তালাক_নামা
পর্ব-৫
“দাদা দাদীর উপর এতোটাই বিরক্ত ছিলেন যে জেদের বশে নতুন করে বিয়ে করে নিলেন। অবশ্য পড়ে শুনেছিলাম দাদীকে শায়েস্তা করতে এটা করেছিলেন।কারণ দাদী তাকে কথায় কথায় তাচ্ছিল্য করতো, ভাত খেতে দিতে বললে নানান কথা শোনাতো। কাপড় থেকে শুরু করে সব কাজ দাদা নিজেরটা নিজে করতো বা মা করে দিতো।মজার বিষয় হচ্ছে দাদী আলাদা বিছানায় ঘুমাতো। আলাদা বিছানায় ঘুমানো তখন বুঝতাম না।শুনেছিলাম ছোটো ফুপুর জন্মের পর সেই যে বিছানা আলাদা করেছিল আর এক করেনি।দাদার আপত্তি ছিল না।সংসারের দিকে তাকিয়ে সে সব মেনেই নিয়েছিল। মায়ের প্রতি দাদী আর বাবার বার বাত অন্যায় দেখে সে প্রতিবাদ করতে চেয়েছিল।বিনিময়ে শুনেছে চরিত্রহীন উপাধি।তাই বাধ্য হয়ে বিয়ে করে নিলো।”
“তারপর?”
“ছোটো খালাকে তো দেখেছেন তাই না?”
“গতকাল আমায় চেইন পড়ালো উনি?”
“হ্যাঁ। দাদী যখন বিলাপ করছে ছোটো খালা নিজ হাতের চুড়ি খুলে নতুন বউকে পড়ালেন।তার পাশে নিয়ে দাঁড় করিয়ে মতির মাকে বললেন শরবত বানিয়ে আনতে।মায়ের আলমারির চাবি হাতে নিয়ে নতুন শাড়ি এনে পরালেন দাদার নতুন বউকে।ঠিক একই কাজগুলো আমার দাদী করেছিল।বড় দেশি মোরগ, পোলাও, পায়েস রান্না চড়ানোর কথাও চললো। দাদী এসব দেখে মাকে আবার মারতে এলেন।তার জন্য দাদীর সংসার ভেঙ্গেছে বলে কথা। মা কিছুই বললেন না।বাবা এবার চুপ না থেকে মাকে বললেন,
” রাবু তুমিও তো ছেলের একটা শখ করো।এই ছেলে হলে তোমাকেই তো মা ডাকবে।ওর জন্ম নিবন্ধে তোমার নাম দিব।ওর সকল সার্টিফিকেটে তোমার নাম থাকবে।লোকে ওকে তোমার ছেলে বলবে।”
“কিন্তু কেন?যাতে ওই জারজটা কাগজে কলমে আমার হয় আর সম্পত্তির ভাগ পায়?এতোক্ষণে এই বুদ্ধি বের করেছেন?”
তালাক_নামা
Share On:
TAGS: তালাক নামা, সাদিয়া খান
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
তালাক নামা পর্ব ১
-
বি মাই লাভার পর্ব ২০
-
বি মাই লাভার পর্ব ১৯
-
নিগৃহীতা পর্ব ১
-
বি মাই লাভার পর্ব ২১
-
নিগৃহীতা পর্ব ৩
-
ও ফুল গল্পের লিংক
-
নিগৃহীতা পর্ব ২
-
তালাক নামা পর্ব ৩
-
নিগৃহীতা অন্তিম পর্ব