#ডেসটেনি [ ২৪ ]
#সুহাসিনি মিমি
“কিহহহ!? ওই হ্যান্ডসাম লোকটা তোর ভাইয়ের ফ্রেন্ড!?”
মেয়েটার আকস্মিক চিৎকারে কানের পর্দা ফেটে পড়ার জোগাড় প্রিয়ন্তীর। বিরক্ত হয়ে ফোনটা কানের কাছ থেকে একটু সরিয়ে নিয়ে ধমকে উঠল তখন,
“শ্রেয়ার বাচ্চা! আমি তোকে কী বলছি আর তুই কী রিয়্যাক্ট করছিস! একটু তো সিরিয়াস হ ভাই!”
“আরে বেডি চুপ থাক! আগে আমাকে একটা জিনিস বুঝা, এই আজব জিনিসগুলো ঘুরে ফিরে তোর দিকেই কেন টার্নিং পয়েন্ট হয়? আমাকে কি কেউ দেখে না নাকি? মানে বাংলাদেশের সব হ্যান্ডসাম ছেলে গুলা কেন ঘুরে ফিরে তোর আত্মীয়স্বজনের মধ্যেই পড়ে?”
“এ্যা?”
“হ্যা! তুই একটু ভেবে দেখ,প্রথমে এই ব্যাটা নিরামিষ কমান্ডা…
প্রিয়ন্তী চোখ কুঁচকে মাঝপথেই থামালো বান্ধবীকে,
“শ্রেয়ার বাচ্চা! এখানে আবার ওনাকে টানছিস কেন?”
“আরেহ আগে পয়েন্টে তো আসতে দে মেরি বেহেন!
প্রথমে ওই ব্যাটা কমান্ডার, তারপর আবার এই গ্রীন চোখ ওয়ালা! কেন ভাই? আমাকে কি কেউ চোখে দেখে না?”
প্রিয়ন্তী এবার বিরক্ত হয়েই বলল,
“আমার জায়গায় থাকলে বুঝতি! আমার কি অবস্থাটাই না হয়েছিল! হার্টবিট থেমে গিয়েছিলো ভয়েতে! ভাগ্যিস ব্যাটা আমায় চিনেনি। চিনলে এতক্ষনে ভাইয়ার কাছ থেকে জুতো পিটা খেতাম হান্ড্রেড পার্সেন্ট সিউর!”
ওপাশে কয়েক সেকেন্ড চুপ করে রইল শ্রেয়া। তারপর হঠাৎ করেই ফুস করে শব্দ তুলে গাঁ হেলিয়ে হেসে উঠল,
“আমি সিরিয়াসলি বলতেছি, তোর এই আজব গুজব মিস্টেক সিস্টেক লাইফ নিয়ে সুন্দর করে একটা উপন্যাসের বই ছাপা যাবে!”
প্রিয়ন্তী চোখ উল্টে ফোঁসফোঁস করে বলল,
“তুই হাসছিস? আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় আর তুই মজা পাচ্ছিস?”
“আরে মজা পাবো না? তুই ভাব, এত মানুষ থাকতে ওই অলিভ গ্রিন চোখ ওয়ালা হ্যান্ডসাম বান্দাকেই কেন তোর ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড হতে হবে! মানে ইউনিভার্স লিটারেললি তোকে ঘিরেই ঘুরতেছে!”
“শ্রেয়া, প্লিজ!এইটা কোনো ফানি ব্যাপার না। আমি এখনো শিওর না,লোকটা আমাকে চিনছে কিনা।যদি ব্যাটা সত্যিই আমায় চিনে ফেলে তো?”
“ওকে,ওকে, ফাইন। একটা কথা বল উনি তোর দিকে স্বাভাবিক ভাবেই চেয়ে ছিল, নাকি খানিকটা অন্যভাবে?”
প্রিয়ন্তী একটু থামল। সময় নিয়ে সুধালো,
“অদ্ভুতভাবে। মানে নরমাল না। মনে হচ্ছিল আমায় খুব আগে থেকেই চিনে হয়তো।আর জানিস উনি আমায় এমন একটা নামে সম্মোধন করেছেন,আমার কেন জানি ডাউট হচ্ছে!”
“ব্যাস!এইটাই তো সন্দেহজনক!”
“মানে তুই কি বলতে চাস,সে হয়তো চিনে ফেলছে?”
“আমি বলতেছি না নিশ্চিত! কিন্তু পসিবিলিটি আছে।”
প্রিয়ন্তী ঠোঁট কামড়ে চুপ করে গেল। গলা শুকিয়ে আসছে।শ্রেয়া আবার বলল,
“একটা কাজ কর, লোকটার সাথে আরেকটু কথা বলিস। ক্যাজুয়াললি। দেখ, কোনো হিন্ট দেয় কিনা।”
“পাগল নাকি?আমি নিজে গিয়ে আগ বাড়িয়ে কথা বলবো? যাতে সে আরো সন্দেহ করে?”
“এই প্রিয়, আচ্ছা যদি বাই এনি চান্স তোকে প্রতিদিন রাতে মেসেজ করা সে ব্যক্তিটি’ই তোর ভাইয়ের সেই ফ্রেন্ড বের হয় তখন?”
তড়িৎ বেগে ছুড়ে দেয়া শ্রেয়ার এহেন অদ্ভুত প্রশ্নে আরও বেশি তেতে গিয়ে উত্তর করে প্রিয়ন্তী,
“বেঙের মাথা! তুই চিনিস ওনাকে? উনি কতটা ব্যস্ত মানুষ আইডিয়া আছে? সে কিনা আসবে এরকম লেইম মার্কা কাজ করতে? তাও আবার আমায়?”
“এমনি বললাম। বাদ দে। কোথায় তুই এখন?”
“একপাশে এসে দাঁড়িয়েছি। ভিতরে মানুষের সরগম অনেক। হলুদের প্রোগ্রাম না!”
“আর তোর ওই নিরামিষ কমান্ডার কই?”
প্রিয়ন্তী বিরক্ত হয়ে বলল,
“এখানেই আছে কোথাও!ভাইয়া বলল আর উনি নাচতে নাচতে চলেও আসলো। এতটা আত্মসম্মানহীন মানুষ্ হয় কখনো উনাকে না দেখলে বুঝতাম না!”
