#আসবো_ফিরে_আবারো
#পর্ব_৯৯
#সুরভী_আক্তার
( অনুমতি ব্যতীত কপি করা নিষেধ )
ইয়াশ অনুতাপে দগ্ধ ।
শাফাহ্’র টলমলে চোখ জোড়া বিস্মিত হয় ওর এহেন ছটফটানি দেখে । এই লোক এমন করছেন কেনো ? রমনী সন্দিহান হয়ে জবানে বুলি ফুটায় অস্ফুটে…..
” আগে বললে সত্যিই বিয়ে করতেন না আমায় ?
” না, করতাম না । তোমাকে কেউ একজন ভালোবাসতো টুকটুকি, এটা জানার পর কক্ষনো আমি তোমাকে কেড়ে নেওয়ার চেষ্টা করতাম না তার থেকে । কষ্ট দিতাম না কাউকে । আজ আমার করা ভুলের জন্য সায়ান কষ্ট পাচ্ছে ? আমি তো চাইনি কাউকে কষ্ট দিতে । তুমি তো জানো,, আমি বুঝি জান, এক তরফা ভালোবাসার দহন বুঝি আমি । এই যাতনার চেয়ে বড় কোনো যন্ত্রণা নেই জগতে । আমি যে কষ্টটা পেয়েছি,, আমার জন্য অন্য কেউ আমার মতোই কষ্ট পেলো ? আমি মানবো কি করে এটা ? তাও তো আমি সুখি তোমার সাথে । তোমাকে পেয়ে নতুন করে জীবনের মোড় ঘুরিয়েছি । কিন্তু সায়ান ? ও তো এখনো তোমায়…
নাহ্….. না জেনে এটা কি করেছি আমি ? তুমি আমাকে এসব আগে কেনো বললে না, জান ?
তপ্ত যুবকের কন্ঠ বিষাদময় । ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা বাক্য । শাফাহ্ শুষ্ক ঢোক গিলে গলা ভেজায় । লোকটার ভিজে আসা আঁখি কার্নিশ দুহাতে মুছিয়ে দেয় । কসরতে কন্ঠটাকে শান্ত করে…
” যা হবার তা হয়ে গেছে মেঘার ভাইয়া । এটাই হওয়ার ছিলো । কেউ আটকাতে পারতো না এটাকে । কেউ না । ঘুরে ফিরে হলেও এটাই হতো । আর হতো বলেই আপনি রিসা আপুকে পাননি, আমিও তাকে পাইনি । সবশেষে সায়ান ভাইয়াও আমাকে পায়নি । কারন আমি তার ছিলামই না কখনো । না আপনি রিসা আপুর ছিলেন, আর না সে আমার ছিলো । যবে থেকে আমি তাকে পাইনি । তবে থেকেই আমি আমার নিয়তি মেনে নিতে শিখেছি । নিয়তির লিখন কেউ খন্ডাতে পারে না । আমি চাইলেই বা বললেই কোনো কিছু পরিবর্তন হয়ে যেতো না । হয়তো আপনি জানলে পরিস্থিতি ভিন্ন হতো তখন । তবুও ভবিতব্যে এটাই খন্ডাতো ।
আমি তো জানতাম না আমি তাকে কখনো নিজের অনুভূতি জানাতেই পারবো না । সেও যে আমি নামক বোকাটাকে বুঝবে না, এটাও বুঝিনি । তার মোহে অন্ধ হয়ে সায়ান ভাইয়াকে গ্রাহ্য করিনি কখনো । পরে যখন চোখ হতে ঠুলি সরলো, ভেঙ্গে গেলো মন, তখন চেয়েছিলাম সায়ান ভাইয়ার হতে । সব চেপে ওর ভালোবাসার গুরুত্ব দিতে চেয়েছিলাম খুব করে । আমি নাই বা পেলাম, সে অন্তত পাক । বিশ্বাস করুন, আমি ওর ভালোবাসাকে অবমাননা করি না । করিনি কখনও । আমাকে ও পাগলের মতো ভালোবাসে, জানি আমি । কিন্তু ওর হতে পারলাম না । কি করতাম আমি, মেঘার ভাইয়া ?
আমাকে সবাই বোকা বলে, জানেন ? আমি আসলেই একটা বোকা ! নিয়তির নির্মম মোড়ে দাঁড়িয়েও আমি চুপ ছিলাম । আমি মুখ খুলতে পারি না, মেঘার ভাইয়া । আমি আমার অনুভূতি বোঝাতে পারি না কাউকে । আমি নিজেই বুঝি না আমার অনুভুতি । আমি পাগল…..
বাক্যের শেষে ঠোঁট কামড়ে ডুকরে কেঁদে ওঠে রমনী । ইয়াশ ভড়কে যায় । কিছু করার আগেই শাফাহ ঝুঁকে কপাল ঠেকায় ওর শক্ত বুকে । টিশার্টের একাংশ খামচে ধরে হাহাকার করে ওঠে…….
” এখন আপনিও আমাকে ভুল বুঝবেন, তাই না ?
তৎক্ষণাৎ নাকোচ করে ইয়াশ । মাথা ঝাঁকায়…..
” না জান, ভুল বুঝবো কেনো ?
” ওই যে বললেন, সব জানলে আপনি বিয়ে করতেন না আমায় ! এখন সব জানার পর কি করবেন ? ছেড়ে দেবেন ?
” এই টুকটুকি, এসব কি বলছো ? তোমার মনে অন্য কেউ ছিলো জানার পরও যেখানে অভিযোগ করিনি, সেখানে এখন কেনো ভুল বুঝবো আমি তোমায় ? পাগল মেয়ে ! আই লাভ ইউ !
রমনী হেঁচকি তোলে । যুবক তার মাথাটা ঠেসে ধরে বুকের সাথে । সিঁথিতে ঠোঁট চেপে শুধোয় কাঁপা গলায়….
” সায়ান তোমাকে ভালোবাসে, এটা তুমি জানতে ! তবুও ওকে বুঝতে দাওনি কখনো ? ও জানে না এটা ?
নাক টানলো শাফাহ্ । বললো ক্ষিণ গলায়……
” উঁহু, ও যদি জানতে পারে আমি সব জেনেও ওর হইনি, তাহলে ও মরে যাবে । আমি তো ওকে কষ্ট দিতে চাইনি, মেঘার ভাইয়া ! কিন্তু ওকে ভালোও বাসতে পারিনি । আমি বড্ড স্বার্থপর !
ফের গুমড়ে কেঁদে ওঠে রমনী । পেটের সেলাইয়ে টান লাগে । ব্যাথা পায়, প্রকাশ করে না তবুও । ইয়াশ শক্ত করে জড়ায় ওকে । ওষ্ঠপূটে অদ্ভুত হাসি তার । কিছুটা ঠান্ডা গলায় প্রশ্ন করে যুবক…..
