Golpo romantic golpo প্রণয়ের রূপকথা

প্রণয়ের রূপকথা পর্ব ৮৫


প্রণয়ের_রূপকথা (৮৫)

আমরা যাকে ভালোবাসি, তার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে আসতেও দ্বিধা হয় না। দীপ্র ছোট করে একটা নিশ্বাস ফেলল। বিদেশে তার ক্যারিয়ার ছিল, দাপুটে। সেই দাপুটে ক্যারিয়ারের আজ পুরো সমাপ্তি হলো। কোথাও গিয়ে, একটা খারাপ লাগাও কাজ করছে। ও ল্যাপটপ বন্ধ করে কিছু সময় পায়চারি করল। তারপর বের হলো কক্ষ থেকে। কুহুর দরজার কাছে এসে ঠকঠক করা মাত্রই দরজা খুলে গেল। এত দ্রুত ঘটল ঘটনাটা যে, দীপ্রর ভ্রু বেঁকে এলো।
“আপনি।”
বলে, অসম্ভব এক মায়া নিয়ে চাইল কুহু। আগামীকাল হলুদের অনুষ্ঠান। ওর চোখে ঘুম ছিল না। ছটফট লাগছিল। দীপ্রকে দেখতে ইচ্ছে হচ্ছিল।
“তুই যেন আমারই অপেক্ষায় ছিলি!”
কথা খানা বলতেই, কুহু খানিক লজ্জা পেল। নজর ঘুরাল। ওড়নার কোণ চেপে ধরে বলল,”বয়েই গেছে আমার।”
“তা তো, মুখ দেখেই বুঝতে পারছি।”
“খুব বুঝেছেন।”
“বুঝিনি?”
“না, বুঝেন নি।”
বলে দরজার সাথে মিশে গেল কুহু। লম্বাটে দীপ্র খানিক ঝুঁকে বলল,”তবে, বুঝতে আসি?”
ওর কথায় কী এক মোহ আছে। যা ভেতরটা নাড়িয়ে দেয়। কুহুর বুকটা কেঁপে ওঠে। পরের মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলে,”দরকার নেই। আপনি সরে দাঁড়ান তো।”
“কেন?”
“আমি নিশ্বাস নিতে পারছি না।”
“এতখানি দূরত্ব, তাও পারছিস না?”
“হু পারছি না।”
বলে কুুহু একটু দূরে সরে। দীপ্র হাসে। মেয়েটি ফের ওড়নার কোণ চেপে ধরে। এদিক সেদিক চোখ ফেলে বলে,”এই অসময়ে, এখানে কেন?”
“খুশি হোস নি?”
“উফ, যা বলি, তা বলেন না। কোনো দরকার?”
“উম, দরকার না। আবার দরকার।”
কুহু ভ্যাঁবলার মতন চেয়ে থাকে। দীপ্র ওর বরাবর দেয়ালে গিয়ে মিশে। তারপর বড়ো আদর মিশিয়ে বলে,”তোকে দেখতে ইচ্ছে করছিল।”
কুহুর যে কি ভালো লাগে। তার ও তো দেখতে ইচ্ছে করছিল দীপ্র ভাইকে। দুজনের চাওয়াটা কেমন মিলে গেল। ও বড়ো খুশি খুশি সুরে বলল,”আমারো।”
দীপ্র চাইল আলগোছে। প্রশ্ন ছুঁড়ল,”তবে, আমার কাছে কেন এলি না?”
এই মুহূর্তে কুহু ভীষণ শক্তিশালী এক জবাব দিল। বলল,”বার বার আমি গেলে, বিষয়টা কেমন একপাক্ষিক হয়ে যায় না? সব কিছু তো সমান সমান হওয়া দরকার।”
ওর থেকে এহেন জবাব একদমই আশা করেনি দীপ্র। খানিক চেয়ে রইল ছেলেটি। তারপর সামনে অগ্রসর হলো। কুহু বাঁধা দিল।
“আবার, দূরে থাকেন না।”
“কেন? ভালো লাগছে না।”
“আপনি বুঝতে পারছেন না।”
“কী? তোর দম বন্ধ লাগছে?”
“হু।”