“ওমা! ব্যাটা নিশ্চই তোর পিছনে লাইন মারতে আসছে!”
“লাইন না ছাই। আর এই প্রিয়ন্তী বারবার একই ভুল করেনা বুঝেছিস। উনার আত্মসম্মানবোধ না থাকতে পারে, আমার আছে। ব্যাটা ভেবেছে কি নিজেকে? আমায় রিজেক্ট করা? দিয়েছি মেসেন্জার থেকে ব্লক!”
“তো আমাকে ব্লক করার রিজনটা কি জানতে পারি, মিস প্রিয়ন্তী?”
আচানক ভারি পুরুষালি স্বরে আতঙ্কিত চোখে উল্টো ঘুরে তাকালো প্রিয়ন্তী। চোখে পড়ল সাদা রঙের প্যান্ট এর পকেটে দু হাত গুঁজে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকা মানবেতে। চোখদুটো স্থির। ওর দিকেই নিবদ্ধ। ওপাশে শ্রেয়া তখনও বলেই যাচ্ছে,
“হ্যালো? প্রিয়? কে রে ওটা? ওই মাইয়া?”
প্রিয়ন্তীর গলা শুকিয়ে কাঠ। বহু কষ্টে ঠোঁট নেড়ে জানাল,
“আ আমি… পরে কথা বলছি তোর সঙ্গে!”
বলেই তড়িঘড়ি করে কল কাটল।ফোনটা নামিয়ে আনতেই বুঝল,তাজধীর তখনো একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মাটির দিকে চোখ নামিয়ে ফেলল প্রিয়ন্তী। বুকের ভেতর ধুপধুপ শব্দটা বাইরে থেকেও শোনা যাচ্ছে কি? শক্ত হ প্রিয়ন্তী,শক্ত হ। প্রিয়ন্তী ঢোক গিলল। মাথা কাজ করছে না একদমই। উপরে যতই শক্ত কথা বলুক না কেন। এই লোকটার সামনে এলেই কেন জড়তা কাজ করে ওর বুঝে পায়না।তাজধীর এগিয়ে এলো কয়েক পা।
“আই রিপিট,হোয়াট ইজ দ্যা এক্সাক্ট রিজন,মিস প্রিয়ন্তী?”
“আগে আমায় বলুন আপনার আসলে সমস্যাটা কি?যখন তখন, যেখানে সেখানে এসে হুটহাট এমন ভুতের মত হাজির হয়ে যান কেন? ওয়েট আপনি আবার আমায় স্টক করছেন নাতো?”
চড়াও গলায় একনিঃশাসে হড়বড়িয়ে কথাগুলো বলে থামে মেয়েটা। তাজধীর কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রয় শুধু। চোখদুটো অদ্ভুত শান্ত।আচমকাই লোকটা শব্দ করে বাঁকা হেসে উঠে। ডান ভ্রু কুঞ্চিত করে জানায়,
“স্টক? আর আপনায়?তা ঠিক কোন দুঃখে আমার আপনাকে স্টক করতে হবে শুনি? “
“সেটা তো আপনি’ই ভালো জানেন। যেখানে সেখানে এসে হুটহাট হাজির হয়ে যাচ্ছেন সামনে। বলি কি, এসব ফাজলামো ছেড়েছুড়ে ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগেনা। যেই কাজে আসছেন সেটায় মন দিন!”
রাগে গজগজ করতে করতেই কথাটা ছুড়ে দিল প্রিয়ন্তী। তাজধীর অবশ্য বিন্দুমাত্র বিচলিত হলো না এতে। বরং প্যান্টের পকেটে দুহাত গুঁজেই দাঁড়িয়ে রইল আগের মতো। ঠোঁটের কোণে অস্পষ্ট একটুকরো হাসি ফুটিয়ে অতঃপর স্থির, মোহনীয় দৃষ্টিতে প্রিয়ন্তীর চোখে চোখ রেখে শান্ত গলায় বলল,
“সেটাই তো করছি।”
প্রিয়ন্তী ভ্রু কুঁচকাল,
“মানে?”
এবার ধীর পায়ে আরও খানিকটা এগিয়ে এলো লোকটা। এতটাই কাছে যে লোকটার পারফিউমের গাঢ় সুবাস এসে লাগল প্রিয়ন্তীর নাকে। বুকের ভেতরটা কেমন অকারণেই শিহরিত হলো। কিন্তু মুখে সেটা প্রকাশ হতে দিল না একটুও।
“প্রথমে বউ সেজে মেসেজ। তারপর মাছ চুরি। এরপরে আবার ব্লক। আর এখন তো সোজা আমাকে স্টকার বানিয়ে দিলেন।আপনার ক্রাইম লিস্ট কিন্তু দিনবেদিন লম্বা হচ্ছে, ম্যাডাম।”
প্রিয়ন্তী কিছু বলতে গিয়েও থেমে গেল। লোকটার গলার স্বরটা কেমন যেন বদলে গেছে আচমকা।
ও দ্রুত মুখ ঘুরিয়ে নিল।
“আপনার সাথে কথা বলাই ভুল!”
“তাহলে ক্লিয়ার করুন? “
“কিহ?”
“ব্লক করেছেন কেন?”
“এভাবে বলছেন যেন আপনার সঙ্গে আমার জন্ম জমান্তরের সংসার চলছিল সেখানে?যে হুট্ করে ব্লক করায় তার কৈফিয়তও দিতে হবে?”
“না করলে সংসার টা শুরু হবে কিভাবে মিস?”
“মানে?”
“মানে খুব সিম্পল! আনব্লক করুন।ব্লক করে রেখে আবার রাগ দেখানোটা কেমন বাচ্চামি দেখায় না?তাই বলছি আনব্লক করুন, এরপর নাহয় ধীরে সুস্থে আবার জগড়াটা কন্টিনিউ করা যাবে।”
প্রিয়ন্তী হতভম্ব হয়ে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইলো। কি শেয়ানা লোক! জোড় করে আনব্লক করাবে কিনা শেষমেশ জগড়া কন্টিনিউ করার জন্য?
“ঝগড়া কন্টিনিউ করার জন্য আপনায় আমি আনব্লক করবো?”
“সেটা তো আপনার ইচ্ছা এন্ড মুডের উপর ডিপেন্ড করছে। আপনি চাইলে অন্য কিছুও কন্টিনিউ করা যাবে!”
“আপনি সত্যি সত্যিই অদ্ভুত মানুষ একটা!”
“এই কথাটা আপনি আগেও বলেছেন।”
“আরও হাজারবার বলবো!কোনো সমস্যা?”
“বাই দ্যা ওয়ে আপনি আমার কাছ থেকে এভাবে লুকিয়ে চুরিয়ে বেড়াচ্ছেন কেন আজকাল?”
“আমি? আপনার থেকে পালাবো? প্লিজ! নিজেকে এতটাও ইম্পরট্যান্ট ভাবার কিছু নেই মিস্টার কমান্ডার।”
“ওহ? তাহলে ব্লক করলেন কেন?”
এক সেকেন্ড থেমে গেল প্রিয়ন্তী। পরক্ষণেই ঠোঁট শক্ত করে বলল,
“আমার ইচ্ছা হয়েছে তাই করেছি। সো?”
তাজধীর মাথা নেড়ে ধীরস্বরে বলল,
“মজার ব্যাপার কি জানেন? মানুষ সাধারণত তাকেই এভয়েড করতে চায়, যে মানুষটা তার মাথার ভেতর একটু বেশিই জায়গা করে নেয়।উম!দিনরাত চব্বিশ ঘন্টা ঘুরঘুর করে! ইউ নো না হোয়াট আই মিন?”
“আপনি নিজেকে নিয়ে একটু বেশিই ভাবেন না?”
“হয়তো। তবে আমার ধারণা সাধারণত ভুল হয় না।”
“তাহলে এবার ভুল হয়েছে।”
প্রিয়ন্তী আর এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। বিরক্তিতে ফুঁসতে ফুঁসতে পাশ কাটিয়ে চলে যেতে নিলে পেছন থেকে আবার ভেসে এলো তাজধীরের ভারী কণ্ঠ,
“আর হ্যা মিস প্রিয়ন্তী।”
পা থামিয়ে বিরক্ত চোখে ঘাড় ঘুরালো ও।তাজধীর তখনো একইভাবে তাকিয়ে আছে। তারপর একদম নির্লিপ্ত স্বরে বলে উঠল লোকটা,
“আপনি রাগলে আপনার নাকটা একদম লজ্জা রাঙা বধূর মতো টুকটুকে লাল হয়ে যায়।উম,ততটাও খারাপ কিন্ত লাগেনা দেখতে!”
****
রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বেরিয়ে এলো প্রিয়ন্তী। লোকটার প্রতিটা কথা কেন যেন মাথার ভেতর হাতুড়ির মতো বাজছে বারবার। বিরক্তিতে দাঁত চেপে হাঁটতে হাঁটতেই আচমকা টের পেল শাড়িটার আঁচল কেমন যেন এলোমেলো হয়ে গেছে। সম্ভবত তাড়াহুড়োয় কোথাও পিন ছুটে গেছে।
“উফফ!”
বিরক্তিতে কপালে হাত ঠেকালো ও। চারপাশে এত মানুষের ভিড় যে ঠিকঠাক করাও মুশকিল। নিচতলা আর দোতলা পুরো মানুষে গমগম করছে। একবার দোতলার ওয়াশরুমে গিয়ে উঁকি দিয়েই হাঁ হয়ে গেল প্রিয়ন্তী। মেয়েদের লম্বা লাইন!এই লাইনে দাঁড়ালে আজ আর বাড়ি যাওয়া লাগবেনা। নিজের মনেই বিড়বিড় করে তিনতলার দিকে উঠে গেল ও।
আশ্চর্যজনকভাবে থার্ড ফ্লোর পুরোটাই প্রায় ফাঁকা। লম্বা লম্বা পা ফেলে ওয়াশরুমের সামনে পৌঁছাতেই দেখল একটা মেয়ে মাত্র বের হচ্ছে ভিতর থেকে। মেয়েটা চলে যেতেই দ্রুত ভিতরে ঢুকে দরজা লাগিয়ে নিল। বড় আয়নার সামনে এসে দাঁড়াতেই নিজের এলোমেলো অবস্থা দেখে ঠোঁট কুঁচকালো। শাড়ির আঁচলটা ঠিক করল প্রথমে। খুলে যাওয়া পিন আবার লাগালো। খোঁপা থেকে বেরিয়ে আসা চুলগুলোও আঙুল দিয়ে গুছিয়ে নিল খানিকটা। এরপর চোখ গেল সামনের বড় কাঁচের দেয়ালটার দিকে। পার্স থেকে ফোনটা বের করল কয়েকটা মিরোর সেলফি নেয়ার জন্য।
ফোন বের করে আয়নার সামনে দাঁড়িয়ে দু-তিনটা মিরর সেলফি তুলে ফেলল প্রিয়ন্তী।তারপর মিনিট পাঁচেক আরও সময় লাগিয়ে বের হয়ে এলো বাইরে। পার্সে ফোন রাখতে রাখতে আচমকাই অসাবধানতায় কারো পায়ের উপর নিজের ৪ ইঞ্চির হাই হিল বসিয়ে দিতেই সঙ্গে সঙ্গেই কারো ভারী গলা থেকে চাপা একটা শব্দ বের হলো,
“উহ্!”
প্রিয়ন্তী আঁতকে উঠে তড়িঘড়ি পা সরালো। অসাবধানতায় সোজা কারো জুতোর ওপর পা দিয়ে ফেলেছে ও!
“স-সরি! আমি আসলে দেখিনি!”
কথাটা বলতে বলতেই মাথা তুলে তাকালো সামনে।
আর পরক্ষণেই ওর চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল।
সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য নিশ্বাস বন্ধ হয়ে গেল ওর। গাঢ় রঙের কাবলি সেট পরে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লোকটা। একহাতে ফোন, অন্যহাত পকেটে। অলিভ গ্রিন চোখ দুটো স্থির হয়ে আছে প্রিয়ন্তীর মুখে। চোখেমুখে বিরক্তির লেশমাত্র নেই। বরং কেমন যেন শান্ত, অদ্ভুত একটা দৃষ্টি। প্রিয়ন্তীর গলা শুকিয়ে কাঠ।
“আ-আপনি?”
ভীষণ অপ্রস্তুত হয়ে হাঁসফাঁস করল মেয়েটা। বুকের ভেতরটা ধড়ফড় করছে। এই লোকটার সঙ্গে কেন বারবার এমন অদ্ভুত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় ওর, সেটাই বুঝে উঠতে পারে না।তড়িঘড়ি করে পা সরিয়ে নিয়ে জড়ানো গলায় বলে উঠল,
“স-সরি! আমি আসলে খেয়াল করিনি। আমার দেখে চলার উচিত ছিল, আমি সত্যিই সরি ভাইয়া!”
কথাগুলো বলতে বলতেই প্রায় গুলিয়ে ফেলল ও। অভিরাজ অবশ্য একদম শান্ত। যেন ব্যাপারটা তেমন কিছুই না। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে ধীর স্বরে বলল উল্টো,
“ইটসস ওকে। ঘাবড়ানোর কিছু নেই। আম আলরাইট!”
লোকটার স্বাভাবিক গলায় বলা কথাতেও প্রিয়ন্তীর অস্বস্তি কমল না খুব একটা। বরং চোখ এড়িয়ে যেতে নিয়েও হঠাৎ থেমে গেল ওর দৃষ্টি। অভিরাজের কাবলি সেটের একপাশে খানিকটা ভেজা দাগ পড়েছে।কাপড়টা চিপচিপেও লাগছে কিছুটা। প্রিয়ন্তী অবচেতনভাবেই বলে ফেলল,
“এখানে কী হয়েছে?”
অভিরাজ নিজের পোশাকের দিকে তাকিয়ে বিরক্তির হাসি দিল।বলল,
“নিচে এক ওয়েটার জুস উল্টে ফেলেছে। এত গেদারিংয়ের মধ্যে দাঁড়িয়ে থাকাও মুশকিল। তাই একটু উপরে চলে এলাম।”
“ওহ!”
অভিরাজ মাথা নেড়ে বুঝালো। তারপর আরও কিছু বলতে নিল হয়তো। কিন্তু প্রিয়ন্তীর ভেতরে ভেতরে অস্বস্তিটা আবার বাড়তে শুরু করেছে। লোকটার চোখদুটো খুব অদ্ভুত। মনে হয় যেন সব বুঝে ফেলছে।
তাই আর দাঁড়ালো না ও। ছোট্ট করে মাথা নেড়ে পাশ কাটিয়ে বের হয়ে যেতে নিল।ঠিক তখনই পেছন থেকে অভিরাজের ভারী গলা ভেসে এলো,
“ম্যাম, আপনার কাছে টিস্যু হবে?”
প্রিয়ন্তী থেমে গেল। পরক্ষণেই ব্যাগ খুলে তাড়াতাড়ি একটা টিস্যু বের করল। তারপর এগিয়ে দিয়ে ভদ্রতাসূচক ছোট্ট একটা হাসি ফুটিয়ে বলল,
“জি। নিন।”
“ধন্যবাদ!”
বলেই টিস্যুটা নিল। আঙুল ছুঁয়ে যাওয়ার আগেই হাত সরিয়ে নিল প্রিয়ন্তী। তারপর আর এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। দ্রুত পায়ে সিঁড়ির দিকে নেমে গেল।অভিরাজ দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল আগের মতোই। অলিভ গ্রিন চোখ দুটো স্থির হয়ে থাকল প্রিয়ন্তীর চলে যাওয়ার দিকে। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল অস্পষ্ট এক মুচকি হাসি।তারপর হাতে ধরা টিস্যুটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে সেটাকে খুব যত্ন করে ভাঁজ করল। অতঃপর নিঃশব্দে নিজের পকেটে ঢুকিয়ে রাখল সে।
:
:
:
গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত বেশ গড়িয়ে গেছে। চারপাশের কোলাহল পুরোপুরি না থামলেও ইতিমধ্যে দূর দূরান্তের আত্মীয়স্বজনরা দুয়েকজন বেরিয়ে গেছে বাড়ির উদ্দেশ্যয়। এত রাত হওয়ায় পাভেলও ঠিক করল আর দেরি না করে বাসায় ফিরে যাবে সবাইকে নিয়ে।
তাজধীর আগেই গাড়ি পার্কিং থেকে বের করে এনে কমিউনিটি সেন্টারের সামনে দাঁড় করিয়ে রেখেছে। নিজে বসে আছে ড্রাইভিং সিটে। গাড়ির কাঁচের ভেতর থেকে নির্লিপ্ত চোখে বাইরে তাকিয়ে আছে লোকটা।
কিছুক্ষণ পর মিতালী আর প্রিয়ন্তী বের হয়ে এলো ভিতর থেকে। শাড়ি সামলাতে সামলাতে হাঁটছে দুজন। ওদের পেছনেই আসছিল পাভেল, কিন্তু মাঝপথে এক পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যেতেই দাঁড়িয়ে গেল কথায়।
“আরে ভাই! আপনি এখানে?”