” আসলেই ? তাহলে কাঁদছো কেনো ? কখনো বাসোনি সায়ান কে ভালো ?
শাফাহ্ থমকে যায় । স্থির হয় । নিজের মনকে শুধোয় এই প্রশ্ন । বেসেছিলো কি ভালো ? উত্তর করে ক্ষণকাল ভেবেচিন্তে……
” আমি তো ওকে ভালোবাসার সুযোগই পাইনি কখনো । কখনো ভাবিই নি ওর কথা । ভাবতেও চাইনি । তাইতো বুঝতে দেইনি কিছু ।
চোখ বুজলো ইয়াশ । বুকটা বড্ড ভার তার । চোখের কিনারে সায়ানের মুখাবয়ব ভাসছে বারংবার । মনে করিয়ে দিচ্ছে তার আপন যাতনা গুলি । সায়ানের জায়গায় তো সেও ছিলো কোনো এক সময় । একই যন্ত্রণা অনুভব করেছে তিলে তিলে । কিন্তু তবুও সে থেমে নেই । রিসা মনের কোণে গেঁথে থাকলেও, সময়ের ব্যবধানে শাফাহ্ জায়গা করে নিয়েছে গোটা মন জুড়ে ।
এই রমনী শুধু তার মনেই নয়, অন্য কারোর মনেও গেঁথে রয়েছে এখনো অবধি । যার মনটা অজানায় টুকরো টুকরো করে দিয়েছে ইয়াশ । সে দেখেছে সায়ানের চোখ । শুনেছে ভারী ভারী কথা গুলো । এই বোকা মেয়েটা বুঝেছে কি সায়ানের রুদ্ধ কথাগুলোর অর্থ ? হয়তো বুঝেছে । বুকটা মোচড় দিয়ে ওঠে ইয়াশের । গা চিনচিন করে অপরাধ বোধে । শাফাহ্ কে ওভাবে অর্জন করার কোনো যৌক্তিকতা ছিলো না ইয়াশের কাছে । সে যদি জেদ না খাটাতো, তাহলে আজ হয়তো সায়ান সুখি হতো । শাফাহ্ কে তো ইয়াশ ভালোবাসলো বিয়ের পর । এই মেয়ের জায়গায় অন্য কেউ হলেও বাসতে পারতো নিশ্চয়ই । একে তো আগে থেকে ভালোবাসেনি ও । রিসার জায়গায় কখন চলে এলো এই মেয়ে, তা সে নিজেও বোঝেনি । কিন্তু সায়ান, সে তো শাফাহ্’র জায়গায় কাউকে বসায় নি এখনো । কেনো ? তার ভালোবাসায় কি এমন আছে ? খাদ কি তবে ইয়াশের ভালোবাসায় ধরা পড়লো ? পার্থক্য টা এখানেই বুঝি ?
ভাবতে গিয়ে ধক্ করে ওঠে ইয়াশ । দু’হাতে শক্ত করে জাপটে ধরে শাফাহ্ কে ! ঠোঁট কামড়ে হিসহিসিয়ে ওঠে….
” আ…আই লাভ ইউ টুকটুকি । আমি ভালোবাসি তোমায় । কোনো খাদ নেই আমার ভালোবাসায় । দ্বিতীয় সুযোগে তোমাকে ভালোবেসেছি । জীবনের থেকেও বেশি । ট্রাস্ট মি জান,, আই লাভ ইউ ।
শাফাহ্ নিরুদ্বেগ । নাক টানলো কেবল ।
ইয়াশ দমে আসে । শ্বাস ফেলে ভারী । অবাধ্য মন হতে মুখে বুলি ফোটে জবান চিরে…..
” তবে, সায়ানও নিঃসন্দেহে তোমাকে অনেক বেশি ভালোবাসে টুকটুকি । ভবিতব্য তোমাকে ওর সাথে জুড়ে দিলেও পারতো ।
তিরষ্কার করে হাসলো রমনী । ফিসফিস করে প্রসঙ্গ টানলো আরেক…..
” জিজ্ঞেস করবেন না, আমি কাকে চাইতাম ? এটা কখনো জিজ্ঞেস করেন না কেনো আমায় ?
” আমি জানি !
ছ্যাঁত করে ওঠে শাফাহ্ । মাথা তুলে চায় বৃহৎ নয়নে । প্রশ্নাত্মক চাহনি তার । ইয়াশ মাথা ঝাঁকায় দুদিকে । রমনীর গাল মুছিয়ে কপালে চুমু খায় ।
” যেটা তোমার যাতনার কারন, সেটা আমার বলা বারন । যা তোমাকে কষ্ট দেয়, তা আমি কি করে শুধাবো তোমায় ? সব ভুলে যাও জানন,,,,
আশ্চর্য রমনী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয় ।
” জানেন মানে ? কি করে ?
” জানার চেষ্টা না করেও বুঝে গেছি আপনা আপনি ।
” বলুন কে সে ?
” এটা তোমাকে জিজ্ঞাসা করার কথা ছিলো, উল্টে তুমি আমাকে জিজ্ঞাসা করছো ? আমরা একে অপরের বিষয়ে অনেক কিছু জানি, জান । আর অতিরিক্ত কিছু না জানাই ভালো । সব লুকিয়ে থাক । সবকিছুর ভিড়ে আমাদের ভালোবাসা প্রকাশ পাক কেবল । শুনে রাখো,,, আই লাভ ইউ । সবকিছুর পিছেও আমি অসম্ভব ভালোবাসি তোমায়, জাননন !
রমনী জোর পূর্বক হাসে এক চিলতে ।
” বাট আই হেইট ইউ, জানননননন !
