড়ার তোপে, কোমরে সামান্য ব্যথা পেলে ও ব্যথার পরোয়া না করেই নিজের আচঁল ঠিক করাতে ব্যস্ত হলো তরী। গোলাপি শাড়িটার আঁচলে পিন গাঁথা না থাকায় বুকের উপর থেকে খসে পড়েছে। তরঙ্গ এইবারে আরেক দফায় তাকে অবাক করে দিয়ে। তরীর হাত দুটো এক হাতের মাঝে পুরে মাথার উপর চেপে ধরে; সটান শুয়ে পড়লো তার গায়ের উপর।
মাথা নামিয়ে মুখ লুকালো তরীর গলায়। কিছুক্ষণ শান্ত ভাবে শুয়ে থেকে, তরীর গলার মসরিন ত্বকে নিজের বেয়াড যুক্ত গাল গভীর ভাবে চেপে ধরলো তরঙ্গ।
–” তরঙ্গ ছাড়ুন বলছি। আমার ভালো লাগছে না এসব।”
গমগমে কন্ঠে তরঙ্গ বলে উঠলো,
–” তরঙ্গ না স্বামী ডাক। বিয়ে করা স্বামী হই তোর। সব মনে থাকে। কেবল আমি যে স্বামী তা ই ভুলে যাস।”
তরী ভেবে পেলো না। ছেলেটা হঠাৎ করে কবে এতো বড় হয়ে গেলো। ওদিন ও তো তরীর ওড়নার আচঁল ধরে হেঁটে ছিল। হুটহাট তরী চুমু খেয়েছিলো ছেলেটার গালে। মুখে ভাত তুলে খাইয়ে দিয়ে ছিলো। এমনকি তরঙ্গের স্কুলে যাওয়ার ও তরীর হাত ধরে। সেই ছেলেই কিনা আজ তরীর কাছে স্বামীর অধিকার চাইছে। নিজেকে জাহির করছে স্বামী হিসেবে। ছুঁয়ে দিচ্ছে অদ্ভুত শিহরণে।
–” আমার লাগছে তরঙ্গ।”
–” একটু ভালোবাসতে দে না জান… প্লিজ। একটু ভালোবাসি তোকে? কথা দিচ্ছি, একটু ও কষ্ট দেবো না। ভদ্র ভাবে আচরণ করবো— be a gentleman. ok?”
তীক্ষ্ণ দাঁতের ছোঁয়ায় তরীর গলার মাঝ বরাবর হিংস্র কামড় বসালো সে। গলার কোমল চামড়ায় আকস্মিক আক্রমণে; ব্যথায় কুঁকিয়ে উঠলো মেয়েটা। তার সেই মৃদু আর্তনাদ ও তরঙ্গকে থামাতে পারলো না। বরং, তার উন্মাদনা আরেক ধাপ বাড়িয়ে দিলো। তরীর কোমল কায়া আর শরীরের মিষ্টি সুবাস ক্রমশ অস্থির করে তুললো তাকে। নিজেকে বাঁচানোর নিমিত্তে, না পারতে তরঙ্গের চুল খামচে ধরে মুখ তুলে ঠাস করে চড় বসিয়ে দিলো তরী। চড়টা এতোটা জোরেই তরঙ্গের গালে লাগলো। যে ততক্ষণাত তরীকে ছেড়ে গাল ধরে বসে পড়লো তরঙ্গ।
ভূত দেখার মতো গাল চেপে তরীর দিকে তাকিয়ে রইলো সে। নিজের কাজে তরী নিজেও হতবাক। ছলছল চোখে তরঙ্গের গালের দিকে তাকালো সে। ফর্সা গালে চার আঙুলের দাগ বসে গেছে। সে তো এতোটা ভেবে চড়টা মারেনি। হঠাৎ, করেই মেরে দিয়েছিলো। তড়িঘড়ি করে আচঁল সামলে উঠে বসলো তরী। একবার তরঙ্গের গালের দিকে হাত বাড়াতে নিয়ে ও নিজেকে আটকালো সে। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো তরী।
–” বে..বেশি লেগেছে?”
–” না, একদম ই লাগেনি তরকারি জান। তোর আঙুল গুলো আমার গালে টুক করে চুমু দিয়ে সরে গেছে। লাগবে কেন?”
–” আমি ওভাবে মারতে চাইনি, বিশ্বাস করুন।”
–” তবে কি গলা টিপে দিতে চেয়েছিলি? পারিসনি বলে আপসোস হচ্ছে? গলা বাড়িয়ে দিবো জান?”
তরঙ্গের কথায় থ হয়ে গেলো তরী। ছেলেটা এই অবস্থায় ও মজা নিচ্ছে। তবে কি এতক্ষণ মাতাল সাজার ভং ধরা ছিলো সে? তরী বুঝলো না। মিথ্যে মিথ্যে মাতাল ও সাজা যায় নাকি?
–” কি ভাবছিস তুই?”
–” আমি সরি,”
মুহূর্তেই রূপ বদলালো তরঙ্গ। তরীর হাত টেনে নিজেদের দূরত্ব গোছালো।
–” আমি ছুঁলেই এমন করিস কেন তরী জান? ব্যথা দেই তোকে? না মারি! তবুও বাইং মাছের মতো পিছলে যাস, কেন?”
চলবে
( উফফ, একটু ও লিখতে ইচ্ছে করছে না আমার। কি যে করি, জার্নিং করে শরীর মন সবে ঝং ধরে গেছে। তাই ছোটো পর্ব দিলাম। কেমন হয়েছে জানাবেন প্লিজ! সুন্দর মন্তব্য করলে পরবর্তী পর্ব জলদি পাবেন।)
Share On:
TAGS: জল তরঙ্গের প্রেম, নবনীতা চৌধুরী
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
She is my Obsession পর্ব ৮
-
She is my Obsession পর্ব ২৯
-
She is my Obsession পর্ব ১৬
-
জল তরঙ্গের প্রেম পর্ব ১০
-
জল তরঙ্গের প্রেম পর্ব ২৩
-
She is my Obsession পর্ব ১
-
She is my Obsession পর্ব ৩৪
-
জল তরঙ্গের প্রেম পর্ব ৪
-
She is my Obsession পর্ব ৭
-
She is my Obsession পর্ব ২