ব্যস, তারপর আর তাকে সরানো দায়।মিতালী একবার পিছনে তাকিয়ে হেসে মাথা নাড়ল। তারপর প্রিয়ন্তীকে নিয়ে গাড়ির কাছে এসে দরজা খুলে বলল,
“তুমি বসো, আমি তোমার ভাইয়াকে ডেকে আনছি।”
প্রিয়ন্তী কিছু বলার আগেই মিতালী মুচকি হেসে আবার ভেতরের দিকে চলে গেল। পিছনের সিটে বসে অস্বস্তিতে গুটিয়ে রইল প্রিয়ন্তী। সামনে তাজধীর স্টিয়ারিংয়ে একহাত রেখে বসে আছে। কিন্তু রিয়ার ভিউ মিররের ভেতর দিয়ে লোকটার দৃষ্টি বারবার এসে আটকে যাচ্ছে ওর মুখে। তখনের পর থেকে আর সামনাসামনি হয়নি দুজন। পাভেল নিজের বন্ধুবান্ধব সবার সঙ্গে গর্ব নিয়ে তাজধীরকে পরিচয় করিয়ে দিয়েছে একে একে। তাজধীর ও সৌজন্যেতায় সবার সঙ্গে হাসিমুখে কথা বলেছে। তবে প্রিয়ন্তী ঠিকই লক্ষ্য করেছে, প্রোগ্রামে থাকা সমস্ত মেয়েগুলো চোখ দিয়ে গিলে খেয়েছে নিরামিষটাকে। মেয়েগুলো তো আর জানেনা যাকে এতটা প্রয়োরিটি দিচ্ছে তার যে মেয়ে মানুষেই ইন্টারেস্ট নেই। ভাবতেই আফসোস লাগে প্রিয়ন্তীর মেয়েগুলোর জন্য।
“আমার মাছটা কবে দিচ্ছেন?”
একবারে আচানক, অপ্রত্যাশিত ভাবেই মুখের উপর ধুম করে ভারী গলায় প্রশ্ন ছুঁড়ে দিল তাজধীর। প্রিয়ন্তী তাকিয়ে ছিল বাইরে। অমনি কপাল কুঁচকে তাকাল সামনে,
“কি?”
তাজধীর এবার ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো ওর দিকে। গলায় সেই চিরচেনা রুক্ষ ভাবটা স্পষ্টতই বজায় রেখে শুধাল,
“আমার ব্লু হাফমুনটার কথা বলছি। কবে ব্যাক দিচ্ছেন?”
প্রিয়ন্তী বিরক্তিতে চোখ বড় বড় করে বলল,
“এইখানে কি আপনার মাছ সঙ্গে করে আমি নিয়ে এসেছি নাকি?এইযে দেখুন নেই আমার ব্যাগে!”
রাগে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে সত্যি সত্যিই ব্যাগটা খুলে দেখাল প্রিয়ন্তী। তাজধীর সেদিকে চেয়ে গমগমে সরে জানাল,
“সেটা তো জানি না। আপনি যেভাবে জিনিস গায়েব করেন, ট্রাস্ট করা মুশকিল।”
“আর দিব না বলেছি না?”
“দেবেন না বললেই হলো?”
“হ্যা, হলো। একবার যেটা আমার কাছে এসেছে, সেটা ফেরত যাওয়ার চান্স নাই।”
“চুরি করে আবার এত কনফিডেন্স?চোরের মায়ের বড় গলা! তবে আপনি কেন আমার সবকিছু চুরি করতে হাত ধুয়ে লেগেছেন বলুন তোহ? “
“আজব! আবার কি চুরি করেছি আমি?”
“এইযে প্রথমে মাছ, এরপর আমার শান্তি!”
শেষের কথাটা বিড়বিড় করে বলে ঘাড় উল্টে ফোকাস করল সামনের রাস্তায়। প্রিয়ন্তী তখনো সেই কথার পিঠে একের পর এক ঝাঁঝালো বাক্য বলেই যাচ্ছে।তবে তাজধীরের সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই আপাতত। রিয়ার ভিউ মিররে তাকানো চোখ দুটো মুহূর্তেই সরে গিয়ে আটকালো সামনের মেইন রাস্তায়। কপাল কুঁচকে গেল ওর। কয়েক সেকেন্ড একদৃষ্টিতে তাকিয়ে রইল বাইরে। রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। বয়স খুব বেশি না। কানে ফোন চেপে কী যেন বলছে আর হাসছে। এতটাই ফোনে ডুবে আছে যে আশপাশের দিকে কোনো খেয়ালই নেই মেয়েটার। পোশাক দেখে বুঝতে বাকি রইল না— এই প্রোগ্রামেরই কোনো গেস্ট হবে হয়তো।
চারপাশ অস্বাভাবিক রকম ফাঁকা। রাত অনেক হওয়ায় রস্তায় কোনো গাড়িঘোড়াও নেই বললেই চলে। এমনিতেই কমিউনিটি সেন্টারটা একটু ভিতরের দিকে। ঠিক তখনই একটা বাইক খুব দ্রুতগতিতে মেয়েটাকে ক্রস করে চলে গেল সামনের দিকে।
তাজধীরের চোখ সরু হয়ে এলো আরও।বাইকে বসা দুজন ছেলে। সামনের জনের মাথায় হেলমেট থাকলেও পিছনের জনের মুখে কালো মাস্ক।বাইকটা কয়েক সেকেন্ড সামনে গিয়ে আচমকাই ইউ-টার্ন নিল।
তাজধীরের মুখের রঙ বদলে নিমিষেই।যা বুঝার তার বিচক্ষণ মস্তিস্ক বুঝে নিলো মুহূর্তেই।
“ওহ শিট!”
চোখদুটো হঠাৎ ভয়ানক তীক্ষ্ণ হয়ে উঠেছে।পরিস্তিতির আগামবার্তা বুঝতে পেরেই খানিকটা চিন্তিত হয়ে উঠল মুখভঙ্গি। হর্ন দিলেও লাভ হবে না, এটাও বুঝল সঙ্গে সঙ্গে। মেয়েটা সম্পূর্ণ ফোনে মগ্ন।আমলে নিবেনা কিছুই।
এক মুহূর্ত দেরি করল না তাজধীর আর। ধড়াম করে গাড়ির দরজা খুলে প্রায় লাফিয়ে বেরিয়ে গেল বাইরে। তারপর ঝড়ের বেগে দৌড় দিল রাস্তার দিকে।ওদিকে
প্রিয়ন্তী পুরোপুরি হতভম্ব।খানিকটা ঝুকে জানালার কাছে মুখে নিয়ে বিড়বিড় করল,
“এই ব্যাটার আবার কি হলো?”
বাক্য শেষ করার আগেই একটা বাইক এদিক দিয়ে তেড়ে আসতে দেখল ও।তাজধীর দূর থেকেই গর্জে উঠল,
“হেই! সরে যান! সরে যান ওখান থেকে!”
মেয়েটা শুনলই না। এখনো ফোন কানে চেপে দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তেই বাইকের পিছনে বসা ছেলেটা হাতে ধরা সাদা রঙের একটা বোতল উঁচু করল। ভেতরে স্বচ্ছ তরল জাতীয় কিছু। সবকিছু খুব দ্রুতই ঘটল। পুরো চোখের পলকে।ছেলেটা বোতলের মুখ খুলে মেয়েটার দিকে ছুঁড়ে মারতে নিলে তাজধীর দৌড়ে গিয়ে প্রায় ছিনিয়ে আনার মতো করে মেয়েটাকে জোরে টেনে নিজের দিকে সরিয়ে নিল।ব্যাস!তরলটা গিয়ে পড়ল রাস্তার একপাশে।সঙ্গে সঙ্গে সেখান থেকে ধোঁয়ার মতো কুয়াশা উঠতে লাগল।
প্রিয়ন্তীর বুকের ভেতরটা কেঁপে উঠল ভয়ানকভাবে।
এ সিড! আর এক সেকেন্ড দেরি হলেই মেয়েটার পুরো মুখটাই ঝলসে যেত।তাজধীরের ঝটকা টানে মেয়েটা সোজা গিয়ে ধাক্কা খেল ওর বুকের সঙ্গে। ভারসাম্য হারিয়ে হাত থেকে ফোনটাও ছিটকে পড়ল রাস্তায়।
এর মাঝেই বাইকটা পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নিলে
কমিউনিটি সেন্টারের গেটের পাশে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকারের হাত থেকে ঝটকা মেরে লাঠিটা টেনে নিয়ে সোজা ছুড়ে মারল বাইকের দিকে। লাঠিটা গিয়ে সজোরে আঘাত করল পিছনে বসা ছেলেটার পিঠে।
“আআহ!”
ব্যথায় আর্তনাদ করে উঠে ভারসাম্য রাখতে না পেরে বাইক থেকে গড়িয়ে পড়ল ছেলেটা। উঁবু হয়ে পড়ল সোজা রাস্তায়। তবে সামনের জন আর এক মুহূর্ত দাঁড়াল না। বাইকটা নিয়েই তীব্র গতিতে ছুটে পালাল সামনে। চারপাশে তখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। কমিউনিটি সেন্টারের ভেতর থেকে একে একে সবাই দৌড়ে বেরিয়ে আসছে বাইরে। তাজধীর ইতিমধ্যে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে থাকা ছেলেটার কলার চেপে ধরেছে একহাতে। ছেলেটা রাগে ছটফট করতে লাগল নিজেকে ছাড়ানোর জন্য।
“ছাড়! ছাড় বলছি!”
পালিয়ে যাওয়া বাইকের নাম্বারপ্লেটের দিকে একবার তাকিয়েই পুরো নাম্বারটা মুখস্থ করে ফেলেছে তাজধীর।একহাতে ছেলেটাকে চেপে ধরে রেখেই অন্য হাতে ফোন বের করল দ্রুত। কল লাগতেই ঠান্ডা গলায় বলে উঠল,
“একটা ব্ল্যাক R15এইমাত্র বের হয়েছে। নাম্বার— ঢাকা মেট্রো….!ইমিডিয়েটলি ব্লক দ্য রুট। আমি লোকেশন পাঠাচ্ছি। ছেলেটা এ সিড কেসের সঙ্গে ইনভলভড।”
ওপাশে কী বলা হলো শোনা গেল না। তাজধীর শুধু সংক্ষিপ্ত স্বরে বলল,
“নাও।”
কল কেটে আবার পুরো মনোযোগ দিল ছেলেটার দিকে। ওদিকে ছেলেটা বুঝে গেছে এবার বাঁচা কঠিন। মরিয়া হয়ে পকেট থেকে আচমকা ছোট একটা ধারালো ব্লে ড জাতীয় অস্ত্র বের করে সোজা তাজধীরের হাতের দিকে চালিয়ে দিতে যেতেই পিছন থেকে আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল প্রিয়ন্তী,
“সাবধান!”
কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত নেভি অফিসারের রিফ্লেক্স এত সহজে হারাতে পারবে?একহাতে ছেলেটার কবজি চেপে ধরল সে মোচড়িয়ে।সঙ্গে সঙ্গে ব্যথায় ককিয়ে উঠল ছেলেটি। হাতে থাকা ধারালো জিনিসটা ছিটকে পড়ে গেল দূরে।এরপর কোনো রকম সুযোগ না দিয়েই তাজধীর ছেলেটাকে মাটিতে চেপে ধরল শক্তভাবে।ওদিকে মেয়েটা তখনো আতঙ্কে কাঁপছে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে পুরো। ভয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করছে।প্রিয়ন্তী দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরল।কাঁপতে থাকা মেয়েটাকে বুকের সঙ্গে চেপে ধরে শান্ত করার চেষ্টা করতে লাগল ও। এর মধ্যেই মেয়েটার মা-বাবাও দৌড়ে এসে পৌঁছাল। মেয়ের অবস্থা দেখে মহিলা প্রায় ভেঙে পড়লেন কান্নায়। চারপাশে তখন একটাই আলোচনা,আর একটু হলেই আজ ভয়ংকর একটা দুর্ঘটনা ঘটে যেত।
ছেলেটাকে শক্ত করে চেপে ধরে রেখেছে তাজধীর। চারপাশে তখন মানুষজনের ভিড় জমে গেছে।
কিন্তু ধরা পড়েও ছেলেটার মুখের দাপট কমল না একটুও।উল্টো ছটফট করতে করতেই দাঁত কিঁচিয়ে বলে উঠল,
“ছাড় শালা! তুই জানস আমি কে? হাত ছাড় বলতেছি!”
তাজধীরের চোয়াল শক্ত হয়ে উঠল আচানক।
ছেলেটা থামল না। নিজেকে ছাড়াতে মরিয়া হয়ে বলে গেল,
“বেশি হিরোগিরি দেখাস না! তোরে আমি.. ”
“ঠাস!
আচমকা এমন জোরে একটা চড় বসল ছেলেটার গালে যে চারপাশের কয়েকজন পর্যন্ত কেঁপে উঠল।
ছেলেটার মাথা ঝাঁকুনি খেয়ে একপাশে কাত হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য চোখেমুখ ঝাপসা হয়ে এলো বেচারার। যেন ডানপাশের পৃথিবীটা হঠাৎ বামপাশে চলে গেছে। বাম পাশটা শুন্য, ফাঁকা। তাজধীর ক্ষান্ত হলো না তাতেও। পরপর বাম পাশে আবারও আগের ন্যায় শক্ত পোক্ত দাবাং হাতের চড় পরায় এবার আর নিজেকে ধরে রাখতে সক্ষম হলোনা। পুরো ভারসাম্য হারিয়ে সোজা ধপ করে পড়ে গেল ধুলোমাখা রাস্তায়। হাঁপাতে হাঁপাতে হাত দিয়ে মুখ চেপে ধরল। পরক্ষণেই কাশতে কাশতে সামনে থুথু ফেলতেই জমে গেল ওর দৃষ্টি।র ক্ত।টকটকে লাল রক্তের সঙ্গে ছোট্ট সাদা কিছু একটা গড়িয়ে পড়েছে মাটিতে।সর্বনাশ! দাঁত,দাঁত পড়ে গেছে দ্বিতীয় থাপ্পরে?
বেচারা ব্যথার চাইতে বেশি আশ্চর্যে হতোবিহুল। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কাঁপা হাতে নিজের মুখে হাত দিল সে। সত্যিই,দাঁত পড়ে গেছে। তাজধীর ধীর পায়ে এগিয়ে এলো ওর সামনে। কালো জুতোর নিচে রাস্তায় পড়ে থাকা লাঠিটা চাপা পড়ে কট করে শব্দ করল কেমন। তারপর নিচু হয়ে ছেলেটার কলার আবার চেপে ধরে ভয়ংকর ঠান্ডা গলায় বলল,
“এ সিড নিয়ে মেয়েদের মুখ ঝলসানোর আগে একবারও হাত কাঁপেনি, না?মনতো চাচ্ছে ওগুলো দিয়ে তোমার নিজের চেহারার নকশা’ই বদলে দেই!”
রাস্তাজুড়ে তখন বিশৃঙ্খল এক পরিস্থিতি। চারপাশে মানুষজনের জটলা বেঁধেছে বেশ। কেউ আতঙ্কিত, কেউ উত্তেজিত গলায় পুরো ঘটনা আলোচনা করছে। মাঝখানে মাটিতে আধশোয়া হয়ে পড়ে আছে ছেলেটা। মুখের কোণে রক্ত, চোখেমুখে স্পষ্ট ভয়।
আর ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে তাজধীর।
পাঞ্জাবির হাতার কাছটা সামান্য কুঁচকে গেছে ধস্তাধস্তিতে। হাতের শিরাগুলোও ফুলে উঠেছে রাগে। কিন্তু এতকিছুর পরও লোকটার মুখে ভয়ংকর রকমের নিয়ন্ত্রিত একটা স্থিরতা বিদ্যমান। দূর থেকেই পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো কিছুক্ষণ পর। প্রিয়ন্তী নিজেকে সামলে দাঁড়িয়ে থাকতেই পাভেল, মিতালী আর শিহাবও দৌড়ে চলে এলো সেখানে। মেয়েটা শিহাবের’ই কাজিন।
ওদিকে পুলিশের গাড়ি এসে থামল সামনে।দুজন কনস্টেবল আর একজন অফিসার দ্রুত নেমে এলো গাড়ি থেকে। পরিস্থিতি দেখে প্রথমে তারা ছেলেটার দিকে এগোতেই আশপাশের কয়েকজন একসঙ্গে বলে উঠল,
“এই স্যার! এই ছেলেটাই এ সিড মারতে আসছিল!”
পুলিশ অফিসারের মুখ গম্ভীর হয়ে উঠল।তখনই তাজধীর সামনে এগিয়ে এলো। ঠান্ডা গলায় বলল,
“ওর পার্টনার ব্ল্যাক R15 ফাইভ নিয়ে পালিয়েছে। নাম্বারটা আমি ট্রেসে পাঠিয়ে দিয়েছি।”
অফিসারটা প্রথমে স্বাভাবিকভাবেই নিলেও পরক্ষণেই ভালো করে তাজধীরের দিকে তাকাতেই মুখের ভাব বদলে গেল খানিকটা। তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে সম্মানসূচক ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে বলল,
“জ্বি স্যার।”
বাংলাদেশে পুলিশ ও সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সম্মান প্রদর্শনের একটা প্রটোকল থাকেই, বিশেষ করে উচ্চপদস্থ অফিসারদের ক্ষেত্রে। তাই অফিসারের আচরণেও সেই সম্মানটাই স্পষ্ট ফুটে উঠল। তাজধীর শান্ত, দৃঢ় গলায় বলল,
“ছেলেটার বিরুদ্ধে অ্যাটেম্পটেড অ্যাসিড অ্যাটাক, ক্রিমিনাল অ্যাসল্ট— সবকিছুর চার্জ যাবে। আর একটা কথা…”
একটু থেমে ছেলেটার দিকে তাকাল সে।চোখদুটো মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে উঠল।
“এত সহজে যেন ছাড়া না পায়।”
পুলিশ অফিসার দৃঢ় গলায় বলল,
“ডোন্ট ওরি স্যার। আমরা বিষয়টা সিরিয়াসলি হ্যান্ডেল করব।”
ওদিকে শিহাবের বাবা এগিয়ে এসে তাজধীরের হাত দুটো চেপে ধরলেন আবেগ নিয়ে।
“বাবা, আপনি না থাকলে আজকে আমার মেয়েটার কি হইতো আমি কল্পনাও করতে পারতেছি না।আল্লাহ আপনাকে ভালো রাখুক বাবা।”
তাজধীর অস্বস্তিতে মাথা নেড়ে বলল,
“ইটস ওকে, আঙ্কেল। আমি শুধু মানুষ হিসেবে আমার দায়িত্বটুকু পালন করেছি।”
:
:
রাত অনেকটাই গড়িয়ে গেছে তখন। চারপাশের রাস্তাঘাট প্রায় ফাঁকা। তাজধীর যথারীতি স্থির হাতে গাড়ি চালিয়ে এনে থামালো সিদ্দিক কুঞ্জের সামনে। গাড়ির হেডলাইটের আলো সামনের গেট ছুঁয়ে নিভে যেতেই একে একে দরজা খুলে নামল সবাই।
প্রথমে মিতালী নামল। তারপর পাভেল। দুজনেই নিজেদের মধ্যে কথা বলতে বলতে বাড়ির ভেতরের দিকে এগিয়ে গেল। পিছনের সিটে বসে থাকা প্রিয়ন্তীও ধীরে ধীরে দরজা খুলে নামলো। স্বাভাবিকভাবে নেমেই দু কদম হাটতে গিয়ে বাঁধলো বিপত্তি। শাড়ির আঁচলে টান লাগায় ঝটকায় পেছনে তাকায় ও। দেখতে পায় সেদিনের মতো আজও একই ভাবে শাড়ির আঁচল আটকেছে গাড়ির দরজায়।
“উফফ!”
কপাল কুঁচকে নিচে তাকাতেই বুঝল, শাড়ির আঁচলটা গাড়ির দরজার ভেতরে আটকে গেছে। কিছুটা অংশ এখনো ভিতরে রয়ে গেছে। বিরক্ত হয়ে একহাতে শাড়ি সামলে অন্যহাতে আঁচলটা ধরে টান দিতে লাগল প্রিয়ন্তী।ঠিক তখনই ড্রাইভিং সিট থেকে নেমে আসা তাজধীর দৃশ্যটা দেখে প্রায় আহাজারির সুরেই বলে উঠল,
“আরে আরে! কী করছেন? নষ্ট হয়ে যাবে তো!”
প্রিয়ন্তী এমনিতেই বিরক্ত ছিল। তার উপর এই লোকের কথা শুনে আরও খেপে গেল। আঁচলটা টানতে টানতেই রাগী গলায় বলে উঠল,
“আমার শাড়ি নষ্ট হলে হবে আপনার কী?”
তাজধীর একহাতে গাড়ির চাবিটা ঘুরাতে ঘুরাতে নির্লিপ্ত মুখে উত্তর দিল,
“ম্যাডাম, আমি আপনার শাড়ির কথা বলিনি। আমি আমার গাড়ির কথা বলেছি। যেইভাবে টানাটানি করছেন, কোনোদিন দেখি আমার গাড়ির আত্মার মাগফিরাত কামনা করতে হয়।অনেক কষ্টের টাকায় কেনা গাড়ি এটা আমার।”
প্রিয়ন্তী চোখ কুঁচকে তাকাল লোকটার দিকে। এই লোকটা এমন অদ্ভুত কেন? কিছুক্ষন আগেও তো কতটা সিরিয়াস ছিল। পুরো রাস্তায়ও কেমন গম্ভীর মুখ করে এসেছে। টু শব্দটি অব্দিও করেনি। অথচ ওর সঙ্গেই কেন সবসময় এমন ঠেস মেরে কথা বলে? কোন জন্মের শুত্রুতা ওর সঙ্গে?বিরক্তিতে ঠোঁট বাঁকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল,
“রাস্তায় বসে প্লেট নিয়ে দিনরাত ভিক্ষা করে কিনেছিলেন বুঝি?”
“টাকার মূল্য আপনি কি করে বুঝবেন?খান তো ভাইয়ের পয়সায়। এটা লাগলে ভাইয়া, ওটা লাগলে ভাইয়া, তাই বুঝবেন কি করে টাকা কামাতে যে কতটা ইফোর্ট দিতে হয়!”
বলেই এগিয়ে এলো। প্রিয়ন্তী কিছু বুঝে ওঠার আগেই তাজধীর নিচু হয়ে খুব সাবধানে দরজার ফাঁকে আটকে থাকা শাড়ির আঁচলটা আলগা করে বের করে আনল।আঁচলটা বের করে সোজা হয়ে দাঁড়াল তাজধীর। তারপর খানিকটা ঝুঁকে প্রিয়ন্তীর কানের কাছাকাছি এসে নিচু ভারী গলায় ফিসফিস করে বলে উঠল,
“আচ্ছা আপনি এসব ইচ্ছা করে করেন না তো?বাচ্চার বাবাকে দিয়ে শুধু শুধু কাজ করানোর ধান্দা,তাই না?ভারি দুষ্ট তো আপনি ম্যাডাম!”
বেচারির মুখটা মুখটা হাঁ হয়ে গেল। কান পর্যন্ত লাল হয়ে উঠল লজ্জা আর রাগে। কিন্তু ততক্ষণে তাজধীর দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। যেতে যেতে আবারও গলায় হাঁক ছেড়ে মেয়েটার মেয়েটার উদ্দেশ্য বলে গেল,
“টাকাপয়সা এখন থেকে একটু হিসেব করে ভাঙবেন মিস প্রিয়ন্তী, আপনার হাসব্যান্ডের কিন্ত ওতো বেশি টাকা নেই। শেষে দেখা গেল বাচ্চার মা’কে নিয়েই না আবার রাস্তায় বসতে হয়!”
চলবে….
জানিনা কি লিখেছি। রিচেকও দেয়নি। পরবর্তী পর্ব কবে আসে জানিনা। কেউ অপেক্ষা করবেন না।
আজ রাত ১২ টা অব্দি আমার সকল ইবুকে ১৫% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সময় আর মাত্র কিছু ঘন্টা। এরপর থেকে এই অফার আর পাবেন না।
See less
Author
@followers @topfans হ্যাপি রিডিং।
Share On:
TAGS: ডেসটেনি, সুহাসিনি মিমি
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
ডেসটেনি পর্ব ২৩
-
ডেসটেনি পর্ব ১৫
-
ডেসটেনি পর্ব ১৩
-
ডেসটেনি পর্ব ৮
-
ডেসটেনি পর্ব ২২
-
ডেসটেনি পর্ব ২০
-
ডেস্টিনি পর্ব ৪
-
ডেসটেনি পর্ব ২১ প্রথম অংশ
-
ডেসটেনি পর্ব ১৪
-
ডেসটেনি [ সারপ্রাইজ_পার্ট ]