,,,,,,,
সকাল দশটা বেজে এদিক ওদিক পৌঁছেছে মিনিটের কাঁটা । রৌদ্র ঘুমে টাল । ব্রেকফাস্টের পর ঘুমিয়েছে আবার । ইদানিং প্রায় অর্ধেক রাত্রি অবধি জেগে থাকতে হয় তাকে । ইবাদ সাথে থাকলে সে মহা জ্বালাতন করে । পেঁচার মতো রাতে ঘুমায় না সে বাচ্চা । নিজেও জেগে থাকে, আর বাপ মাকেও জাগিয়ে রাখে । মেঘা এতো দিন একা একা সব সামলেছে । এখন তার ছুটি । হারাম করা নির্ঘুম রাত গুলো এখন পুষিয়ে নিচ্ছে সে । রৌদ্র ওকে রাত জাগতে দেয় না ছেলের পিছে । নিজেই ছেলেকে সামাল দিয়ে মেঘাকে আরাম দেয় একটু ।
এই যেমন গতরাতে বাপ ছেলে ঘরে ছিলো না । মেঘার ঘুমে বিঘ্ন না ঘটিয়ে ইবাদকে নিয়ে মাঝরাত অবধি ড্রইং রুমে ছিলো বেপরোয়া যুবক । দুষ্টু ছেলেটার সাথে কথায় টক্কর দিতে পারাটা বড্ড মুশকিল ।
রাতের দিকে সোফায় শুয়ে ছেলেকে বুকে নিয়ে কতশত আজগুবি গল্প করেছে রৌদ্র । একটাও কাজের গল্প নয় । সব অহেতুক ।
আজগুবি বকবক করতে করতে অবশেষে তার ছেলে তার প্রকান্ড বুকেই ঢলে পড়ে সেথায় ঘুমিয়েছিলো আরামে । রৌদ্র ও টের পায়নি আর । সেও ঘুমিয়ে গেছিলো এক পর্যায়ে । সকালে যখন রুবিনা কাবির নিচে নামলেন, তখন বাপ ছেলেকে এভাবে দেখে চোখ ছানাবড়া তার । লম্বাটে সোফায় জায়গা জুগিয়ে দুটোই ঘুমিয়ে আছে বেঘোরে । ভদ্রমহিলা আপ্লুত হয়ে দেখে গেছেন ।
দেখেছে বাড়ির সবাই ।
রাতে তো ঘুম হয়নি । তাই ব্রেকফাস্টের পর ঘরে গিয়ে আবার শুয়েছে রৌদ্র ।
মেঘা হাতের কাজ ফেলে রুমে ঢুকে ওকে ঘুমিয়ে থাকতে দেখে মুচকি হাসে । দম ছেড়ে একদন্ড আয়েশ করে বসে লোকটার শিয়রের নিকট । উশকো খুশকো চুলে হাত বুলিয়ে ঝুঁকে কপালে চুমু খায় । বিড়বিড়ে বাক্য ধ্বনিত হয় রমনীর জিভে…..
” আই লাভ ইউ রাইনো মুখো !
” এন্ড,,, লাভ ইউ ঠু সুইটহার্ট !
তাৎক্ষণিক লোকটার হীম শীতল প্রত্যুত্তরে চমকে যায় রমনী । পিছিয়ে যায় হকচকিয়ে ।
রৌদ্রের চোখ বন্ধ । তা দেখে আঁখি লতা কুঁচকে পলক ঝাপটায় মেঘা । সেকেন্ড কয়েক বাদ লোকটা তড়াক করে দৃষ্টি উজাড় করে । ভ্রু নাচায় ফিচেল মুখে । রমনীর কনুইয়ে হেঁচকা টান মেরে তাকে এনে আছড়ে ফেলে বুকের মাঝে ।
দ্বিগুণ হকচকিয়ে যায় মেঘা । লোকটা তার সুঢৌল গ্রীবার নিকট নাক ডুবিয়ে দিতেই সতর্ক গলায় বলে ওঠে….
” কি করছেন অসভ্য লোক ? দরজা খোলা !
” সভ্য মেয়ে, আমার কাছে আসলে দরজা লাগিয়ে আসতে পারো না ?
মৃদু ঝাঁজে তেতে ওঠে রমনী…..
” আপনি না ঘুমোচ্ছিলেন ?
” তোমার ঘ্রাণ পেলে ঘুমের নেশা উড়ে যায় আমার ।
বলতে বলতে রমনীর বাঁধা খোঁপাটা আলগোছে আলগা করে দিলো বেপরোয়া যুবক । অমনি দীঘল কুন্তল ঢেউ খেলে পিঠ হতে পিছলে ঝাঁপিয়ে পড়লো বিছানার একধারে । রৌদ্র এক দলা কেশ টেনে নাকে চেপে ধরে । বরাবরের মতো শ্বাস টানে উন্মত্তের ন্যায় ।
নিয়ন্ত্রণ রেখে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে……
” মেরি জাননন,, চুলে কি মাখো বলতো ? কোন ব্রান্ডের নেশা লাগাও কেশে ? এটা আমার সংযম ছুটিয়ে দেয়, এ কোন আবেশে ?
ঠোঁট টিপে হাসে মেঘা । লোকটার গাল টেনে বলে….
” রৌদ্র, আপনি একটা পাগল !
” ইয়েস সানি, শুধু তোমার জন্য ! এই রৌদ্র কেবলই তার রৌদ্রময়ীর জন্য পাগল ।
” এবার একটু পাগলামো কমিয়ে দিন রাইনো মুখো । ছেলে মেয়েরা বড় হচ্ছে । ইবাদ হয়েছে আপনার মতোই । শুধু আমাকে লজ্জায় পড়তে হয় আপনাদের মাঝে পড়ে ।
রৌদ্র মৃদু শব্দে হাসে । রমনীর চিবুকে ওষ্ঠ ছোঁয়ায় । বিড়বিড় করে…..
” নয় বছরের বিবাহিত জীবন আমাদের । নয় বছর ! অথচ নয়টা মাসও তোমার সাথে সংসার করতে পারিনি । তোমাকে নিজের করে কাছে পাইনি নব্বই দিনও । ভাবতে পারছো কি যাতনা আমার ! কিভাবে পাগলামো কমাবো বলো ?
হাস্কি টোন তার । কথা শেষে রমনীর গ্রীবার নিকট মাতালের ন্যায় নাক ঘষলো । তার স্পর্শকাতর পরশে শ্বাস রুখে আবেশে চোখ বুজে নেয় মেঘা । রৌদ্র উন্মত্ত স্বরে হিসহিসিয়ে ডাকে…..
” সুইটহার্ট !
” হু !
” লেটস হ্যাভ অ্যানোদার বেবি, প্লিজ !
তাৎক্ষণিক চোখের পাপড়ি আলগা হয়ে মেলে যায় মেয়েটার । খুব কাছ থেকে লোকটাকে দেখে সে । ঘন পলক ফেলে বলে……
” আবার ?
” হু !
” দুটো আছে তো !
” আমার আরো চাই । তোমার যত্ন নেওয়ার জন্য হলেও এগেইন বেবি চাই আমি । প্রেগন্যান্সির সময়ে তোমাকে কেমন লাগে, সেটা দেখার জন্য হলেও বেবি চাই । প্লিজ বেইবি,, লেটস হ্যাভ অ্যানোদার বেবি ।
মেঘা ওষ্ঠ ফাঁক করে । শব্দহীন হেসে তর্জনীর ডগায় লোকটার অধরে টুপটাপ আঘাত বসিয়ে বলে…..
” একটা সন্তানের বেশি নয়, দুটো হলে ভালো হয়, বুঝলেন রাইনো মুখো ? আমাদের অলরেডি দুটো আছে, আর প্রয়োজন নেই ।
” একটা ফুটবল টিমের বেশি নয়, দুটো ফুটবল টিম হলে ভালো হয়,, বুঝলে সুইটহার্ট ? চলো ফুটবল টিম বানাই । দুটো না হোক, অন্তত একটা ।
ফিক করে হেসে ওঠে মেঘা ।
তার রিনরিনে হাসিতে তাল মেলায় বেপরোয়া যুবক নিজেও । ধীরে ধীরে সংযম ছুটিয়ে রমনীর নিকট আরো বেশি অগ্রসর হতে থাকে বেঘোরে ।
গ্রীবা হতে চিবুক, নাকের ডগা, আঁখি দ্বয়ের ঢাল পাপড়ি, পরক্ষণে আঁখি লতা, অতঃপর মসৃন ললাটের মধ্যমায় ঠোঁট ছোঁয়ায় সে । একই ভাবে এ বেলায় নিচে অগ্রসর হয় । নাকের ডগা ছুঁইয়ে অধরে এসে থামে তার শুষ্ক ঠোঁট জোড়া । রমনী ততক্ষণে আবেশে পাপড়ি ভিজিয়ে নিয়েছে । রুখে নিয়েছে শ্বাস । দরজা যে হাট করে খুলে রাখা, সেই হোদিশ নিমিষেই খোয়ালো দুজনাই ।
আপন স্ত্রীর অধরে অধর চুবিয়ে তাকে নিবিড় ভাবে নিজের সাথে জড়িয়ে নিলো রৌদ্র । তার ভেজা পরশ গভীর থেকে গভীরতর হতে হতেই কানে বাজলো অপটু ডাক…..
” মাম্মা !
ধক্ করে ওঠে মেঘা ।
ছিটকে পিছিয়ে যায় রৌদ্রের বাঁধন ছাড়িয়ে । বেপরোয়া যুবক ভ্যাবাচ্যাকা খায় নিজেও । ঘোর কাটিয়ে উঠে বসে হতচকিতে এপাশ ওপাশ তাকায় ডাক লক্ষ্য করে ।
ঠিক দরজার সামন বরাবর তাদের লক্ষী মেয়েটা গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে হাতে টেডি নিয়ে । গোল গোল চোখে তাজ্জব বনে চেয়ে রয়েছে বাপ মায়ের দিকে । যেনো অভাবনীয় কিছু দেখে ফেলেছে ।
মেঘা হতবুদ্ধতা কাটিয়ে শুষ্ক ঢোক গেলে । ফ্যাল ফ্যাল করে তাকায় রৌদ্রের দিকে । সে নিজেও জড়বুদ্ধ । রমনী থামলো না । দ্রুত নিজেকে ধাতস্থ করে ছুটে আসলো মেয়ের কাছে । মেয়েকে কোলে নিয়ে গলা ভিজিয়ে বললো….
” কি হয়েছে মা ?
রোশ্ তখনো বিষ্ময়ে থ । খানিক বাদ ফিক করে হাসলো না বুঝে । মেঘা বিছানার উপর নামিয়ে দেয় ওকে । বাচ্চাটা মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে লাফিয়ে বাপের কোলে ওঠে । ছোট দুহাতে গলা পেঁচিয়ে আদুরে হয়ে বলে…..
” ইপাদ ব্যাদ বয় । ও মেলেচে আমায় !
রৌদ্র মেয়েকে বুকে জড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে । মেঘার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ওষ্ঠ উল্টায় । ইশশ্, তার কাজ সম্পন্ন হলো না ।
তার এহেন আহত মুখাবয়ব দেখে ফিক করে হাসে মেঘা । ধীরে ধীরে পিছু হটে ঘর থেকে বেরোয় ইবাদের হোদিশ করতে । এ বেলায় মেয়ের কথায় গুরুত্ব দেয় রৌদ্র….
” কোথায় মেরেছে মাম্মা ? ইবাদ ইজ ইউর ব্রাদার । ভাইকে ব্যাড বয় বলতে নেই সোনা ।
বলতে বলতে মেয়েকে আলগা করলো সে ।
বাচ্চাটার অগোছালো চুল গুলো হাত দিয়ে গুছিয়ে পেছনের দিকে হটিয়ে দিয়ে কপালে চুমু খেলো । এর মাঝেই সেই দুষ্টু ছেলেটার আগমন ।
দেড় ব্যাটারি রাগে গজগজ করতে করতে বিছানায় পাশে এসে দাঁড়ায় । টেনে হিচড়ে কোনো রকমে বেডে উঠে বসে । বরাবরের মতো ফের মেজাজ বিগড়ে যায় রৌদ্রের কোলে নিজের বোনকে দেখে ।
ওর ক্ষুব্ধ মুখাবয়ব দেখে মাথা নাড়ে রৌদ্র । মেয়েকে পাশে নামিয়ে ছেলেকে টেনে ধরে । ওর ছোট ছোট দুহাত একসাথে বাম হাতে মুঠোবন্দী করে । ডান হাতে আঙ্গুল তুলে শাশায়….
” আমার প্রিন্সেস কে মেরেছো তুমি ?
মুখখানি কুঁচকে ফেললো ইবাদ । নিজের হাত ছাড়াতে না পেরে মুখ এগিয়ে আকস্মিকই কামড় বসালো বাপের বাড়ানো তর্জনীতে ।
বাচ্চাটার ইঁদুরে দাঁতের কামড়ে তাৎক্ষণিক মৃদু আহ্ সূচক শব্দে গুঙ্গিয়ে ওঠে রৌদ্র ।
ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নেয় । কিঞ্চিত ব্যাথায় ঝেড়ে ওঠে হাতখানা ।
ইবাদ তবুও উদ্বেগহীন । রোশের যেনো এটুকু সহ্য হলো না । ঠান্ডা বাচ্চাটা তেড়ে গিয়ে ইবাদের হাতে খামচি দেয় ।
” ইপাদ, ইউ ব্যাদ বয় ।
দুটোর ঝগড়া বাজার আগেই মেয়েকে টেনে সরায় রৌদ্র । ইবাদ নাছোড়বান্দা । সে রৌদ্র কে ছাড়লো না । রৌদ্রের সাথে হাতাহাতি করতে না পারলে আজকাল সে দুটো হাতিয়ার কাজে লাগায় । হয় ধারালো দাঁত দিয়ে কামড় বসায়, নতুবা চুল খামচে ধরে শক্ত করে ।
এ যাত্রায় দ্বিতীয় টা কাজে লাগালো ।
মেঘার অনুপস্থিতির সুযোগে রৌদ্রের প্রতি জ্বালাতন বাড়ালো সে । এ বেলায় দুহাতের মুঠোতে খামচে ধরলো বাপের খুচরো চুল গুলি । টান মারলো জোরে । রৌদ্র ছেলেকে জোর খাটিয়ে রুখতে নারাজ ।
ওদিকে বিছানার অন্য পাশে বসে ওষ্ঠ উল্টে ওদের বাপ ছেলের হাতাহাতি নিভু নিভু চোখে পরখ করছে রোশ্ । ইবাদ মাড়ি খিচে নিজের হাতে শক্তি বাড়ালো । আরো জোর দিয়ে রৌদ্রের চুল টেনে ধরতেই আকস্মিক চেঁচিয়ে উঠলো বেপরোয়া যুবকের একমাত্র কন্যা…….