বলার পরপরই ছেলেটি ঝড়সম গতিতে ওর কোমর চেপে ধরে। বুকের কাছে এনে, ঠোঁটের সাথে মিশে যায়। এত দ্রুত, এত দ্রুত ঘটে যে কুহু বোকার থেকেও বোকা বনে যায়। এমনিতে দীপ্র বুদ্ধিমান হলেও, আজ একেবারেই বুদ্ধি হারিয়ে ফেলেছে। না হয়, এমন একটা কাজ, এমন খোলামেলা জায়গায় কেউ করে? কাদের, সবে এদিকে পা বাড়িয়েছিলেন। ঘুমে তার চোখ দুটো যায়, যায়। তিনি একটা ভীষণ ধাক্কা খেলেন। নিজের চোখে দেখেও, বললেন এসব তার বাড়তি চিন্তা। চোখ দুটো তালুতে মুছে নিয়েও যখন একই দৃশ্য দেখলেন, তিনি ভাষাহীন হয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তেই কুহুকে ছাড়ল দীপ্র। কুহু নিশ্বাস নিবে, নিবে ওমন সময় ওর দুটো চোখ সামনে গিয়ে আটকাল। কাদেরকে দেখে, ও ভাষাহীন হয়ে পড়ল। থমকে গেল। ওর দৃষ্টির সাথে দৃষ্টি মিলিয়ে পেছন ফিরল দীপ্র। বাবাকে দেখে, চোখ দুটো বুজে নিয়ে বিড়বিড় করল,”ড্যাম্ন! দীপ্র, এই ব্লান্ডারটা তুমি কীভাবে করলে! কীভাবে করলে তুমি!”
কাদের ফিরলেন বড়ো বড়ো কদমে। তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। শব্দ পেয়ে, পাশ ফিরলেন। স্বামীকে দেখে বললেন,” কী হলো? ওমন দেখাচ্ছে কেন তোমায়?”
ভদ্রলোক, তাকালেন স্ত্রীর দিকে। পর মুহূর্তেই মুখটা গম্ভীর করে ফেললেন। বললেন,”কিছু না।”
“চেহারা কেমন করে আছ। আবার বলো কিছু না। কোথায় গিয়েছিলে?”
“করিডোরে। তুমি ঘুমাও তো জেবা।”
“ঘুমাব, সে তো ঠিক আছে।”
বলতে বলতে তার চোখ গেল পানির বোতলে। শেষ প্রায়। তিনি শ্বাস ফেলে ওঠে বসলেন। বোতল হাতে তুলে নিতেই কাদের বললেন,”কোথায় যাও?”
“পানি আনতে।”
পানির কথ শুনে, কাদেরের চেহারা হলো ভূত দেখার মতন। তিনি দ্রুত পায়ে এগোলেন। বললেন, “পানি লাগবে না।”
“লাগবে না কেন? নিয়ে আসি।”
“না।”
“কী আজব! নিয়ে আসি আমি।”
“জেবা না।”
বলে স্ত্রীর হাত টেনে ধরলেন তিনি। খানিকটা জোর প্রয়োগ করাতে, নারীটি তার বুকে এসে পড়ল। জেবা চোখ তুললেন। ভ্রু বাঁকিয়ে বললেন,” কী শুরু করলে তুমি! বুড়ো বয়সে, ভীমরতি?”
কাদের কোনো কথাই বলতে পারলেন না। একটি শব্দও না। অথচ তিনি বলতে চাচ্ছেন,”আমার জায়গায় তুমি থাকলে, একই ভীমরতি তোমারো হোতো জেবা।”
জানি খুব ছোট কাহিনী। কিন্তু বহুদিন পর লিখছি। সাজাতে কষ্ট হচ্ছে। শব্দ আগায় না। ক্ষমার চোখে দেখবেন পাখিরা। আর ছবিটা মিলিয়েই দিলাম ।
একটা জিনিস দেখুন
https://www.facebook.com/share/p/1HkfBDsZRg/
কলমে ~ #ফাতেমাতুজনৌশি
(৮৬)
https://www.facebook.com/100076527090739/posts/1047644111129816/?app=fbl See less

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply