নতুন প্রেমের গান পর্ব ২৪
সিয়াদাত বক্র হেসে বলে– “ শেখ বংশের পুরুষেরা তো একটাই বিয়ে করে তাই না মম? এক নারীতেই আসক্ত থাকে।এটাই তো আমাদের বংশের রীতি।তাহলে শেখ বংশের ছেলে হয়ে আমি কেন দুইটা বিয়ে করবো?”
মোহনা শেখ স্তম্ভিত হয়ে যান।তার কণ্ঠ কেঁপে ওঠে অজানা শঙ্কায় – “ কী বলতে চাইছো তুমি?”
সিয়াদাত অকপটে বলে – “ এটাই যে আমি বিবাহিত পুরুষ।আমার একটা লাল চমচমে বউ আছে।”
মোহনা শেখের চোখ জোড়া আগুনের গোলার মতো জ্বলে উঠে।তিনি চাপা গলায় হুঙ্কার দিয়ে বলে উঠেন, “ বিবাহিত পুরুষ? বউ আছে মানে? কী সব আজেবাজে বকছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?”
সিয়াদাত নির্লিপ্ত গলায় বলে, “ এখন কি মাথা খারাপ হওয়ার সময় বলো? সম্প্রতি বিয়ে হয়েছে।সংসার হবে, বাচ্চাকাচ্চা হবে।এখন মাথা খারাপ করে তো লাভ নেই। বরং লসই হবে।”
মোহনা শেখের রাগে শরীর কাঁপছে। তিনি নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলেন, “ তুমি কি সত্যিই বিয়ে করেছো?”
সিয়াদাত দৃঢ় কণ্ঠে বলে, “ আমি কখনো কি মিথ্যা বলেছি মম?”
মোহনা শেখের আগুনলাগা মরিচবাতির মতো জ্বলে উঠেন।চিৎকার করে বলেন, “ শেখ বংশের কেউ কখনো লুকিয়ে চুরিয়ে বিয়ে করে না। তুমি শেখ বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছো।তোমার থেকে এটা আশা করিনি।”
সারা তার মাকে থামানোর চেষ্টা চালিয়ে বলে, “ মম প্লিজ শান্ত হও।সবাই দেখছে তো।আমার মনে হয় ভাইয়ার ব্যাপার টা নিয়ে সবার সামনে আলোচনা করাটা ঠিক হচ্ছে না।তুমি বাড়ি চলো।ঠান্ডা মাথায় ভাইয়ার সাথে কথা বলবে।”
মোহনা শেখ স্তব্ধ হয়ে যান।তিনি চারপাশে একবার চোখ বুলিয়ে নেন। উপস্থিত সকলে তাদের দিকে আড়চোখে তাকাচ্ছে। সারার কথায় তিনি কিছুটা সম্বিত ফিরে পেলেন। ঠিকই তো, পাবলিক প্লেসে চিৎকার-চেঁচামেচি করে বংশের মর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না।
তিনি সিয়াদাতের দিকে একদৃষ্টিতে তাকালেন। তার চোখের জল রাগে টগবগ করছে। তবুও ঠাণ্ডা গলায় বললেন, “গাড়িতে ওঠো।”
সিয়াদাত বিন্দুমাত্র নড়ল না। বরং পকেট থেকে চাবির রিংটা আঙুলে ঘোরাতে ঘোরাতে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ঝুলিয়ে রাখল। ধীর স্থির গলায় বলল, “গাড়িতে তো উঠবই মম। তবে একা নয়। আমার স্ত্রীও আমার সাথেই যাবে। তাকে এই ভরা মজলিসে একা ফেলে রেখে আমি কোনোভাবেই যেতে পারি না।”
সিয়াদাতের এই স্পর্ধায় মোহনা শেখের সারা শরীর রাগে উত্তপ্ত হয়ে উঠল। হলের আশেপাশে দাঁড়িয়ে থাকা অতিথিরা তখন উৎসুক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। ফিসফাস বাড়ছে, কেউ কেউ আড়চোখে সিয়াদাতের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে কী যেন বলছে।
মোহনা শেখ তীক্ষ্ণ কণ্ঠে বললেন, “ সে কে? কোন বংশের মেয়ে?”
সিয়াদাত নির্বিকার ভাবে কাঁধ ঝাঁকিয়ে বলল, “সে কে,কোন বংশের মেয়ে,সেটা বড় কথা নয় মম। বড় কথা হলো, সে আমার স্ত্রী।”
আমার স্ত্রী শব্দ দুটো নোরার কানে উপ্তত্ত সিসা ঢালল।। সিয়াদাত যখন শান্ত মুখে কথাটা উচ্চারণ করল, তখন মনে হলো কেউ নিষ্ঠুরভাবে ওর হৃদপিণ্ডে এক অদৃশ্য ছুরি চালিয়ে দিল। অসহ্য যন্ত্রণায় নোরার দম বন্ধ হয়ে আসছিল।কিন্তু সেই যন্ত্রণার জায়গায় দ্রুত দখল করে নিল তীব্র এক ক্ষোভ।
সে আর এক মুহূর্তও স্থির থাকতে পারল না। রাগে অভিমানে কাঁপতে কাঁপতে সিয়াদের দিকে এগিয়ে গেল নোরা। দূরত্ব কমিয়ে এনে সিয়াদের চোখের দিকে সরাসরি তাকাল সে। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, “ তুমি মিথ্যা বলছো সিয়াদাত।তুমি বিয়ে করো নি।সবটাই তোমার সাজানো নাটক।কালা টাকির সাথে আমার বিয়ের দেওয়ার জন্য তুমি এই নাটক টা করেছো।তুমি আমাকে বাজে ভাবে ঠকিয়েছো।
নোরার প্রতিটি কথা তপ্ত সিসার মতো সিয়াদের হৃদয়ে বিঁধছে। সিয়াদাতের মনে হলো নোরা এখন আর সাধারণ কোনো নারী নয়।সে এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। সিয়াদাতের একদম কাছাকাছি দাঁড়িয়ে, তীব্র ঘৃণায় আচ্ছন্ন হয়ে সে আবারও বলতে শুরু করল,
“তুমি কি ভেবেছিলে, এই মিথ্যে নাটকের আড়ালে আমাকে কালা টাকির হাতে তুলে দিলেই তুমি জিতবে? তুমি জিতেছো ঠিকই, কিন্তু আমার চোখে তুমি চিরতরে হেরে গেছো। আমার সরল বিশ্বাসকে তুমি যে নোংরা খেলায় রূপান্তর করলে, তার মূল্য তোমাকে আজীবন চোকাতে হবে।
তুমি জানো না, ভালোবাসা কেড়ে নিলে মানুষ ঠিক কতটা নিঃস্ব হয়ে যায়। তুমি আজীবন নিঃস্ব থাকবে, সিয়াদাত। তোমার চারপাশের মানুষগুলো হয়তো তোমাকে ঘিরে থাকবে, কিন্তু তোমার আত্মার ভেতরটা মরুভূমির মতো খাঁ খাঁ করবে। তুমি ভালোবাসার জন্য তৃষ্ণার্ত পথিকের মতো অলিগলি ঘুরে বেড়াবে, তোমার ভালোবাসার মানুষের কাছে হাত পাতবে, কিন্তু সে তোমাকে একবিন্দু ভালোবাসা দেবে না। কারণ, ভালোবাসা দেওয়ার মতো কোনো পবিত্র জায়গা তুমি নিজের ভেতর অবশিষ্ট রাখোনি।
তুমি আমার সরল ভালোবাসা নিয়ে ছেলেখেলা করেছো। আমার পবিত্র ভালোবাসাকে তুমি নিজের পদাঘাতে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছো। কিন্তু জেনে রেখো, এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে।
তুমি ধুঁকে ধুঁকে মরবে, আর প্রতি মুহূর্তে তোমার মনে পড়বে একজন নারী তোমাকে ভালোবেসেছিল, যাকে তুমি সাজানো মিথ্যে দিয়ে ছাই করে দিয়েছো। তোমার প্রতিটি রাত হবে দীর্ঘশ্বাসের আর প্রতিটি সকাল হবে অনুশোচনার।
আমি আবারও বলছি,
“তুমি কখনো ভালোবাসা পাবে না। ভালোবাসা বিনে তুমি তিলে তিলে মরবে। এক ফোঁটা মমতার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য তুমি তৃষ্ণার্ত পথিকের মতো মরুভূমিতে ছটফট করবে, কিন্তু কোথাও তা পাবে না। তুমি আজীবন নিঃস্ব থাকবে, ঠিক যেমনটা আজ আমাকে করে দিলে।”
সৌরভের সর্বাঙ্গে ব্যাথা। বিয়ের নাটক করতে গিয়ে ক্ষতগুলো আবারো তাজা হয়ে উঠেছে।পা নাড়াতে পারছে না। এদিকে নোরার আর্তনাদও সহ্য করতে পারছে না।তার বুকটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে নোরাকে বক্ষমাঝে মিশিয়ে নিতে। কিন্তু ছুটে যাওয়ার জো নেই। সুপ্রভা সৌরভের মুখোমুখি দাঁড়িয়ে ছিল।ভাইয়ের মুখ দেখেই সে যেন পাঠ করে নেয় তার মৌনভাষ্য।সুপ্রভা তৎক্ষণাৎ ছুটে যায় সৌরভের কাছে। রসিকতা করে বলে,
“ বউয়ের কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করছে বুঝি?”
সৌরভ মন খারাপ করে বলে, “ নোরার জন্য বড্ড কষ্ট হচ্ছে।মেয়েটা হয়তো সত্যিই সিয়াদাতকে ভালোবেসেছিল।”
সুপ্রভা পাল্টা জবাব দেয়, “ সে তো তুমিও নোরাকে ভালোবেসেছিলে।নোরা তার ভালোবাসার মানুষকে নিজের করে পেলে তুমি যে তোমার ভালোবাসার মানুষকে নিজের করে পেতে না।”
সৌরভ ইষৎ হেসে বিড়বিড় করে বলে– “ নিজের করে আর পেলাম কই?”
সুপ্রভা সৌরভের কথা শুনতে পায় না।সে তড়িঘড়ি প্রশ্ন করে, “ কিছু বললে ভাইয়া?”
সৌরভ কিঞ্চিৎ চমকায়।আমতা আমতা করে বলে– “ না মানে বলছিলাম কী নোরার মাথা ঠিক নেই। তুই নোরাকে নিয়ে উপরে যা।”
সুপ্রভা সুবোধ বালিকার ন্যায় নোরার সামনে এসে দাঁড়ায়।নোরাকে বুঝিয়ে শুনিয়ে তার হাত ধরে উপরে নিয়ে যেতে উদ্যত হয়। ঠিক তখনই সুপ্রভা তার হাতে টান পায়।সুপ্রভা ত্বরিত পেছন ফিরে তাকায়।সিয়াদাত শাহারিয়ার তার হাত ধরে রেখেছে।সুপ্রভা চমকানো গলায় কিছু বলতে চায়। কিন্তু বলতে পারে না।সিয়াদাত তার হাত ধরে টেনে মোহনা শেখের সামনে নিয়ে আসে। রাশভারী গলায় বলে– “ মিট মাই ওয়াইফ, মিসেস সুপ্রভা শাহারিয়ার।”
চলবে ইনশাআল্লাহ।।
[ আপনাদের অনেকের অভিযোগ গল্পটা নিয়মিত দিচ্ছি না কেন? সত্যি বলতে আপনাদের যেমন গল্পের প্রতি আগ্ৰহ কমে গেছে, আমারও লেখার প্রতি আগ্ৰহ কমে গেছে।তবে এখন থেকে নিয়মিত দিয়ে খুব শীঘ্রই শেষ করে দিব ইনশাআল্লাহ। আর হ্যাঁ বোনাস পর্ব দিব নাকি আজ?]
® Nuzaifa Noon
Share On:
TAGS: নতুন প্রেমের গান, নুজাইফা নূন
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
সুপ্রভা পর্ব ২
-
নতুন প্রেমের গান পর্ব ৪
-
নতুন প্রেমের গান পর্ব ২৩
-
নতুন প্রেমের গান পর্ব ২
-
নতুন প্রেমের গান পর্ব ১৫
-
নতুন প্রেমের গান পর্ব ২০
-
সুপ্রভা পর্ব ১
-
নতুন প্রেমের গান পর্ব ১
-
নতুন প্রেমের গান পর্ব ২২
-
নতুন প্রেমের গান পর্ব ১৬