” ইপাদ,, দোন্ত তাচ্ মাই পাপ্পা….
ইবাদ শুনলো কিনা কে জানে ! তবে রৌদ্রের কানে যেনো তীরের ন্যায় ঠাস করে বিধলো মেয়ের আওড়ানো গোটা বাক্যটাই । বাক্যের শেষের সম্বোধনে আটকালো যুবক । বল জাগিয়ে ইবাদের হাত দুটো পিছমোড়া করে আলগোছে সরিয়ে দিলো । টইটুম্বুর পানি ভরে ছলকে উঠলো তার দৃষ্টি । অদ্ভুত অস্পষ্ট চোখে সে তাকালো মেয়ের দিকে । অধর উল্টিয়ে কাঁদো কাঁদো হয়ে তাকিয়ে আছে রোশ্ । যেনো ব্যাথা পেয়েছে, কেঁদে ফেলবে এক্ষুনি ।
রৌদ্রের ভেতরটা কেঁপে ওঠে । কাঠ গলা ভিজিয়ে সে মেয়ের দিকে হাত বাড়িয়ে ডাকে অস্ফুটে…..
” প্রিন্সেসসসস !
ডাক পেয়েই রোশ্ হামলে পড়ে বাপের উপর । রৌদ্রের মাথায় ফু দেয় । চুলের ভাঁজে আলগোছে হাত বুলিয়ে আদর করে চুমু খায় । মিটিমিটি স্বরে বলে…..
” পাপ্পা, লেগেচে তোমাল ! ব্যাতা পিয়েচো ?
ঠিক যেনো পায়ের তলার মাটি সরে গেলো রৌদ্রের । থরথর করে কেঁপে উঠলো যুবকের পেটানো সু-পুষ্ট দেহ খানা । শিরদাঁড়া বেয়ে উষ্ণ স্রোত নামলো ।
ঝাপসা দৃষ্টি পরিষ্কার হলো অঝোরে ফোঁটা কয়েক পানি ঝড়ে । গাল ভিজলো যুবকের ।
গলায় দলা পাকিয়ে শ্বাস আটকালো । রুদ্ধ হলো তার জবান । পুরুষ হয়েও আর সংযত রইলো না । মেয়েকে একটানে জড়িয়ে নিলো বুকে ।
হাঁসফাঁস করে কান্না-জড়ানো কন্ঠে বলার চেষ্টা করলো বাক্য ভেঙে….
” প্….প্রিন্সেস,,, তুমি কি বললে সোনা ? পা…পাপ্পা বললে আমায় ? আমাকে পাপ্পা বলে ডাকলে মা ?
রোশ্ ভয় পায় ওকে কাঁদতে দেখে । বাচ্চা সুলভে কাঁদো কাঁদো হয়ে বাপের ব্যাথা আন্দাজ করে বলে….
” কাঁদচু কিনো পাপ্পা ? বেছি লেগেচে তোমাল ? ইপাদ ব্যাদ বয়, ও আল মালবে না । আমি ওকে পানিচ কলে দেবো ।
মেয়ের শান্তনা সইলো না যুবকের । সে উঠলো হাঁসফাঁস করে । মেয়েকে কোলে নিয়ে ধড়ফড় করে বিছানা থেকে নেমে হন্যে হয়ে ছুটলো বাইরের দিকে । হাঁক ছেড়ে চেঁচিয়ে বাড়ি মাথায় তুললো । সবার আগে ডাকলো নিজের স্ত্রীকে…..
” ইভারা,, ইভারা,, কোথায় তুমি ? জানেমাননন….
ভড়কানো আওয়াজ তার । শাফাহ্’র রুমে ছিলো মেঘা । হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো এহেন ডাক পেয়ে । একে একে সবাই উপস্থিত হয় ড্রইং রুমে । কেবল আদ্র নেই । সে বেরিয়েছে ভার্সিটিতে । শুভ্র ছিলো অফিসে, এই একটু আগে একটা ফাইল নেওয়ার জন্য এসেছে বাড়িতে । বেরোচ্ছিলো সবে । সদরের দিক হতে ঘুরে আসলো সেও । মেঘা সামনে হাজির হওয়ার আগেই ভাইয়ের অমন বিচলিত অবস্থা দেখে শুভ্র শুধোয়…..
” রুডি,, কি হয়েছে ?
রৌদ্র বিশেষ গুরুত্ব দেয় না । মেঘাকে দেখে ছটফট করে কেঁদে ওঠে । মেয়েকে কোল থেকে নামিয়ে তেড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে স্ত্রীকে ।
ছ্যাত করে ওঠে মেঘা । বোঝে না হেতু । ইয়াশ ও আছে উপস্থিত । কপাল গুটিয়ে ফেললো সে । কিছুটা অপ্রস্তুত ও হলো বটে । বাকিরা স্বাভাবিক । হায়া হীন রৌদ্রের এহেন হুটহাট কার্যকলাপের সাথে কমবেশি পরিচিত সবাই ।
তবে এ বেলায় যুবকের উৎকণ্ঠা সূচক কান্নার কারন বুঝলেন না কেউ ।
মেঘা রৌদ্রের পিঠে হাত রাখে । ঢোক গিলে শুধোয়….
” রৌদ্র,, কি হয়েছে ? এমন করছেন কেনো ? ইবাদ কিছু করেছে আবার ?
রৌদ্র উদ্ভ্রান্তের ন্যায় ছটফট করে ছাড়ে স্ত্রীকে । ভেজা চোখ নিয়ে শব্দ করে হেসে ওঠে । দু’হাতে চোখ ডলে মুছে নেয় । রমনীর দু বাহু আঁকড়ে ধরে হাঁসফাঁস করে বলে….
” ম…মেরি জানন,,, আমার মেয়ে আমাকে পাপ্পা ডেকেছে আজ । রোশ্ আমাকে পাপ্পা বলে ডেকেছে ।
ভড়কানো চোখ জোড়ায় ঝিলিক বয়ে যায় রমনীর ।
অবিশ্বাসে চোখ গোল করে চায় সে । যুবক উপরনিচ মাথা নাড়ে । ঢোক গিলে ঝুঁকে চুমু খায় মেঘার গাল, কপালে । মুখখানি আজলে ধরে কপালে কপাল ঠেকিয়ে আবার বলে মাথা নাড়িয়ে……
” ইয়েস সুইটহার্ট,,, রোশ্ আমাকে পাপ্পা ডেকেছে । একবার নয়, দুবার নয়, তিন-তিন বার পাপ্পা বলে ডেকেছে ও আমায় ।
মেঘাকে ছাড়লো সে । উচ্ছ্বাস চাপিয়ে রাখতে পারলো না । ঘুরে এসে ফের কোলে নিলো মেয়েকে । ঘূর্ণিপাক আকারে ঘুরে দেয়াল কাঁপিয়ে চিৎকার করে উঠলো প্রচন্ড খুশিতে…..
” মম,, ড্যাড,, আমার মেয়ে প্রথম বার ডেকেছে আমায় । ও জেনে গেছে, মেনে নিয়েছে আমি ওর পাপ্পা । পাপ্পা মানে কি শিখতে শুরু করেছে ও । দেখো তোমরা,, আমার মেয়ে আমাকে পাপ্পা বলে ডাকবে আবার । তাই না প্রিন্সেস ? বলো, আমি কি হই তোমার ?
প্রশ্নের বিপরীতে রোশের ভীষণ সাবলীল জবাব…..
” পাপ্পা !
উচ্চস্বরে হেসে ওঠে রৌদ্র । মেয়ের মুখ ভরে চুমু খায় এলোমেলো । দিশেহারা হয়ে পড়ে সে । খোয়ায় ধ্যান জ্ঞান ।
” দেখলে তোমরা,, আমি ওর পাপ্পা হই । আমার প্রিন্সেস চার বার পাপ্পা ডেকেছে আমায় ।
বাড়ির সবাই হেসে উঠলেন ছেলের এহেন আত্মহারা খুশিতে । মেঘা টলমলে চোখ মুছে নেয় । কদম বাড়িয়ে স্বামী সন্তানের দিকে এগোনোর আগেই সদরের দিক হতে ভেসে আসে আরেকটা পুরুষালি হালকা ডাক…..
” বস !
কেবলই রৌদ্রের হাঁসফাঁস উদ্বিগ্নতা বিরাজ ছিলো বসার ঘরে । এ বেলায় আরেকটা কন্ঠ যোগ হলো । ছেদ পড়লো সবার নীরবতায় । বিচলিত যুবক ডাক পেয়ে খুব বেশি ভাবে না । বেখেয়ালে পিছু ফিরতেই নজরে পড়ে, চৌকাঠের নিটক দাঁড়িয়ে আছে মাহির । বরাবরের মতো এ বেলাতেও ছেলেটা বড্ড পরিপাটি ।
এক মুহুর্তেই রৌদ্রের সাথে চোখাচোখি হলো ওর । অমনি নড়েচড়ে উঠলো বেপরোয়া যুবক । মাহির আশ্চর্য, কিংকর্তব্য বিমূঢ় । গত চার বছরে এমন কোনো সপ্তাহ যায়নি, যে সপ্তাহে সে আসেনি রৌদ্রের কাছে । খুব ভুল করে হলে মাঝে দুই থেকে তিন বার আসতে পারে নি কেবল । এর মধ্যেই লাস্ট দুই সপ্তাহ রয়েছে ।
বরাবর আসার পরও রৌদ্রের কোনো উন্নতি দেখতে পায়নি যুবক । প্রথম দুমাস তো কোমায় পড়ে ছিলো । পরে চারটে বছর বোবা হয়ে রইলো পড়ে হুইলচেয়ারে । মাহিরের সাথেও কথা বলে নি । বলেতে চেয়েছিলো, যদি মিনি কথা বলতো তাহলেই । মিনিও বিমুখ রৌদ্র হতে । এটা আরো বেশি গুঁড়িয়ে দিয়েছিলো বেপরোয়া যুবককে ।
এই এতো দিন পর রৌদ্রকে সম্পুর্ন সুস্থ অবস্থায় দেখে চোখ জোড়া শিথিল হয় মাহিরের । সে দূর হতেই আপাদমস্তক পর্যবেক্ষণ করে সটান দাঁড়িয়ে থাকা যুবককে । এই সেই রুডভিক কাবির রৌদ্র ? তার বস ? ছলছল চোখে ঠোঁট ঠেলে হেসে উঠলো মাহির । ত্রম্ভ কদমে ছুটে আসলো । রৌদ্রের কোলে একটা বাচ্চাকে দেখে দমলো যুবক । নতুবা এক্ষুনি শক্ত করে আলিঙ্গন করতো । পারলো না তা । নিজেকেও পারলো না ধরে রাখতে । অবিশ্বাসে রৌদ্রের বাহু ছুঁয়ে দেখলো সে । দু বাহু আঁকড়ে নিলো পরক্ষণে । সিক্ত নয়নে চেয়ে গলা ভিজিয়ে বিড়বিড় করলো…..
” বস,, আপনি সুস্থ হয়ে গেছেন বস ! আই কান্ট বিলিভ দিস । আপনি দাঁড়িয়ে আছেন নিজ পায়ে । সেদিন আপনার ফোন পেয়েও অবিশ্বাস ছিলো আমার মাঝে । কিন্তু না,, আপনি ঠিক হয়ে গেছেন পুরোপুরি ।
রৌদ্রের প্রখর দৃষ্টি ।
মাহির ভীষণ হাঁকপাক করছে ওকে একটা বার জড়িয়ে ধরার জন্য । সেটা ঠিক বুঝতে পরলো বেপরোয়া যুবক । আলগোছে মেয়েকে কোল থেকে নামিয়ে দিলো তাই । অমনি হামলে পড়লো মাহির ।
হেসে উঠলো রৌদ্র । রসিকতা করলো ছেলেটার সাথে……
” কন্ট্রোল মাহির । আমার বউ আছে । আর তোমার ও ।
মাহির রসিকতা গায়ে না মেখে থমকে যায় । ছাড়ে যুবককে….
” ম্যাম ?
চোখ পড়ে পেছনে । মেঘ ভেসে থাকা আকাশের ন্যায় একখানা নীলচে সুতির শাড়ি পড়নে মেঘার । সে তাজ্জব বনে চেয়ে আছে মাহিরের পানে । একটুও বেগ পায়নি একে চিনতে । এতো বছর পর মেঘাকে জলজ্যান্ত দেখে ঢোক গেলে মাহির । ভাষা হারায় সে । বুঝে পায়না কিছু ।
কেবল সেই একা এসেছে তা নয় । আরো দু’জন এসেছে সাথে । তারা এখনো সটান দাঁড়িয়ে আছে দরজার নিকট ।
রৌদ্রের দৃষ্টি এ বেলায় মাহির কে ছাপিয়ে আকস্মিক সদরের নিকট পড়লো । অমনি সর্বাঙ্গে বিদ্যুৎ বয়ে গেলো তার । রিসা দাঁড়িয়ে চৌকাঠে,, সে রিসাকে দেখলো না মোটেও । মায়া ভরা চোখ জোড়া তো আটকালো রিসার পিঠের পিছে । কেউ একজন উঁকি দিচ্ছে পেছন হতে ।
বেপরোয়া যুবক স্থবির হয়ে যায় নিমিষেই । কম্পিত হয়ে সীমা ছাড়ায় তার হৃৎপিণ্ডের বেগতিক চলাচল ।
ছলাৎ করে দৃষ্টি জোড়া বৃহৎ করে ফেলে সে ।
মাহিরের দিকে তাকায় । ক্ষিণ মাথা নাড়িয়ে মিনমিন করে প্রশ্নাত্মক স্বরে…..
” মাহির,, ম… মিনি ?
উত্তরে কেবলই উপর নিচ মাথা দোলালো মাহির । হেসে সায় দিলো । রৌদ্র যেনো আঁতকে ওঠে । থমকে যায় মুহুর্ত কয়েক । পরক্ষণে সব ভুলে ছুটে যায় বেপরোয়া যুবক । গ্রাহ্য করে না কাউকেই । এলোপাথাড়ি কদমে ছুটে গিয়ে হাঁটু ভেঙ্গে লুটিয়ে যায় সদরের নিকট । একবার মাথা তুলে তাকায় রিসার দিকে । পরক্ষণে ঘাড় বাঁকিয়ে পেছনে উঁকি দেয় । মিনি লম্বায় অনেকটা রিসার কাঁধ ছুঁই ছুঁই । সেই ছোট্ট পুতুল টা বড় হয়ে গেছে । অবশ্য রৌদ্র ভিডিও কলে হাজার বার দেখেছিলো ওকে । কথা হয়নি । সামনাসামনি দেখাও হয় নি । আজ এতো দিন, এতো মাস, এতো বছর পর নিজের সেই বিনি সুতোর বাঁধনের মেয়েকে দেখা মাত্রই যেনো আত্মা কেঁপে উঠলো যুবকের । রিসার পেছন থেকে মিনির হাতে টান মেরে ওকে নিজের সামনে এনে দাঁড় করালো রৌদ্র । মিনি বড় হয়েছে । পুতুলটার চেহারা কেমন বদলে গেছে । চিবুক নামিয়ে রেখেছে বাচ্চাটা । ভুলেও তাকালো না রৌদ্রের দিকে ।
এদিকে রৌদ্রের গলা শুকিয়ে আসে । সে গেলে লাগাতার ঢোক । মিনির মুখে হাত বোলায় । মেয়ের মুখখানা ঝাপসা হয়ে আসে তার নিকট । টুপটাপ পানি ঝড়ে গাল ছাপিয়ে । সে ডাকে ধরা গলায়…..
” ম…মিনি,, মাম্মা !
মিনি তাকায় সহসা । এই ডাক তার ছোট্ট হৃদয়ে গিয়ে আঘাত হানে ছুরির ন্যায় । বাচ্চাটার চোখ মানে না । বাধ্য হয় না । কি বুঝে যেনো গাল বেয়ে নোনা জলের স্রোত নেমে আসে আপনা আপনি ।
নিজেকে ধাতস্থ করতে ঠোঁট কামড়ে ধরলো সে । চোখ নামিয়ে নিলো তড়িতে । ঐ যে কাঁদতে পারে না ও । তবুও আজ কান্না পেলো ভীষণ । শব্দ এলো না এই যাতনায় । দু’হাত জড়ো করে গুটিসুটি মেরে দাঁড়ালো বাচ্চাটা । রৌদ্র ফের ডাকে ধেয়ে আসা কান্না গিলে….
” মাম্মা । লুক আ্যাট মি…
মিনি তাকায় বাধ্য মেয়ের ন্যায় । সহসা ভরা গালে হেসে ওঠে রৌদ্র । বাচ্চাটার মুখখানি শক্ত করে আজলে নিয়ে কপালে চুমু বসায় স্নেহ ভরে । অশান্ত বুকে টেনে নেয় মেয়েকে । বাঁধন করে দৃঢ় । কথা ফোটে না জবানে । সে রুদ্ধ গলায় শুধিয়ে বুলি আওড়ায়..
” কেমন আছো মাম্মা ? কত্ত বড় হয়ে গেছো তুমি ! আমার মিনি বড় হয়ে গেছে ! ইটস্ মাই মাম্মা !
তার ক্রন্দন সিক্ত কন্ঠে কিঞ্চিত হাসির রেশ মেলে । নাড়ির টান হীন মেয়েকে আলগা করে সে । মুখ ভরে চুমু খায় । বাড়ির সবাই চেয়ে আছেন নিগুড় লোচনে । কেবল মেঘা স্তম্ভিত । দৃষ্টি ছলছল তার । সে পলকহীন চোখে রিসাকে দেখে, অতঃপর মিনিকে । বছর চারেক আগে মিনি কত্তো ছোট ছিলো । এখন যেনো বড় হয়ে গেছে অনেকটা । এদিকে বাচ্চাটাকে উদ্বেগহীন দেখে উশখুশ করে ওঠে রৌদ্র ।
” মিনি,, হোয়াট হ্যাপেন্ড মাম্মা ? কথা বলছো না কেনো ? আমার সাথে কথা বলবে না ?
প্রশ্নের বিপরীতে পিছিয়ে যায় মিনি । কাপড় খামচে ধরে সিটিয়ে যায় মায়ের দেহের সাথে । রৌদ্রের প্রতি ভীষণ নরম সে । তবে রৌদ্র তার পাপা নয়, এটাও জানে সে । জন্মের পর প্রথম যার কোলে উঠেছে, দুনিয়ার আলোতে প্রথম যার চেহারা দেখেছে, মায়ের পর যার প্রতি টান অনুভব করেছে, যার আঙ্গুল মুঠিয়ে পায়ে পা রেখে হাঁটতে শিখেছে, যার হাতে হাতেখড়ি হয়েছে, ডেকেছে যাকে পাপা বলে,,, সে কি না ওর জন্মদাতা নয় । বাচ্চা হৃদয়ে এতো বড় কঠিন সত্য খাপ খাইয়ে মেনে নেওয়া কি এতোটাই সহজ ছিলো ? মিনি তো নির্বোধ ছিলো তখন । বুঝতে পারেনি কিছু । ধীরে ধীরে বুঝতে শিখেছি । রৌদ্রের থেকে দূরত্বে যেতেই বিষিয়ে গেছে মনখানি । রিসা যথাসম্ভব বুঝিয়েছে ওকে । যদিও আগে বোঝানো উচিত ছিলো ।
পরে তো অনুচিত হলো । বাচ্চা হৃদয় এই ধাক্কা সামলে উঠতে পারে নি । প্রভাব পড়েছে বিরূপ । এখন মিনির মনে কি চলে কেউ বোঝেনা ।
ওকে নিজের প্রতি বিমুখ দেখে ছটফট করে ওঠে রৌদ্র । হাত টানার চেষ্টা করে । মিনিও বিপরীতে টেনে হিচড়ে নিজের হাত সরিয়ে নেয় । পেঁচিয়ে ধরে মায়ের কোমর । রৌদ্রের বুক মুচড়ে ওঠে । ভারী তীব্র যন্ত্রণা অনুভব করে বুকে । সে মানতে পারে না এই উপেক্ষা ।
ছলছল চোখ তুলে রিসার দিকে তাকায়……
” রিসা,,,
কেবলই ডাকলো । হাসার চেষ্টা চালালো রিসা । মাথা ঝাঁকিয়ে বললো…..
” ওকে ওর মতো ছেড়ে দাও, রৌদ্র । আর আশকারা দিও না ।
” কিন্তু ও আমার সাথে কথা বলছে না কেনো ?
” কারন ও কঠিন সত্যটা মেনে নিয়েও নিতে পারেনি । আমার মেয়ে বড় হয়েছে রৌদ্র । কম কথা বলে এখন ! অপরিচিত কাউকে ভয় পায় ।
” আমি অপরিচিত ওর কাছে ?
” তোমার উদ্দেশ্যে বলিনি । তুমি যথেষ্ট বোঝো রৌদ্র । পাগলামো করো না আর । ফল ভালো পাও নি । আমার মেয়েটাও স্বাভাবিক রয় নি । আমার এই অনাকাঙ্ক্ষিত আগমনে আর অস্বাভাবিকতা সৃষ্টি করো না ।
বলতে গিয়ে কন্ঠ ধরে আসলো রমনীর ।
তড়িতে চোখ মুছে নিলো সে । বাড়ির সবাই উপস্থিত এখানে । অসহায় মেয়েটা কারোর সিমপ্যাথির পাত্রী বানালো না নিজেকে । মুখ গোল করে ভারাক্রান্ত দম ফেললো ঘন ।
সামনে তাকালো । ড্রইং রুমে সবাই উপস্থিত । অনেকটা অপ্রস্তুত হয় রিসা । দশ বছরের অধিক সময় পর এই আজ বাংলাদেশে এসেছে সে । প্রথম এসেছে কাবির ম্যানসনে । যদিও এখানে কম-বেশি চেনা মুখ সকলে । মাহির এ বাড়িতে আসলে রৌদ্রের সাথে যখন কথা হতো, তখন টুকটাক সবার সাথেই পরিচিত হয়েছে রিসা । মেয়েটা অপ্রস্তুত অবস্থা কাটিয়ে হাসি টানে ওষ্ঠপূটে । মেয়েকে সরায় নিজের থেকে ।
” মিনি,, এমন করতে নেই মাম্মা । দেখো,, এখানে অনেকে আছেন । ছাড়ো আমায় !
মিনি মাথা তুললো মায়ের দিকে । কাঁদো কাঁদো হয়ে চেয়ে আধো ভাঙ্গা গলায় আওয়াজ তুললো অবুঝের ন্যায়…..
” মাম্মা,, আমার পাপা ?
ধক্ করে ওঠে রৌদ্র । হেঁচকা টানে মিনিকে ফেরায় নিজের দিকে । অটুট যুবক দাবি ধরে হাউমাউ করে বলে…..
” ইয়েস মাম্মা,,,, এইতো আমি ! বলো ? আ’ম স্যরি মা ! মিস করেছো আমায় ?
মিনি চোখ কুঁচকে নেয় । ব্যাথা গিলে বলে বুঝদার বাচ্চার মতো…..
” তুমি আমার পাপা নও,,, আমার পাপা তো স্টার হয়ে গেছে ! আই হ্যাভ নো পাপা ! মিনির পাপা নেই, আঙ্কেল ।
আঙ্কেল সম্বোধন টা যেনো ভেতর কাঁপিয়ে দগ্ধ করলো বেপরোয়া যুবকের । রোশের মুখে এই ডাক শুনে যতটা কষ্ট হয়েছিলো, তার থেকেও বোধহয় দ্বিগুণ যন্ত্রণা হলো এ বেলায় । পিছিয়ে এলো যুবক । হাসলো অস্বাভাবিক……
” মিনি,,, কি বলছো মাম্মা ?
” মিনির পাপা নেই । তুমি তো মিনির আঙ্কেল । মিনি সব জানে !
বলার সময় বাচ্চাটার গলা কাপলো । ভিজলো কপোল । কিংকর্তব্য বিমূঢ় রৌদ্র জমে যায় ওকে দেখে । বিস্মিত হয়ে চায় । চোখের পানি গালে নামে নিঃশব্দে । পলক ফেলে চোখে । ঠোঁট ভিজিয়ে ঢোক গেলে দুটো ।
মিনি নিজেকে সরিয়ে নিলো ওর থেকে । রিসার দিকে চোখ তুলে মুচকি হাসলো ।
” অ্যাম আই রাইট মাম্মা ? মিনির পাপা তো মরে গেছে, তাই না ?
আর একটা পর্ব আছে । সেটা অন্তিম । আর সেটা বিশাল বড় হবে । অতঃপর শেষ । আপনাদের কথা কি বলবো, রেসপন্স ডাউন করে ফেলেছেন । আশা রাখবো এই দুটোতে আর কিপ্টামো করবেন না । চটজলদি রেসপন্স করবেন । যত তাড়াতাড়ি রিয়াক্ট পূর্ণ হবে, তত তাড়াতাড়ি শেষ পর্ব আসবে ।
#চলবে……..
Share On:
TAGS: আসবো ফিরে আবারো, সুরভী আক্তার
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
আসবো ফিরে আবারো পর্ব ৫২
-
নদীর ওপারে সুখ পর্ব ৯
-
আসবো ফিরে আবারো পর্ব ১৫(প্রথমাংশ+শেষাংশ)
-
আসবো ফিরে আবারো পর্ব ৯২
-
আসবো ফিরে আবারো পর্ব ৮৮
-
আমি তোমার হতে চাই গল্পের লিংক
-
আসবো ফিরে আবারো পর্ব ৭৪
-
আসবো ফিরে আবারো পর্ব ৮৫
-
আসবো ফিরে আবারো পর্ব ৮৬
-
আসবো ফিরে আবারো পর্ব ৬৩